এক্সপ্লোর

UPSC CSE Results 2024: UPSC সিভিল সার্ভিসে বাংলা থেকে নির্বাচিত কারা ? শুভেচ্ছা জানিয়ে X পোস্ট মুখ্যমন্ত্রীর

UPSC CSE Toppers From West Bengal: ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে, মেধাতালিকায় নাম আছে বাংলার বেশ কিছু ছেলে-মেয়েরও। তাদের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

UPSC CSE Toppers From West Bengal: ২০২৪ সালের ইউপিএসসির সিভিল সার্ভিসের ফলাফল প্রকাশিত হয়েছে আজ মঙ্গলবার ২২ এপ্রিল। আর এই পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথম হয়েছেন প্রয়াগরাজের শক্তি দুবে, দ্বিতীয় স্থানে আছেন হর্ষিতা গোয়েল। এই বছর মোট ১০০৯ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন (UPSC CSE Results 2024) নানা বিভাগ মিলিয়ে। আর এই মেধাতালিকায় সামিল হয়েছে বাংলার পরীক্ষার্থীদের নামও। বাংলা থেকে ইউপিএসসি সিভিল সার্ভিসে উত্তীর্ণ সমস্ত পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে এক্স পোস্ট (UPSC CSE Bengal Toppers 2024) করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা থেকে কাদের নাম স্থান পেল ইউপিএসসির সিভিল সার্ভিসের মেধাতালিকায় ?

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স পোস্ট থেকে জানা যায় বাংলার সিভিল সার্ভিসের সরকারি কোচিং সেন্টার সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের বেশ কয়েকজন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন এই পরীক্ষায়। তাদের মধ্যে আছেন মোট ৫ জন। মেঘনা চক্রবর্তী, সহর্ষ কুমার, পারমিতা মালাকার, রাজদীপ ঘোষ এবং প্রবীণ কুমার। এই ৫ প্রার্থীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ৫ প্রার্থী ২০২৪ সালের ইউপিএসসি সিভিল সার্ভিসে যথাক্রমে ৭৯, ১৫৩, ৪৭৭, ৭৮৯ এবং ৮৩৭ র‍্যাঙ্ক অর্জন করেছেন। অর্থাৎ মেধাতালিকায় প্রথম ১০০ জনের মধ্যেই আছেন বাংলার মেঘনা চক্রবর্তী।

এক্স পোস্টে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, 'আমাদের সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার থেকে কোচিং সহায়তা পেয়ে বাংলা থেকে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা ২০২৪-এ উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন ও অনেক শুভেচ্ছা। সবেমাত্র ফলাফল প্রকাশিত হয়েছে। মেঘনা চক্রবর্তী (৭৯), সহর্ষ কুমার (১৫৩), পারমিতা মালাকার (৪৭৭), রাজদীপ ঘোষ (৭৮৯) ও প্রবীণ কুমার (৮৩৭) আমাদের রাজ্য সরকারের কোচিং সেন্টার থেকে পড়াশোনা করে দেশের মধ্যে আকর্ষণীয় পদমর্যাদা বহন করে এনে আমাদের গৌরবান্বিত করেছেন। তারা এখন আইএএস/আইপিএস কিংবা অন্যান্য শীর্ষস্থানীয় পদে যোগদান করবেন।'

তিনি আরও লেখেন, 'বাংলা থেকে এমন আরও অনেকে সর্বভারতীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারাও এভাবে শীর্ষস্থানীয় পদে কাজ করবেন আগামী দিনে। তাদের এই কৃতিত্বের জন্য অনেক অভিনন্দন। পশ্চিমবঙ্গ সরকার আপনাদের সঙ্গে রয়েছে।'

২০২৪ সালের ১৬ জুন আয়োজিত হয়েছিল ইউপিএসসির সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা আর এরপরে ২০ সেপ্টেম্বর এবং ২৯ সেপ্টেম্বর তারিখে আয়োজিত হয়েছিল সিভিল সার্ভিসের মেনস পরীক্ষা। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: ৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
Success Story: স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
PNB Recruitment 2026: ৪৮,০০০ টাকা বেতন, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৫৪৫ পদে হবে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন ?
৪৮,০০০ টাকা বেতন, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৫৪৫ পদে হবে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন ?
Union Bank Recruitment : ৬৮,০০০ টাকা সবথেকে কম বেতন, এই ব্যাঙ্কে ৩৯৫ পদে হবে নিয়োগ
৬৮,০০০ টাকা সবথেকে কম বেতন, এই ব্যাঙ্কে ৩৯৫ পদে হবে নিয়োগ

ভিডিও

Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget