এক্সপ্লোর

Kalipuja 2024: 'মায়ের পায়ের ফুল-জলের মাহাত্ম্য অসীম', সিঙ্গুরের কৃষ্ণকালী পুজোর অজানা কাহিনী

Singur Kali Puja: স্থানীয়দের দাবি তিনি হয়ত স্বপ্নে মায়ের এই রূপ দর্শন পেয়েছিলেন বা কোন ভাব উপলদ্ধি করেছিলেন তাই এই কৃষ্ণ কালী মূর্তি প্রতিষ্টা করেন।

সোমনাথ মিত্র, হুগলি: "যেই কালী সেই কৃষ্ণ", কালী নিয়ে ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের এই ভাব উপলদ্ধি যেন সত্যি হয়ে ধরা দিয়েছে এখানে। কারণ দক্ষিণা কালী এখানে নীলবর্ণা, একহাতে খড়গ, আরেক হাতে বাঁশি। সিঙ্গুর নান্দা সন্ন্যাসীঘাটা ব্রহ্মময়ী মা কৃষ্ণকালী রূপেই বিরাজমান। 

সিঙ্গুরের নান্দা সন্ন্যাসীঘাটা এলাকা দিয়ে প্রবাহিত ইতিহাস প্রসৃদ্ধ সরস্বতী নদী। প্রায় ১০০ বছর আগেরকার কথা। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার এক চিকিৎসক যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় নিয়মিত এই পথ দিয়ে যাতায়াত করতেন। একদিন মায়ের স্বপ্নাদেশ পেয়ে সরস্বতী নদীর তীরে অবস্থিত জঙ্গল ঘেরা শশ্মানে ধ্যানমগ্ন হন। এবং মৌন ব্রত গ্ৰহণ করেন। সাধনার ১২বছর পর মায়ের স্বপ্নাদেশ পেয়ে এই কালী মূর্তি প্রতিষ্টা করে পুজো অর্চনা শুরু করেন। 

স্থানীয়দের দাবি তিনি হয়ত স্বপ্নে মায়ের এই রূপ দর্শন পেয়েছিলেন বা কোন ভাব উপলদ্ধি করেছিলেন তাই এই কৃষ্ণ কালী মূর্তি প্রতিষ্টা করেন। তারপর থেকে সেই একই মূর্তিতে আজ অবধি মায়ের আরাধনা হয়ে আসছে। তখন টালির চাল দিয়ে তৈরী কুঠিরে মায়ের আরাধনা হত। কালক্রমে মায়ের মন্দির জীর্ণ হয়ে পড়ায় স্থানীয়রা উদ্দ্যোগ নিয়ে মায়ের নতুন মন্দির তৈরী করেন। কিন্তু মায়ের বিগ্ৰহের কোন পরিবর্তন করা হয়নি। মন্দিরের একদম পিছনেই সেই কালী সাধকের সমাধি অবস্থিত। এবং তার পিছন দিয়ে এখনো প্রবাহিত সরস্বতী নদীর। যদিও নদী তার আগের গৌরব হারিয়েছে। 

দক্ষিণা কালী এখানে কৃষ্ণকালী রূপে বিরাজমান। সারা অঙ্গ নীল বর্ণ। তার একহাতে খড়গ, অন্য হাতে বাঁশি, আরেকহাতে মুণ্ড, অন্য হাতে ফুল। মন্দিরের গর্ভগৃহে মায়ের মূর্তির পাশাপাশি রাধাকৃষ্ণ, জগন্নাথ দেব ও অধিষ্ঠিত। কালীর পাশাপাশি পুজিত হন এই সমস্ত দেবতাও। তাই কালী পুজোয় এখানে বলি প্রথার প্রচলন নেই। অমবস্যা তিথিতে নিয়ম সহকারে ব্রহ্মময়ী মায়ের পুজো অর্চনা করা হয়। কালী পুজোয় উপচে পড়ে ভক্তের ভিড়। পাশাপাশি রাস উৎসব, জগন্নাথ এর রথযাত্রা, শিবরাত্রি, দোল উৎসব উৎযাপিত হয় ব্রহ্মময়ী মায়ের মন্দির চত্বর এলাকায়। জাগ্ৰত মায়ের মহিমায় দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত সমাগম হয় সারা বছর ধরেই। 

মন্দিরের পুরোহিত অমর বন্দ্যোপাধ্যায় জানান, এখন কোন অসুস্থ মানুষ মায়ের দরবারে এসে প্রার্থনা করলে আমরা তাকে মায়ের ফুল, জল দিলেই সে সুস্থ হয়ে ওঠে। শোনা কথা মৌনি বাবা একদা বাঘ মেরে ছিলেন। সেই বাঘ ছালের উপর পঞ্চমুণ্ডি আসন তৈরী হয়। সেই আসনে তিনি ও তার পরবর্তী দু-একজন ছাড়া কেউ বসে পুজো করতে পারে না। 

স্থানীয় ব্যক্তি প্রেম প্রসাদ অধিকারী জানান, মায়ের একহাতে খড়গ, যেমন দুষ্টের দমন করার বার্তা দেয়, তেমনি এক হাতে বাঁশি মানুষের মধ্যে প্রেম ভালোবাসা জন্মানোর একটা বার্তা দেন। এটাই এখানকার মায়ের বিশেষ বৈশিষ্ট্য। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'এরা সব 4G, 3G, 2G, মোদিজির কোনও G নেই', কাদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর ? প্রধানমন্ত্রীর কাজ নিয়েও দিলেন বার্তা
'এরা সব 4G, 3G, 2G, মোদিজির কোনও G নেই', কাদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর ? প্রধানমন্ত্রীর কাজ নিয়েও দিলেন বার্তা
Rahul On Modi : ওপেন ডিবেটে এবার প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ রাহুল গান্ধীর , 'কে দেশদ্রোহী, কার কোন ফরেন ফান্ডিং, মুখোমুখি বসুন..'
ওপেন ডিবেটে এবার প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ রাহুল গান্ধীর , 'কে দেশদ্রোহী, কার কোন ফরেন ফান্ডিং, মুখোমুখি বসুন..'
West Bengal News Live: শিলিগুড়িতে ঢুকে বিরোধীদের ব্লিচিং, ফিনাইল দিয়ে সাফ করার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
শিলিগুড়িতে ঢুকে বিরোধীদের ব্লিচিং, ফিনাইল দিয়ে সাফ করার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Swasthya Sathi: 'দুর্নীতিতে যুক্ত থাকতে পারেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও', এবার নাম প্রকাশ্যে আনবেন স্বাস্থ্যমন্ত্রী?
'দুর্নীতিতে যুক্ত থাকতে পারেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও', এবার নাম প্রকাশ্যে আনবেন স্বাস্থ্যমন্ত্রী?

ভিডিও

Indranil Sen Arrested: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নতুন ধারা যুক্ত করার আর্জি পুলিশের | ABP Ananda
Nepal Helicopter Collision: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত্যু এক ভারতীয়র | ABP
CM Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশ-প্রশংসায় পোস্ট মুখ্যমন্ত্রীর
Debra BJP News: তোলাবাজির প্রতিবাদ, আক্রান্ত খোদ BJP বিধায়ক! দলীয় কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget