এক্সপ্লোর

Kali Puja 2021: এলইডি-মোমবাতিকে টক্করে দিতে বাজারে হাজির দিওয়ালি পুতুল, মেদিনীপুরে তুঙ্গে ব্যস্ততা

West Midnapore: বৈদ্যুতিক এলইডি আলোর ঝলকানি, রকমারি মোমবাতির মাঝেও চাহিদা রয়েছে মেদিনীপুরের দিওয়ালি পুতুলের

অলোক সাঁতরা, মেদিনীপুর: রকমারি এলইডি-মোমবাতির সঙ্গে চাহিদা বাড়ছে দিওয়ালি পুতুলের। বৈদ্যুতিক এলইডি আলোর ঝলকানি, রকমারি মোমবাতির মাঝেও চাহিদা রয়েছে মেদিনীপুরের (Midnapore) দিওয়ালি পুতুলের। এই চাহিদার কারণে হাসি ফুটেছে শিল্পীদের। দীপাবলির (Diwali) আগে মির্জাবাজার কুমোরপাড়ায় মাটির পুতুল তৈরির ব্যস্ততা তুঙ্গে।  

সময় বদলের সঙ্গে সঙ্গে বদলেছে অনেক কিছুই। এক সময় দীপাবলিতে মাটির প্রদীপের চাহিদা ছিল প্রচুর। পরবর্তীকালে বাজারে এসেছে রকমারি এলইডি লাইট, সঙ্গে রকমারি চোখ ধাঁধানো মোমবাতি। আধুনিকতার যুগে এসব লাইটকে টেক্কা দিতে গিয়ে জোর ধাক্কা খেতে হয়েছে মাটি শিল্পীদের। তবে সেই প্রাচীন কালের মাটির প্রদীপ ও দেওয়ালি পুতুলের যুগ ফিরে এসেছে। ফ্যাশনের হাত ধরে ফের চাহিদা বাড়ছে মাটির প্রদীপ, দেওয়ালি পুতুলের।

মেদিনীপুরের দেওয়ালি পুতুলের আদল যেন দীপ হাতে ঘাঘরা পরে দাঁড়িয়ে থাকা এক বালিকা। বিভিন্ন শিল্পী বিভিন্ন ভাবে তৈরি করছেন এই পুতুল। কেউ বানাচ্ছেন সারি সারি প্রদীপ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা পুতুল। আবার কেউ তৈরি করছেন একটি প্রদীপ মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে পুতুলটি। এই দেওয়ালি পুতুল মূলত তৈরি হয় মেদিনীপুরেই। যদিও শিল্পীরা বলছেন, ইদানিং কালে বিভিন্ন জায়গায় কপি হয়ে যাচ্ছে মেদিনীপুরের ঐতিহ্যশালী দেওয়ালি পুতুল। 

মেদিনীপুরের কুমোরপাড়ার শিল্পীদের কথায়, একটা সময় মাটির প্রদীপ ও দেওয়ালি পুতুলের চাহিদা একেবার তলানিতে ঠেকেছিল। কিন্তু বর্তমান সময়ে চাহিদা বেড়েছে মাটির তৈরি দেওয়ালি পুতুলের। শিল্পী  মিতালী দাস, গৌতম দাসরা বলেন, “কয়েক বছর আগে একেবারেই চাহিদা ছিল না এই পুতুলের। গত দু-তিন বছর চাহিদা কিছুটা বেড়েছে মেদিনীপুরের দেওয়ালি পুতুলের। দূর দূরান্ত থেকে লোকজন আসছেন দেওয়ালি পুতুল কিনতে। অনেকে আমাদের কাছ থেকে কিনে নিয়ে গিয়ে বিক্রি করছেন বিভিন্ন বাজারে। বিক্রি হচ্ছে বলেই তো লোকজন কিনে নিয়ে যাচ্ছেন। আর চাহিদা আছে বলেই আমরাও তৈরি করছি।’’

আরও পড়ুন: Kali Puja 2021 : কালী পুজোর দিন মহাকালী রূপে পূজিত হন দেবী কঙ্কালী

মেদিনীপুর শহরের মির্জাবাজার কুমোরপাড়ার প্রায় পঞ্চাশটি পরিবার এই পুতুল তৈরির কাজ করেন। কালীপুজোর আগে পরিবারের পুরুষ-মহিলা, শিশু সকলেই হাত লাগায় এই কাছে। শিল্পী গৌতম দাস বলেন, “বৈদ্যুতিক রকমারি আলোর ঝলকানির সঙ্গে টেক্কা দিয়ে দাপটের সঙ্গে টিকে আছে দেওয়ালি পুতুল। মানুষ আবার সেই পুরানো দিনে ফিরে আসছেন। অন্যান্য বছরের তুলনায় এবছর পুতুলের চাহিদা একটু বেশি। এই পুতুল যাচ্ছে খড়্গপুর,শালবনি, বেলদা, তমলুক, হলদিয়া, পাঁশকুড়া, হাওড়াতেও।’’ তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে বদল আনতে হচ্ছে পুতুলের আকারেও । এক একটি পুতুলের দাম দশ টাকা থেকে তিনশো টাকা। সাজ, গঠন অনুযায়ী পুতুলের দাম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jaish Terrorist Arrested : মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
Dilip On Madan:
"যা করেছেন..অনেক ভোগান্তি আছে এখনও", মদনকে ED-র তলবের পর মন্তব্য দিলীপের
Annapurna Yojana Scheme : অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?
অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?

ভিডিও

Birbhum Tulu Mondal | এখনও অধরা! কোথায় গিয়ে 'গা-ঢাকা' দিলেন টুলু মণ্ডল?
Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget