এক্সপ্লোর

Job Seekers On Abhijit Ganguly Resign: 'যে দলে যান, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেন আমাদের পাশে থাকেন' আর্জি চাকরিপ্রার্থীদের

Abhijit Ganguly Exclusive: আগামী মঙ্গলবারই ইস্তফা দেবেন বলে ঘোষণা করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

কলকাতা: লোকসভা ভোটের (Loksabha Poll 2024) আগে বিচারপতি পদ থেকে ইস্তফা দেবেন বলে জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। আগামী মঙ্গলবারই ইস্তফা দেবেন বলে ঘোষণা করেছেন তিনি। সূত্রের খবর, বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। তাঁর একটার পর একটা রায় চাকরিপ্রার্থীদের মুখে হাসি ফুটিয়েছে। সেই চাকরিপ্রার্থীরা বলছেন, যে দলে যান না কেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেন আমাদের পাশে থাকেন।

কী বলছেন চাকরিপ্রার্থীরা? 

স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায়, এতদিন একের পর এক নির্দেশ দিয়ে নানা নজির গড়েছেন তিনি। আর লোকসভা ভোটের মুখে, আচমকা অবসর নিয়ে কার্যত শোরগোল ফেলে দিলেন সেই ব্যক্তি। তাঁর এই সিদ্ধান্তে পাশে থাকার আর্জি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীদের কথায়, "এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। রাজ্যে এত দুর্নীতির বিষয় উনিই সামনে নিয়ে এসেছেন। আমরা আশা করব ওঁর দেখানো পথেই যেন রাজ্য সরকার এবং হাইকোর্ট আমাদের সুবিচার করেন। বঞ্চিত চাকরিপ্রার্থীরা যেন চুরি হয়ে যাওয়া চাকরি ফেরত পান। এটা আমরা বারবার রাজ্য সরকারের কাছে আবেদন করেছি। রাজ্য সরকারের মুখোশ খুলে দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমরা ওঁর কাছে কৃতজ্ঞ। পদত্যাগ করলেও আমাদের জন্য লড়বেন এই আশা করি।''

চাকরিপ্রার্থীদের উদ্দেশে কী বার্তা? 

নিয়োগ দুর্নীতি মামলায় লাগাতার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। তাতে আশায় বুক বেঁধেছেন চাকরিপ্রার্থীরা। সেই চাকরিপ্রার্থীদের উদ্দেশেও এদিন বার্তা দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন তিনি বলেন, "খুব বেশি কিছু বলার আমার নেই। কারণ বিচারপতি হিসেবে যে অসহায় মানুষগুলির জন্য, যে উপদেশ দিতে পারতাম, কাউকে সুপারিশ করতে পারতাম যেভাবে, এভাবে দাঁড়ানোর চেষ্টা করতাম। এটা একেবারেই ব্যতিক্রমী। ২৩-২৪ বছরের আইনজীবী জীবনে এরকম কোনও বিচারপতি দেখিনি, যাঁরা অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন। বিচারপতি হওয়ার পর কোন এজলাসে কী হচ্ছে দেখতে পাই না। কিন্তু আমি দেখেছি, আমার দেশের মানুষ খুব অসহায়। আইনি বিষয়েও। তাই বোধ বুদ্ধি অনুযায়ী, ক্ষমতার মধ্যে থেকে বলেছি। সেটা তো আর সম্ভব নয় আমার পক্ষে। কিন্তু আশা করব, আদালতের অন্য অনেক বিচারপতির থেকে এই সুবিধা পাবেন। আশা করা ছাড়া আর কী উপায় আছে?''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Justice Abhijit Ganguly Exclusive: তৃণমূলের জন্যই রাজনীতিতে পদার্পণ, দাবি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Tulu Mondal Property : ২১ টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর
২১ টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget