এক্সপ্লোর

Kaliaganj BJP MLA : এবার তৃণমূলে যোগদান কালিয়াগঞ্জের বিজেপি বিধায়কের

তৃণমূলে যোগ দিলেন আরও এক বিজেপি বিধায়ক। আজ শাসকশিবিরে নাম লেখান কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায়।

কলকাতা : এবার তৃণমূলে যোগ দিলেন আরও এক বিজেপি বিধায়ক। আজ শাসকশিবিরে নাম লেখান কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায়। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। "সঠিক সময়ে সিদ্ধান্ত গ্রহণের" জন্য সৌমেনবাবুকে ধন্যবাদ জানান তিনি।

তৃণমূলে যোগ দিয়ে সৌমনেবাবু বলেন, ছাত্রজীবন থেকেই তৃণমূল করি। এর আগে দীর্ঘদিন তৃণমূল করেছি। ঘটনাচক্রে আমি বিজেপির টিকিট নিয়ে কালিয়াগঞ্জে দাঁড়াই। সেখান থেকে জয়লাভ করি। কিন্তু, আমার মন-প্রাণ তৃণমূল কংগ্রেসে পড়েছিল। সর্বোপরি, বাংলার মানুষ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ২১৩টি আসনে জয়যুক্ত করে তৃতীয়বারের জন্য ক্ষমতায় পাঠিয়েছেন। নেত্রী দীর্ঘ ১০ বছর ধরে সারা বাংলায় উন্নয়নের কাজ করছেন। সমস্ত স্তরের মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দিচ্ছেন। আমি উত্তরবঙ্গে ছেলে। সেখানে ও বাংলায় যেভাবে উন্নয়ন করছেন, তার সঙ্গী হতে পুনরায় তৃণমূলে যোগদান করলাম। মাঝখানে যে সময়টুকু ছিলাম না, সেটা আমার ভুল। বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। এজন্য দলের কাছেও ক্ষমাপ্রার্থী।

প্রসঙ্গত, বিধানসভা ভোটের পর থেকে বিজেপির 'রক্তক্ষরণ' অব্যাহত। দিনকয়েক আগেই তৃণমূলে ফেরেন বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি। পরে সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, ভুল বোঝাবুঝিতে দল ছেড়েছিলেন। তিনি বলেন, ‘ভুল বোঝাবুঝিতে দল ছেড়েছিলাম। এলাকার উন্নয়ন করতে হলে বাংলার উন্নয়ন করতে হবে। মমতা-অভিষেক বাংলাকে এগিয়ে নিয়ে চলেছেন। এলাকার মানুষের পাশে থাকতে তৃণমূলে যোগ দিলাম।’

তার আগে তৃণমূলে ফেরেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। পাঁচ মাসের মধ্যেই বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দেন তিনি। তৃণমূলে থাকাকালীন বিষ্ণুপুর পুরসভার কাউন্সিলর ছিলেন তন্ময়। তৃণমূলের বিষ্ণুপুর শহর সভাপতির দায়িত্বও ছিল তাঁর উপর। বিধানসভা ভোটের আগে, মার্চ মাসে গেরুয়া শিবিরে যোগ দেন তন্ময় ঘোষ। যোগদানের পরের দিনই, তাঁকে প্রার্থী করে বিজেপি। ভোটে জিতেও যান তিনি। 

সেরা শিরোনাম

Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Papiya Singha Debnath Death: অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ

ভিডিও

Biman Banerjee: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Madan Mitra News | মদনের গলায় রাহুল-প্রিয়ঙ্কার প্রশংসা |
Papiya Sinha Debnath | চলে গেলেন আমাদের সহকর্মী, আমাদের বন্ধু পাপিয়া সিংহ দেবনাথ |
Bikash Ranjan | বিকাশরঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, আজ ভোরে তাঁর বাড়ি লক্ষ্য় করে মদের বোতল ছোড়া হয়
Sports Quota News | প্রথম ধাপে ৭৮ জনকে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget