এক্সপ্লোর

Kaliganj Bypoll Election : কালীগঞ্জ সবুজই, বিরোধীদের পিছনে ফেলে শীর্ষে তৃণমূল, 'জয়' কাকে উৎসর্গ করলেন মুখ্যমন্ত্রী?

এরই মধ্যে মা-মাটি-মানুষকে ধন্যবাদ জানিয়ে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে একেবারে সবুজ ঝড়। বিধানসভা নির্বাচনের ট্রেন্ড বজায় রেখে আবারও উড়ল সবুজ আবির। বিজয় উল্লাস ঘাসফুল শিবিরে। ২৩ রাউন্ড ভোট গণনা হবে বলে জানিয়েছে নির্বাচনা কমিশন। ইতিমধ্যেই শেষ হয়েছে ১৪ রাউন্ড ভোট গণনা। তরতরিয়ে এগিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস।  প্রার্থী আলিফা আহমেদের ঝুলিতে বিপুল পরিমাণ ভোট। সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে কালীগঞ্জের তৃণমূলের দফতরে । এরই মধ্যে মা-মাটি-মানুষকে ধন্যবাদ জানিয়ে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, 'কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এলাকার সব ধর্ম, সব বর্ণ, সব জাতি এবং সর্বস্তরের মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের বিপুলভাবে আশীর্বাদ করেছেন। আমি নতমস্তকে তাঁদের আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এই জয়ের প্রধান কারিগর মা-মাটি-মানুষ। আমার কালীগঞ্জের সহকর্মীরা এর জন্য প্রাণপাত পরিশ্রম করেছেন। তাঁদেরও আমি আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। সবার জন্য রইল আমার প্রণাম ও সালাম। প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদকে স্মরণ করে আমি এই জয় বাংলার মা-মাটি-মানুষকে উৎসর্গ করছি।'

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে ১৪ রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী ৪০ হাজার ৪৩৮ ভোটে এগিয়ে রয়েছেন। গণনার প্রথম থেকেই দ্বিতীয় স্থান নিয়েই চলছে টানাপোড়েন। কখনও দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি, কখনও বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। ১৪ রাউন্ডের শেষে দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী  আশিস ঘোষ। তৃতীয় স্থানে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ
। নির্বাচন কমিশন সূত্রে খবর, ২৩ রাউন্ড গণনা শেষে জানা যাবে ফলাফল। তবে ইতিমধ্যেই প্রাপ্ত ভোটের ব্যবধানই স্পষ্ট করছে তৃণমূলের জয়জয়কার। এখন অপেক্ষা অফিসিয়াল ঘোষণার। 

 

সেরা শিরোনাম

Kolkata News: সকাল থেকে টানা বৃষ্টি, স্ট্র্যান্ড রোডে ভেঙে পড়ল গাছ, চলাচল ব্যহত এই অংশে
Kolkata News: সকাল থেকে টানা বৃষ্টি, স্ট্র্যান্ড রোডে ভেঙে পড়ল গাছ, চলাচল ব্যহত এই অংশে
News Live Updates: বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এই তিন হেভিওয়েট, যোগ দেবেন প্রসেনজিৎ-ইউসূফ পাঠানও ?
বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এই তিন হেভিওয়েট, যোগ দেবেন প্রসেনজিৎ-ইউসূফ পাঠানও ?
Baruipur Incident : প্রভাস মণ্ডলের এনকাউন্টারে এই সমস্ত মানুষগুলো খুশি! কিন্তু কেন? এনিয়ে কী বলছেন মনোবিদরা?
Baruipur Incident : প্রভাস মণ্ডলের এনকাউন্টারে এই সমস্ত মানুষগুলো খুশি! কিন্তু কেন? এনিয়ে কী বলছেন মনোবিদরা?
US Attacks Iran: আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের
আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের

ভিডিও

Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget