এক্সপ্লোর

Kali Puja 2021 : বড় প্রতিমা বিসর্জনের সমস্যা থাকায় গরুর গাড়িতে গড়া হয় মোটা কালীর মূর্তি

১৩ ফুট উচ্চতার ও ৫ ফুট চওড়ার- কালী প্রতিমা দেখে উদ্যোক্তারাই ঘাবড়ে গিয়েছিলেন...

অলোক সাঁতরা, মেদিনীপুর : অর্ধ শতক পেরনো মেদিনীপুরের মোটা কালী এবছর ৫১ বছরে পড়ল। মেদিনীপুরের মানিকপুর এলাকার সর্বজনীন কালীপুজো মোটা কালী নামেই পরিচিত। ৫১ বছর আগে এলাকার কয়েকজন যুবক কালীপুজো করার উদ্যোগ নেন। এমন কালী হবে যা তাক লাগিয়ে দেবে, এই চিন্তাধারা থেকে একমাস ধরে এক গরুর গাড়ি খড়, দুই গাড়ি মাটি, পরিমাণ মতো দড়ি, অন্যান্য সামগ্রী দিয়ে প্রতিমা গড়ার কাজ শুরু হয়। ১৩ ফুট উচ্চতার ও ৫ ফুট চওড়ার- সেই কালী প্রতিমা দেখে উদ্যোক্তারাই ঘাবড়ে যান। তখন থেকে এই কালীর নাম মোটা কালী। এত বড় প্রতিমা বিসর্জনের সমস্যা থাকায় গরুর গাড়ির উপরেই প্রতিমা গড়া হয়। পুজো শেষ হলে সেই গরুর গাড়ি টেনে নিয়ে যাওয়া হয় নদীঘাটে।

সেই শুরু। এরপর আর উদ্যোক্তারা অন্য কালী গড়েননি। বার বার মোটা কালী গড়েছেন। পুজো কমিটির সম্পাদক অসিত দাস জানান, ব্রিটিশ অত্যাচারের প্রতিবাদে অনুশীলন সমিতির সদস্যরা ১৮৩২ সালে মানিকপুর এলাকার একই স্থানে পুজো করতেন। তখন ছিল জঙ্গলে ঘেরা। দেশ স্বাধীন হওয়ার পর সেই পুজো বন্ধ হয়ে যায়। পরে ১৯৬৯ সালে পুনরায় পুজো শুরু হয়। 

গত ৫০ বছর ধরে যেখানে মোটা কালীর পুজো হয়ে আসছে সেটি ঘোষেদের জমি। এবছর ঘোষ পরিবার সেই জমি প্রাচীর দিয়ে ঘিরে দিয়েছেন। তাই রাস্তার উপর এবারে পুজো হবে।

এদিকে সতীপীঠের একটি পীঠ হল বীরভূমের নলহাটেশ্বরী। পৌরাণিক কাহিনী অনুসারে এখানে সতীর নলি বা কন্ঠনালী পড়েছিল। এখানে প্রতিষ্ঠিত দেবীর নাম শেফালিকা। এখানে ভৈরব হলেন যোগীশ। স্থানীয় বাসিন্দারা মাকে - ললাটেশ্বরী বলে সম্বোধন করে থাকেন। 

কথিত আছে, কামদেব মায়ের স্বপ্নাদেশ পেয়েছিলেন। মায়ের আদেশে তিনি ব্রাম্ভাণী নদীর তীরে ললাট পাহাড়ে নীচে যেখানে মায়ের কন্ঠনালী পড়েছিল তার উপরেই দেবী নলহাটেশ্বরীর মন্দির স্থাপন করেছিলেন। মা এখানে ত্রিনয়নী। মন্দিরের অভ্যন্তরে দেবীর দেহাংশ রক্ষিত আছে। প্রত্যেক দিন দেবীকে স্নান করিয়ে মঙ্গলারতি করার পূর্বে দেবীর প্রস্তরীভূত অঙ্গ ভক্তদের দর্শন করানো হয়। 

মন্দিরে সেবাইত সমীর পণ্ডিত বলেন, কালীপুজোর দিন মায়ের বিশেষ পুজো হয়। পাঁচ রকম ভাজা খিচুড়ি দিয়ে মায়ের ভোগ হয়। আরতি হয়। নিশি রাতে মায়ের পূজা হয়।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget