এক্সপ্লোর

Recruitment Scam:'গোটা প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে খেলছে কমিশন', এসএসসি চেয়ারম্যানকে হাজিরার নির্দেশ দিয়ে বার্তা হাইকোর্টের

Calcutta High Court:এসএসসির চেয়ারম্যানকে সশরীরে হাজিরার নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। আগামী শুক্রবার রিপোর্ট নিয়ে হাজির থাকার নির্দেশ দিলেন তিনি।

সৌভিক মজুমদার, কলকাতা: এসএসসির চেয়ারম্যানকে (chairman of SSC) সশরীরে হাজিরার নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha)। আগামী শুক্রবার রিপোর্ট নিয়ে হাজির থাকার নির্দেশ দিলেন তিনি। সঙ্গে জানালেন, আদালতের সঙ্গে খেলবেন না। 'আপনারা নিয়োগ করছেন,আবার আপনারাই ভুল প্রশ্ন করছেন? সব পরিকল্পিত। বলতে দ্বিধা নেই, একটা গোটা প্রজন্মের ভবিষ্যত নিয়ে খেলছে কমিশন,' মন্তব্য বিচারপতির। আরও বললেন, 'কমিশনের প্রতিটি পদক্ষেপ সন্দেহজনক। এই আচরণের জন্য জনমানসে কমিশনের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। প্রয়োজনে সব নিয়োগ খারিজ করে দেব। সব নিয়োগ প্রক্রিয়া নিয়ে আমি সন্দেহ করছি।' ২০১১-য় প্রাথমিক টেটে প্রশ্ন ভুলের অভিযোগ ঘিরে যে মামলা হয়েছিল, তাতে মামলাকারী ৮৩ জনকে নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। অভিযোগ , এই ৮৩ ছাড়াও আরও অনেককে নম্বর দিয়েছে কমিশন। কমিশনের রিপোর্টে অখুশি কোর্ট।

আর কী?
আগামী শুক্রবার নতুন রিপোর্ট নিয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা। ইতিমধ্যে এসএসসি-র তরফে যে রিপোর্ট দেওয়া হয়েছিল তা গ্রহণযোগ্য বলে মনে করেনি কলকাতা হাইকোর্ট। তাই চেয়ারম্যানকে ডেকে পাঠানো হয়েছে। সঙ্গে বিচারপতি মান্থার পর্যবেক্ষণ, আদালতের নির্দেশ নিয়ে ছেলেখেলা করছে কমিশন। তিনি মনে করিয়েছেন, এই নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতি হয়েছে সে কথা আগেও মনে করিয়েছিলেন। তবে এখনও যে সেই দুর্নীতি প্রক্রিয়া জারি রয়েছে সেটিও মনে করেন বিচারপতি মান্থা।  

কী মামলা?
২০১১ সালে যে টেট পরীক্ষা হয়েছিল, তাতে প্রশ্নে ভুল রয়েছে বলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৮৩ জন পরীক্ষার্থী। আদালত নির্দেশ দেয়, প্রশ্নে ভুলের জন্য ওই ৮৩ জনকেই অতিরিক্ত নম্বর দিতে হবে। কিন্তু অভিযোগ, স্কুল সার্ভিস কমিশন ওই ৮৩ জন ছাড়াও আরও অনেককে বাড়তি নম্বর দিয়েছে। আদালতের নির্দেশের বাইরে কেন বাকিদের ওই বাড়তি নম্বর দেওয়া হল, সেই নিয়ে মামলাতেই এই ধরনের পর্যবেক্ষণ হাইকোর্টের। আগামী শুক্রবার কমিশনের চেয়ারম্যানকে হাজির থাকার নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি নিয়ে গত বেশ কিছুটা সময় ধরে তোলপাড় রাজ্য। যদিও মুখ্যমন্ত্রীর হালের কিছু মন্তব্য নিয়ে নতুন জল্পনা তৈরি হয়। সেই নিয়ে সওয়াল করতে গিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, 'দণ্ডিতের সাথে দন্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার'। রাজ্য রাজনীতির যাবতীয় চর্চার অভিমুখ  এখন 'দুর্নীতি'-র দিকেই। এ নিয়ে যখন সপ্তমে সুর, ঠিক তখনই এবিপি আনন্দের মুখোমুখি হয়ে এই কথা বলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 

আরও পড়ুন:পারব না আমি ছাড়তে তোকে... এক স্বামীকে নিয়ে ঘর করতে চান দুই সতীন, আবদারে আইনি সিলমোহর

সেরা শিরোনাম

Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
Blood Donation Rule: 'রক্ত, প্লাজমার জোগান থাকলে ফেরানো যাবে না রোগী', হাসপাতালকে কড়া নির্দেশ রাজ্য সরকারের
'রক্ত, প্লাজমার জোগান থাকলে ফেরানো যাবে না রোগী', হাসপাতালকে কড়া নির্দেশ রাজ্য সরকারের
ABVP বনাম বাম ছাত্র সংগঠন, তুমুল অশান্তি যাদবপুরে, রাতবিরেতে ভাঙচুর, আগুন, মারপিট, বিক্ষোভ
ABVP বনাম বাম ছাত্র সংগঠন, তুমুল অশান্তি যাদবপুরে, রাতবিরেতে ভাঙচুর, আগুন, মারপিট, বিক্ষোভ
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget