এক্সপ্লোর

Kakdwip Murder Case: বাবা-মায়ের মৃত্যুর বিচার চেয়ে দীর্ঘদিনের লড়াই দীপঙ্করের, নিয়েছেন আইনের পাঠও

South 24 Parganas: বাবা-মায়ের খুনিদের সাজা দিতে একটা সময় আদালতে ছুটে বেরিয়েছেন। আজ তিনি নিজেই আইনজীবী।

সৌভিক মজুমদার, কলকাতা: পড়াশোনা করতে করতে কাজ করতেন। বাড়ির পাশে দাঁড়াতেই কলেজে পড়াশোনার পরে করতেন কেটারিংয়ের কাজ। ২০১৮-র ১৩ মে, সেই কাজেই বেরিয়েছিলেন দীপঙ্কর। বাড়ি ফিরে এসে দেখেন গোটা বাড়িটাই পুড়ে গিয়েছে। আর সেখানে পড়ে রয়েছে বাবা-মায়ের পোড়া দেহ। দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে তিনি ছুটে গিয়েছিলেন থানায়। তারপর থানা-আদালত-বাড়ি করেই কেটেছে। কিন্তু বিচার পাননি। শেষ পর্যন্ত পড়াশোনা চালিয়ে গিয়েছেন আইনের পাঠ। পাশ করে গায়ে তুলেছেন কালো কোট।    

বাবা-মায়ের খুনিদের সাজা দিতে একটা সময় আদালতে ছুটে বেরিয়েছেন। আজ তিনি নিজেই আইনজীবী। কাকদ্বীপে দেবু ও উষা দাসকে খুনের তদন্তে, SIT গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থার এই নির্দেশ দেওয়ার সময় এজলাসেই উপস্থিত ছিলেন নিহত দম্পতির ছেলে দীপঙ্কর দাস।

মা-বাবা দেখে যেতে পারেননি, ছেলে আইনজীবী হয়েছে। কিন্তু, মা-বাবার খুনের মামলা যেদিন নতুন মোড় নিল, সেদিন আইনজীবী হিসেবে হাইকোর্টে উপস্থিত থেকেই তা দেখলেন দীপঙ্কর দাস। কাকদ্বীপের নিহত সিপিএম কর্মী দম্পতির ছেলে। তাঁর জীবন কোনও ছবির চিত্রনাট্য়ের থেকে কোনওদিক থেকেই কম নয়। একদিন বাড়ি ফিরে আচমকা মা-বাবার পোড়া মৃতদেহ দেখতে হয়েছে। নিজের বাড়ি ছাড়তে হয়েছে। বিচার চেয়ে দীর্ঘ লড়াই চালাতে হয়েছে। পেরিয়ে গিয়েছে পাঁচ পাঁচটা বছর। কিন্তু দীপঙ্কর দমে যাননি। হারও স্বীকার করেনি। মা-বাবাকে হারিয়ে, ঘটনার পরের দিনই থানায় ছুটে গেছিলেন সেদিনের কলেজ পড়ুয়া দীপঙ্কর। কিন্তু তাঁকে নাকি অপেক্ষা করতে বলা হয়েছিল। দীপঙ্কর বলেছিলেন, '১৪ মে থানায় যাই। তাদের কাজ আছে বলে অপেক্ষা করতে বলেছিল। ২-৩ ঘণ্টা বসে চলে আসি।' মা-বাবার মৃত্য়ুর তিনদিন পরও তাঁদের দেহ হাতে পাননি দীপঙ্কর। 

আইনের দরজায়:
এরপর হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। মা-বাবার খুনের মামলার বিচার চেয়ে দিনের পর দিন আদালতে ছোটাছুটি করতে হয়েছে। তবে তারপরও পড়াশোনা চালিয়ে গেছেন। পেশা হিসেবে বেছে নিয়েছেন আইনের জগতকেই। তিনি বলেন, 'উকিল হওয়ার কোর্ট পথ কতটা কঠিন ছিলাম। আদালতে যেতাম কালো কোট পরা দেখতাম, হাইকোর্টে এসে অনেকে বলেছিলাম টাকা নেই-আইন পড়া কঠিন, কয়েকজন আইনজীবীর সাহায্য করেছিলাম।'

দীর্ঘদিনে লড়াইয়ের শেষে বিচারপতি রাজাশেখর মান্থার সোমবারের রায়ে সাময়িক স্বস্তি পেয়েছেন, কাকদ্বীপে মৃত দম্পতির ছেলে দীপঙ্কর। দময়ন্তী সেনের নেতৃত্বে আগামী দিনে তদন্ত কোন পথে এগোয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন তিনি।

আরও পড়ুন: তীব্র বিতর্কের পর সংশোধন-বিজ্ঞপ্তি! 'আজাদ কাশ্মীর' নয়, শুধু 'কাশ্মীর', জানাল পর্ষদ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
Birbhum Money Gold Recovered: ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
Birbhum Money Found: ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?
১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget