এক্সপ্লোর

Birbhum News: 'অনুব্রতর চলে যাওয়া এক বিন্দুও প্রভাব পড়বে না' মন্তব্য কাজল শেখের

Kajal Seikh On Anubrata Mondal: 'বাংলায় তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনও দল থাকবে না।' দিল্লিতে অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়ার পর প্রতিক্রিয়া কাজল শেখের। 

বীরভূম: 'সংগঠনের কোনও পরিবর্তন হবে না। বীরভূম জেলায় যে কোর কমিটি আছে, সেই কোর কমিটিই থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন, তিনিই বীরভূম জেলার অবজার্ভার। অনুব্রতর চলে যাওয়া এক বিন্দুও প্রভাব পড়বে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেস চলে। বাংলায় তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনও দল থাকবে না।' দিল্লিতে অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়ার পর প্রতিক্রিয়া কাজল শেখের। 

বিস্ফোরক মন্তব্য কাজল শেখের:  অনুব্রত মণ্ডলকে নিয়ে মঙ্গলবারই দিল্লি উড়ে গিয়েছেন ইডি-র আধিকারিকরা। বর্তমানে দেশের রাজধানীতে ইডির হেফাজতে রয়েছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা। আর বীরভূমে দলের একসময়ের হত্তা-কর্তা-বিধাতা দিল্লি পাড়ি দেওয়ার পরদিনই ফের বিস্ফোরক তৃণমূলের জেলার কোর কমিটির সদস্য ও অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠীর নেতা বলে পরিচিত কাজল শেখ।তাঁর দাবি, অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার বিন্দুমাত্র প্রভাবও পড়বে না দলে।

কাজল শেখের এই মন্তব্যের পাল্টা তৃণমূলের বীরভূম জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, "দলটা তৈরি করেছেন মমতা। বীরভূম জেলায় আমরা দেখেছি, অনুব্রত মণ্ডল প্রচণ্ড পরিশ্রম করে বীরভূমে দলটাকে দাঁড় করিয়েছে। তাই বীরভূম জেলায় তাঁর একটা ভূমিকা ছিল, আছে থাকবে।'' এই বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির বীরভূম জেলার সভাপতি ধ্রুব সাহা বলেন, "কাজল শেখ কাজল শেখের কথা বলছে। আমরাও মনে করি, কোনও প্রভাব হবে না।কেষ্ট মণ্ডল কাজল বাবুর ওপরই প্রভাব রেখেছিলেন। উনি এখন কেষ্টবাবুর জায়গাটা নেওয়ার চেষ্টা করছেন। কাজল ভাবছে, কেষ্টর জায়গাটা যদি নিতে পারি, তাই গরম গরম কথা বলছে।''                                                    

গরুপাচার মামলায় দিল্লি এবং কলকাতা হাইকোর্টে তাঁর আবেদন খারিজ হয়ে যাওয়ার পর মঙ্গলবার অনুব্রত মণ্ডলকে নিয়ে দিল্লি চলে যায় ইডি।  তার আগে আসানসোল জেলে রাখা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। সেইসময়ও বীরভূমের জেলা সভাপতি সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছিলেন কাজল শেখ। কাজল শেখ বলেন, “জেলে আছেন। কিন্তু বিকাশদার সঙ্গে নিশ্চই কথা হচ্ছে। যার জন্য বিকাশদা বলছে, তিনি কেষ্টদার কথামতো চলছেন। বিকাশদার কথা। স্বভাবতই তাঁর ফোন চেক করলে বুঝতে হবে।’’

আরও পড়ুন: East Midnapore: কোলাঘাটে পেট্রোল-ডিজেলের গোডাউনে আগুন, বেপাত্তা বাড়ির মালিক, অসুস্থ এক

সেরা শিরোনাম

RG Kar case : আর জি কর কাণ্ডের স্ক্যানারে অভীক দে, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের, কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
RG Kar case : আর জি কর কাণ্ডের স্ক্যানারে অভীক দে, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের, কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
West Bengal News Live: উপনির্বাচনের ২ কেন্দ্রে বিক্ষিপ্ত গন্ডগোল, ৯৭টি অভিযোগ জমা কমিশনে
উপনির্বাচনের ২ কেন্দ্রে বিক্ষিপ্ত গন্ডগোল, ৯৭টি অভিযোগ জমা কমিশনে
Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
Durga Puja 2026: পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি
পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি

ভিডিও

Indi Alliance Protest: জ্ঞানেশ-বিক্ষোভের আঁচে ফুটছে দিল্লি, পদযাত্রা ইন্ডি জোটের
Birbhum News: পঞ্চায়েত প্রধান নির্বাচন ঘিরে উত্তপ্ত তারাপীঠের বুধিগ্রাম! এলাকায় বোমাবাজির অভিযোগ
Adhir Chowdhury:
Abhishek Banerjee: জ্ঞানেশ-বিক্ষোভের আঁচে ফুটছে দিল্লি, জ্ঞানেশ কুমারকে আক্রমণে অভিষেক, বললেন...
Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget