এক্সপ্লোর

Weather Forecast: উত্তাল হাওয়া, সঙ্গে তুমুল বৃষ্টি, বিকেলেই কালবৈশাখীর তাণ্ডব!, কতদিন চলবে দুর্যোগ? কোন কোন জেলায় হলুদ সতর্কতা?

আজ ২১ মার্চ পশ্চিমবঙ্গজুড়ে কালবৈশাখীর ভ্রুকুটি। কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ৮০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট জানুন এখানে।

কলকাতা: বসন্তের মাঝপথেই রাজ্যে বর্ষার মেজাজ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ শনিবার দিনভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Rain) পাশাপাশি ঝোড়ো হাওয়ার (Weather Updates) দাপট বজায় থাকবে। বেশ কিছু জেলায় কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা পর্যন্ত শহর ও শহরতলিতে তেমন বৃষ্টি না হলেও ঝোড়ো হাওয়া দিচ্ছিল। আকাশে মেঘ ছিল, থেকে থেকে তার গর্জনও শোনা যাচ্ছিল। রাত বাড়তেই বৃষ্টি শুরু হয়। কলকাতার বেশ কিছু অংশে মধ্যরাতের পর মুষলধারে বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া। 


আজ দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বিভিন্ন দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিকেলের দিকে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আছে। মধ্যপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে উত্তর পূর্ব বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার জেরেই এই বৃষ্টি। 

আরও পড়ুন, 'রাষ্ট্রপতি শাসন জারি করে মোদিজিকে ভোট করাতে হচ্ছে!' চাঞ্চল্যকর দাবি মমতার

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিশেষত, হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া এবং মুর্শিদাবাদে ঝড়ের দাপট থাকতে পারে বেশি। এই সব জেলায় ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিমি বেগে বইতে পারে ঝড়। যার ফলে এই সব জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। শুধু তাই নয়, আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এই সব জেলায় বৃষ্টিপাতের পাশাপাশি শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে। এই জেলাগুলিতে ৬০-৭০ কিমি বেগে দমকা হাওয়া বা কালবৈশাখী (Thunder Squall) বয়ে যেতে পারে, যার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৮০ কিমি। এছাড়া এই জেলাগুলিতে শিলাবৃষ্টির (Hailstorm) প্রবল সম্ভাবনা রয়েছে। কলকাতা ও বাকি জেলাগুলিতে ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গেও দুর্যোগের মেঘ ঘনিয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির (৭০-১১০ মিমি) সতর্কতা দেওয়া হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ি জেলাগুলিতেও বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা প্রবল।

আরও কিছু দিন এমন আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি চলবে। সঙ্গে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।

টানা বৃষ্টি ও ঝড়ের দাপটে রাজ্যে তাপমাত্রার পারদ একধাক্কায় ২-৩ ডিগ্রি সেলসিয়াস নেমে যেতে পারে। সমুদ্র উত্তাল থাকার কারণে আজও মৎস্যজীবীদের উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget