এক্সপ্লোর

Naihati Boro Ma : কালীপুজোর আগে বড়-মা'র নতুন রুপোর চালচিত্র, সঙ্গে রুপোর ঘট, চাবি

Kali Puja 2024 : বড়-মার নৈহাটী বড়কালী পূজা সমিতি ট্রাস্টের তরফে জানানো হয়েছে, এ বছর মাকে নিবেদন করা হয়েছে রুপোর ঘট ও চাবি।

কলকাতা : নৈহাটির বড়মা। মা তাঁর সন্তানদের কখনও মলিন মুখে ফেরান না। মা ভক্তদের সদিচ্ছাপূরণ করেনই। কথিত আছে দেবী তাঁর সন্তানদের কষ্ট দেখতে পারেন না। তাই মায়ের কাছে করা আন্তরিক প্রার্থনা বিফলে যায় না। তাই মনোবাসনা পূর্ণ হলে সকলেই মায়ের কাছে ফিরে আসেন। আর ভক্তরা মাকে সাজিয়ে দেন সোনা রুপোর সাজে। ভক্তের ইচ্ছেতেই সেজে ওঠেন মা। সারা দেহ ভরে ওঠে অলঙ্কারে।  

নৈহাটির বড়মার রূপ নয়নাভিরাম। তার উপর তিনি যখন গয়নাগাটি ও বেনারসি শাড়ি পরেন, তখন তাঁকে দেখে ভরে যায় দুই চোখ। গত বছর ছিল বড় মায়ের শতবর্ষের পুজো। গতবছরই অপরূপ সাজে সেজে ওঠেন তিনি। ১০০ ভরি সোনা ও ২০০ ভরি রুপোর অলঙ্কারে গত বছর সজ্জিতা ছিলেন ঘন কৃষ্ণবর্ণ মা কালী, বড় মা। এ বছর ১০১ তম বর্ষে বড় মা -র পুজো। এবার মায়ের গয়নার ভাণ্ডার বেড়েছে আরও। সেই সঙ্গে দেবী মূর্তির সঙ্গে যুক্ত হয়েছে রুপোর চালচিত্র। আর তাতে কৃষ্ণবর্ণা মায়ের রূপ দেখে জগৎ ভুলছেন ভক্তরা। বড়-মার নৈহাটী বড়কালী পূজা সমিতি ট্রাস্টের তরফে জানানো হয়েছে, এ বছর মাকে নিবেদন করা হয়েছে রুপোর ঘট ও চাবি। সেই সব মিলিয়ে ৩৫ থেকে ৪০ কেজি রুপো ব্যবহৃত হয়েছে। ভক্তরা মাকে যে রুপোর গয়না দেন, তা থেকেই এগুলি গড়ানো হয়েছে।  

পুজোয় বরাবরই কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকে। পুজো কমিটি ও প্রশাসনের তরফে থাকছে বিশেষ ব্যবস্থা। পুলিশের কড়া নজরের সঙ্গে থাকবে শয়ে শয়ে স্বেচ্ছাসেবক।  প্রত্যেক বছরের মত এ বছরও লক্ষ লক্ষ ভক্ত সমাগম হবে বলেই অনুমান পুজোর উদ্যোক্তাদের।  

এবার মায়ের পুজো হবে ৩১ অক্টোবর, বৃহস্পতিবার। অমাবস্যা তিথি শুরু দুপুর ৩টে ৯মিনিটে। পুজো শেষ হবে শুক্রবার সন্ধ্যা ৫টা ৯মিনিটে। প্রতিমা দর্শনের সুযোগ পাওয়া যাবে বুধবার থেকে সোমবার পর্যন্ত। সোমবার সকালে প্রতিমার বিসর্জনের পুজো। প্রতিদিনই প্রসাদ পাবেন ভক্তরা। কালীপুজোর দিন অন্নভোগ পান ভক্তরা। এছাড়া সন্দেশ ভোগ পাওয়া যাবে প্রতিদিনই। রাতে সন্ধ্যারতির পর শীতল ভোগ বিতরণ হবে। বড়-মার পুজো চলাকালীন অর্থাৎ বুধবার ৩০/১০/২৪ থেকে সোমবার ৪/১১/২৪ পর্যন্ত মূল মন্দির বন্ধ থাকবে সর্বসাধারণের জন্য।    

ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আরও পড়ুন :

নৈহাটির বড় মা-র কাছে কালীপুজোয় অঞ্জলি দেবেন? কখন পৌঁছতে হবে ? মানতে হবে কী নিয়ম?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Protest:
"অনেক বড় বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছেন..”, বিস্ফোরক ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস, “হেনস্থা বন্ধ না হলে..", ফের আন্দোলনের হুঁশিয়ারি CJP-র
Live News Update : দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Swapan Dasgupta : 'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত
'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত
CM Suvendu Adhikari: NEET কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পর নিটে সফল হওয়া চিকিৎসকদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, “..দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের”
NEET কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পর নিটে সফল হওয়া চিকিৎসকদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, “..দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের”

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget