এক্সপ্লোর

Kolkata News: বালি ব্যবসায়ীর বাড়িতে ED-র হানা, আনা হল টাকা গোনার মেশিন ! দীপাবলির আগে কলকাতা-আসানসোল-ঝাড়গ্রামে অভিযান

Kolkata ED Raid : দীপাবলির আগে কলকাতা-আসানসোল-ঝাড়গ্রামে অভিযান

কলকাতা: বালি পাচারের তদন্তে আসানসোলে তল্লাশি ED-র, জেলার পাশাপাশি কলকাতায়ও অভিযান ইডির। বালি পাচারের তদন্তে আসানসোলে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বালি ব্যবসায়ী মণীশ বাগাড়িয়ার বাড়িতে, অফিসে তল্লাশি। আনা হল টাকা গোনার মেশিন। ED-র টিমে রয়েছেন ১০ থেকে ১২ জন আধিকারিক। বাড়িতে নেই মণীশ বাগাড়িয়া, ব্যক্তিগত কাজে দমদমে গেছেন বলে খবর সূত্রের। মণীশ বাগাড়িয়া সরকারি টেন্ডারপ্রাপ্ত ব্যবসায়ী হলেও, ব্যবসাতে অস্বচ্ছতা রয়েছে, সন্দেহ ED-র। ৩ বছর ধরে বালির ব্যবসাতে যুক্ত মণীশ বাগাড়িয়া, তাঁর বেশ কয়েকজন পার্টনারও রয়েছেন। 

আরও পড়ুন, 'দল করবেন, উপদল করা চলবে না..', কাকে নিশানা শশী পাঁজার ?

একযোগে রাজ্যের ৩ জেলার ৭ জায়গায় অভিযান চালালেন ED অফিসাররা। আসানসোলে এক এক বালি ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হল ৩৪ লক্ষ টাকা। বৃহস্পতিবার কলকাতার বেন্টিঙ্ক স্ট্রিট, ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের সুমিত্রাপুর, গোপীবল্লভপুরের চর্চিতা, জিডি মাইনিংয়ের গোপীবল্লভপুরের অফিস, লালগড়ের সিজুয়া, আসানসোলে বালি ব্যবসায়ীর বাড়ি এবং আসানসোলে বালি ব্যবসায়ীর অফিস। 

এদিন সাত সকালে বালি পাচারের তদন্তে ঝাড়গ্রামের ৪ জায়গায় হানা দেয় ED.গোপীবল্লভপুরের সুমিত্রাপুরে বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়ি ও অফিসে হানা দেন ED আধিকারিকরা। ঘটনার সময় সৌরভ রায় বাড়িতে ছিলেন না। গতমাসেই ব্যবসায়ীর মেদিনীপুরের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। মেলে ৬৫ লক্ষ টাকা। ঝাড়গ্রামে বালি খাদানকর্মী শেখ জহিরুল আলির বাড়ি থেকে পাওয়া যায় ২৫ লক্ষ টাকা। সেই সূত্র ধরেই এদিনের তল্লাশি বলে ED সূত্রে খবর।
 
গোপীবল্লভপুরের চর্চিতায় সৌরভ রায়ের একটি খাদান রয়েছে। সেখানেও সকালে হানা দেন ED আধিকারিকরা। GD মাইনিংয়ের গোপীবল্লভপুরের অফিসেও তল্লাশি করেন ED-র তদন্তকারীরা। খতিয়ে দেখা হয় বেশ কিছু নথি। লালগড়ের সিজুয়ায় রয়েছে সৌরভ রায়ের আর একটি বালি খাদান। তদন্তকারীদের তল্লাশি থেকে বাদ যায়নি সেই জায়গাও। বালি খাদানের অফিসের একটি ঘরের তালা ভেঙে তল্লাশি চালায় ED.
খাদান বৈধ। কিন্তু, সেখানে যেভাবে বালি তোলা হচ্ছে তা অবৈধ। এই অভিযোগে, পশ্চিম বর্ধমানের আসানসোলে বালি ব্যবসায়ীর বাড়িতেও এদিন অভিযানে নামে ED.সকাল ৬টা থেকে আধা সেনাকে সঙ্গে নিয়ে বালি ব্যবসায়ী মণীশ বাগাড়িয়ার বাড়িতে তল্লাশি শুরু করেন ১০ থেকে ১২ জন তদন্তকারীরা।

 ED সূত্রে খবর, ব্যবসায়ী বাড়িতে না থাকলেও বাজেয়াপ্ত করা হয়েছে ৩৪ লক্ষ টাকা।বাড়ির পাশাপাশি, বালি ব্যবসায়ীর অফিসেও চলে তল্লাশি। ক্যাশ কাউন্টিং মেশিন। মেশিন নিয়ে যায়। সুবিশাল বাডড়ি। বালি পাচারের তদন্তে জেলার পাশাপাশি কলকাতার বেন্টিং স্ট্রিটেও অভিযান চালায় ED.ED-র অনুমান, এই চার্টার্ড অ্যাকাউন্টান্টের মাধ্যমে সাদা করা হয়েছে বালি পাচারের কালো টাকা।আসানসোলে উদ্ধার ৩৪ লক্ষ টাকার কোনও হিসেব দিতে পারেননি ব্যবসায়ীর পরিবারের সদস্যরা। টাকার উৎস জানতে জিজ্ঞাসাবাদ করা হবে ব্যবসায়ীকে।  অন্যদিকে, সৌরভ রায়কে শুক্রবার সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছে ED.

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের অফিস ভাঙছে বুলডোজার, তারই ফাঁকে ল্যাপটপ হাতে ছুটলেন এই ব্যক্তি
অভিষেকের অফিস ভাঙছে বুলডোজার, তারই ফাঁকে ল্যাপটপ হাতে ছুটলেন এই ব্যক্তি
Rajarhat News : রাজারহাটে ভাড়াবাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, CCTV-তে কে ওই ব্যাগ হাতে কিশোর ? চাঞ্চল্যকর তথ্য
রাজারহাটে ভাড়াবাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, CCTV-তে কে ওই ব্যাগ হাতে কিশোর ? চাঞ্চল্যকর তথ্য
West Bengal News Live: আমতলায় বুলডোজার অ্যাকশনের মধ্যেই তৃণমূল নেতাকে তাড়া!
আমতলায় বুলডোজার অ্যাকশনের মধ্যেই তৃণমূল নেতাকে তাড়া!
Bankura: লরি ও ছোট চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ, বাঁকুড়ায় মৃত্যু ১ জনের
লরি ও ছোট চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ, বাঁকুড়ায় মৃত্যু ১ জনের

ভিডিও

BJP News | এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন সদ্য় NCPI-এর সদস্য়রা ? | ABP Ananda LIVE
Suvendu Adhikari:
Amit Shah | উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নজর দেশের সীমান্ত-নিরাপত্তায় | ABP Ananda LIVE
Abhishek Banerjee : অভিষেকের কার্যালয়ে সামনে দাঁড়িয়ে ৩টি বুলডোজ়ার! যে কোনও মুহূর্তে 'অ্যাকশন'
Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ২ | রাজ্যসভায় তৃণমূলের দুই 'অরাজনৈতিক' সাংসদও এবার দল ছাড়ার পথে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget