এক্সপ্লোর

Kalighater Kaku: নারদ-ভিডিওতেও দেখা গিয়েছিল ‘কালীঘাটের কাকু’কে, কী বৃত্তান্ত জানালেন নিজেই

Kolkata News: ২০১৬-র বিধানসভা নির্বাচনের মুখে তোলপাড় ফেলে দেয় এই নারদ-স্টিং অপারেশন।

ময়ূখঠাকুর চক্রবর্তী, কলকাতা: শুধু নিয়োগ দুর্নীতিকাণ্ডে নাম জড়ানোই নয়, নারদ স্টিং-ভিডিও-তেও দেখা গিয়েছিল তাঁকে। ২০১৬ সালে নারদের স্টিং অপারেশন (Narada Sting Operation) ঘিরে তোলপাড় হয়েছিল গোটা দেশ। সেই ফুটেজেও দেখা মিলেছিল 'কালীঘাটের কাকু' সুজয় ভদ্রের! বিষয়টি নিয়ে বুধবার এবিপি আনন্দর সামনে মুখ খোলেন তিনি। জানিয়েছেন, ম্যাথু স্যামুয়েল (Mathew Samuel) এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে দেখা করতে। 

নারদ স্টিং-ভিডিও-তেও দেখা গিয়েছিল 'কালীঘাটের কাকু'কে

২০১৬-র বিধানসভা নির্বাচনের মুখে তোলপাড় ফেলে দেয় এই নারদ-স্টিং অপারেশন। তৃণমূলের হেভিওয়েট নেতা-মন্ত্রী-সাংসদ এবং বিধায়কদের টাকা নেওয়ার সেই ছবি দেশজুড়ে তোলপাড় ফেলে দেয়। সেই ভিডিও-তে দেখা গেছিল সুজয়কৃষ্ণকে। তাঁর বক্তব্য, "ম্যাথু স্যামুয়েল এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। সেই সময় লোকসভা নির্বাচনের প্রচারে ব্যস্ত ছিলেন। উনি ছিলেন না। আমি বললাম, কখনও একটা দেখা করার ব্যবস্থা করে দেব। ম্যাথু এসেছিলেন, এ রাজ্যে বিনিয়োগের জন্য। আমি বলেছিলাম, দেখা করার ব্যবস্থা করে দেব। কেউ কখনও আসেনি, ডাকেওনি।"

আরও পড়ুন: Kolkata News: 'আমার সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায়', প্রকাশ্যে এসে ঘোষণা 'কালীঘাটের কাকু'র

কয়লাকাণ্ডেও নাম এসেছে সুজয়কৃষ্ণের। কয়লা পাচারকাণ্ডে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI-এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে সুজয়কৃষ্ণকে। 
তাঁকে তলব করেছিল আর এক কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। নিয়োগ দুর্নীতিকাণ্ডে সুজয়কৃষ্ণ ভদ্রের নাম সামনে আসার পর, এ বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি কী করে, সে দিকেই সকলের নজর।

কয়লাকাণ্ডেও নাম এসেছে সুজয়কৃষ্ণের

এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বুধবার মুখ খোলেন সুজয়কৃষ্ণ। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে কর্মরত বলে জানিয়ে দেন। কিন্তু নিয়োগ দুর্নীতিতে বার বার নাম উঠে আসা নিয়ে প্রশ্ন করলে জানিয়ে দেন, এমনিতে অভিষেকের ধারেকাছে পৌঁছনোর সাধ্য নেই কারও। তাই তাঁকে বোড়ে করা হচ্ছে বলে দাবি করেন সুজয়কৃষ্ণ।

সুজয়কৃষ্ণ বলেন, "আমার যে সাহেব, পৃথিবীর কারও ক্ষমতা নেই তাঁকে ছোঁবে। কারণ তাঁর নাম কেউ করতে পারবে না। তাঁর সঙ্গে কেউ দেখা করতে পারবে না। তাঁর সঙ্গে কেউ ফোনে কথা বলতে পারবে না। সেই অবধি কোনও লোক পৌঁছতে পারবে না। তাই চেষ্টা করা হচ্ছে, আপনারা ভাল বুঝবেন, সেই করতে গিয়ে আমি অবধি এসে থেকে যেতে হচ্ছে।" নিয়োগ দুর্নীতির সঙ্গে কোনও সংযোগ নেই তাঁর, নিজের মেয়েকেই চাকরি করে দিতে পারেননি বলেও দাবি করেন।

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget