এক্সপ্লোর

Kali Puja 2025: রাজকন্যার প্রেমে পূজারি, কালী মন্দিরে 'নরবলি'-র নির্দেশ মহারাজার ! কিন্তু 'বলি'র ঠিক আগের মুহূর্তে যা হয়েছিল পূর্ব বর্ধমানে..

Kali Puja 2025 Purba Bardhaman Kali Temple: রাজকন্যার প্রেমে পড়েছিলেন পূজারি, চোখের দেখা দেখতে রাজবাড়ি পর্যন্ত বানিয়েছিলেন সুরঙ্গ পথ..

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: বর্ধমানের এই কালী মন্দির ঘিরে আছে রাজকন্যা ও পূজারীর প্রেম কাহিনী।জানেন বর্ধমানের এই কালী মন্দির কোথায়?একসময় এই মন্দিরে  নরবলিও  দেওয়া হত। পূর্ব বর্ধমানের এই কালীপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে অনন্য প্রেম কাহিনী। এক রাজকন্যা ও এক পূজারীর প্রেমের গল্প। এক সময় এই মন্দিরে দেওয়া হত নরবলিও। কথিত আছে, এই মন্দিরেই রাজার কন্যা 'বিদ্যা' ও পূজারি 'সুন্দর' এর প্রাণ রক্ষা করেছিলেন স্বয়ং মা কালী।

আরও পড়ুন, বালি ব্যবসায়ীর বাড়িতে ED-র হানা, আনা হল টাকা গোনার মেশিন ! দীপাবলির আগে কলকাতা-আসানসোল-ঝাড়গ্রামে অভিযান

পূর্ব বর্ধমানের তেজগঞ্জ এলাকায় অবস্থিত বিদ্যাসুন্দর কালীবাড়ি।বর্ধমানের রাজা এই মন্দিরে মাঝে মাঝে পুজো দিতে আসতেন।শোনা যায়,রাজা তেজচাঁদের আমলে দামোদরের তীরবর্তী তেজগঞ্জ ছিল ঘন জঙ্গলে ঘেরা। ডাকাতের অত্যাচারে কেউ যাতায়াত করতে পারত না এই এলাকা দিয়ে। যারা অন্যায় অত্যাচার করত রাজা তাদের এই মন্দিরে নিয়ে এসে নরবলি দিতেন দেবীর সামনে। আগে এই কালী মন্দিরের নাম ছিল 'দক্ষিণ মশানী' কালী। সেই সময় মন্দিরের পূজারী ছিলেন 'সুন্দর'।এই মন্দিরে রাজকন্যা 'বিদ্যা'-র হাতে গাঁথা মালা প্রতিদিন নিয়ে যেতেন মালিনী মাসি।একদিন সেই মালা দেখে পূজারি মালিনি মাসির কাছে জানতে চান, এমন সুন্দর মালা কে গেঁথেছেন। মালিনি মাসির কাছে তিনি জানতে পারেন ওই মালা গেঁথেছেন রাজকন্যা 'বিদ্যা'। তিনি মালিনী মাসিকে তাঁর সঙ্গে রাজকুমারী ' বিদ্যা'-র দেখা করিয়ে দেওয়ার জন্য বলেন। কিন্তু মালিনি মাসি জানান তা সম্ভব নয়, রাজা তার অনুমতি দেবেন না। মালিনী মাসি রাজবাড়ীতে ফিরে গিয়ে পূজারি সুন্দরের কথা জানান বিদ্যাকে। বিদ্যাও সুন্দরের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। 

কথিত আছে,  বিদ্যাকে দেখার জন্য পূজারি এই মন্দির থেকে রাজবাড়ি পর্যন্ত সুরঙ্গ পথ তৈরি করেছিলেন। সেই সুরঙ্গ পথ দিয়েই 'বিদ্যা'-র সঙ্গে দেখা করতে যেতেন 'সুন্দর'। গোপনে শুরু হয় তাঁদের প্রেম। কিন্তু, এই প্রেম কাহিনি বেশিদিন গোপন থাকেনি। প্রেমের কথা রাজার কানে পৌঁছায়। 'বিদ্যা'  ও 'সুন্দর'-কে দক্ষিণ মশানী মন্দিরে 'নরবলি' দেওয়ার নির্দেশ দেন মহারাজা। রাজার নির্দেশ মতো তাদের বলি দেওয়ার জন্য নিয়ে আসা হয় দক্ষিন মশানি মন্দিরে।বলি দেওয়ার সময় তাঁদের রক্ষা করেন মা কালী। কিন্তু বলি ঠিক আগের মুহূর্তে 'বিদ্যা' ও 'সুন্দর' মা কালীকে স্মরণ করার জন্য সময় চেয়ে অনুরোধ করেন। শোনা যায় তারপরই কাপালিক জ্ঞান হারান। আর সেই সময়েই 'বিদ্যা' ও 'সুন্দর' নিরুদ্দেশ হয়ে যান। তারপর থেকেই তাদের আর কোন খোঁজ মেলেনি।এই ঘটনার পর 'বিদ্যা' ও 'সুন্দর' -এর অনন্য প্রেম কাহিনী কে স্মরণীয় করে রাখতেই 'দক্ষিন মশানী' মন্দির থেকে এই মন্দিরের নাম হয় 'বিদ্যাসুন্দর' কালীবাড়ি।নরবলি বন্ধের পর ছাগ বলির প্রথার চালু থাকলেও এবছর থেকে ছাগ বলির পরিবর্তে ছাঁচি কুমড়ো বলি দেওয়া হবে বলে জানান বর্তমান এক সেবায়েত। তবে নিয়ম মেনে মায়ের নিত্য ভোগে দেওয়া হয় মাছ। এছাড়াও প্রতিদিন হয় চিঁড়ে ভোগ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata TMC: 'কালীঘাট-তৃণমূল'-এ ভাঙন অব্যাহত, এবার ঋতব্রত শিবিরে যোগ বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাসের
'কালীঘাট-তৃণমূল'-এ ভাঙন অব্যাহত, এবার ঋতব্রত শিবিরে যোগ বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাসের
Suvendu Adhikari: 'ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে', বহরমপুরে স্কুলবাস দুর্ঘটনায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে', বহরমপুরে স্কুলবাস দুর্ঘটনায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Sudip Banerjee: 'ঋতব্রত-তৃণমূল'-এর ২ নেতা হাজির NCPI নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, এবার কি ভাঙতে পারে 'ঋতব্রত-তৃণমূল'-এর ঘর?
Sudip Banerjee: 'ঋতব্রত-তৃণমূল'-এর ২ নেতা হাজির NCPI নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, এবার কি ভাঙতে পারে 'ঋতব্রত-তৃণমূল'-এর ঘর?
Madan Mitra : 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগ দেওয়ার ২দিনের মধ্যে 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে মদন মিত্র
'ঋতব্রত-তৃণমূল'-এ যোগ দেওয়ার ২দিনের মধ্যে 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে মদন মিত্র

ভিডিও

Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ২ । 'যাদের যাওয়ার, ২১ জুলাইয়ের আগে চলে যান', একলা হয়েও অনড় মমতা
Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ১ । মদনের পর মমতার হাত ছাড়ল মল্লিকবাড়িও, রাজ্যসভা থেকে ইস্তফা কোয়েলের
Debraj Chakraborty : বাড়ল দেবরাজের পুলিশি হেফাজতের মেয়াদ! নির্দেশ বারাসাত আদালতের
PM Narendra Modi News: হরিয়ানায় হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | Hydrogen Train
India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget