এক্সপ্লোর

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা

Abhishek Banerjee Updates: সাম্প্রতিক অতীতে কণ্ঠস্বর মামলায় হাজিরা দেওয়া নিয়ে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের টালবাহানার প্রসঙ্গও বুধবার তোলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

কলকাতা: ক্রমশ বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। মিলল না বিদেশযাত্রার অনুমতি। এদিন, হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, প্রায় ১৬টি মামলা আছে। কালকে নোটিস পাঠিয়ে হাজিরা দিতে বললে কী করবেন? এরপর মামলাই খারিজ করে দিল আদালত। এনিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। 

মিলল না বিদেশযাত্রার অনুমতি। কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। মামলাই খারিজ করে দিল আদালত। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় ১৬টি মামলা আছে। তাতে যদি কালকে নোটিস পাঠিয়ে হাজিরা দিতে বলে তখন কী করবেন? এদিকে, এই ইস্যুতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

বিজেপি বিধায়ক ও স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্য়ায় বলছেন, 'পালিয়ে আর কোথায় যাবেন? উনি মার্কিন যুক্তরাষ্ট্রে সেবাশ্রয় খোলার চেষ্টা করলে সেটা দেখতে পারেন। এভাবে পালানোর কোনও চেষ্টা করে তো লাভ নেই।'

সম্প্রতি, চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা আপাতত SSKM মেডিক্য়াল কলেজ হাসপাালে করানোর পরামর্শ দেয় আদালত। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আবেদন কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। বুধবার কলকাতা হাইকোর্টে ছিল সেই মামলার শুনানি। বুধবার আদালতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আইনজীবী। তিনি বলেন, আগের পর্যায়ের চিকিৎসা যেহেতু বিদেশে হয়েছে, তাই এখন এখানে চিকিৎসা করাতে চাইছেন না অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।

তখন প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, আমি SSKM হাসপাতালকে নির্দেশ দেব বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করার জন্য। বৃহস্পতিবার দুপুর ২টোয় SSKM হাসপাতালে গিয়ে চিকিৎসা সংক্রান্ত নথি দেখান। শুক্রবার SSKM হাসপাতাল এই আদালতে তাদের রিপোর্ট পেশ করবে। সেই পরামর্শ মেনে পরবর্তী পদক্ষেপ করা যাবে। বিচারপতি সৌগত ভট্টাচার্য আরও বলেন, এই মুহূর্তে চিকিৎসাটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কোথায় চিকিৎসা হচ্ছে সেটা বিষয় নয়। তখন পাল্টা অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আইনজীবী সওয়াল করেন, যেখানে চিকিৎসা করিয়েছেন, সেখানেই যেতে চান অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।  SSKM-এ যাবেন না।

তখন বিচারপতি বলেন, SSKM যদি দেশের অন্য কোনও হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন সেখানেও যেতে পারেন। বিচারপতি আরও বলেন, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নতমানের। সুপ্রিম কোর্টের বিচারপতিরাও এখানে চিকিৎসা করান। রাজ্য সরকারের তরফেও সওয়ালে বলা হয়, এখনই অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিদেশ যাওয়ার মতো আপৎকালীন পরিস্থিতি তৈরি হয়নি। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায় বলেন, 'আমাদের একটা আশঙ্কা ছিল, যে এই চোখ দেখানোর অজুহাতে তাঁর যেহেতু ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রয়েছে, ডিপ্লোম্যাটিক ইমিউনিটি রয়েছে, লাল রঙের পাসপোর্ট নিয়ে চোখ দেখানোর অজুহাতে তিনি বাইরে গেলে তিনি আর ফিরবেন না।'

প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী বলছেন, 'তৃণমূলের খোকাবাবুর তার তো পয়সার কোনও অভাব নেই। সে নিজে আমেরিকা যেতে পারে। আবার আমেরিকা থেকে ডাক্তারকে ভাড়া করেও নিয়ে আসতে পারে।'

এই প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেছেন কালীঘাট তৃণমূলের প্রতিনিধি কুণাল ঘোষ। তিনি বলেন, 'দেখুন এটা পুরোটাই সম্পূর্ণভাবে। যে ব্যক্তি  আদালতে গেছেন, আদালতের কাছে যে কোনও অনুমতি চাওয়ার বা কোনও আবেদনের স্বাধীনতা এবং অধিকার যে কোনও ব্যক্তির যে কোনও নাগরিকের আছে। এ বিষয়ে কেন মন্তব্য করব।'

সাম্প্রতিক অতীতে কণ্ঠস্বর মামলায় হাজিরা দেওয়া নিয়ে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের টালবাহানার প্রসঙ্গও বুধবার তোলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
Advertisement

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget