এক্সপ্লোর

Kalipuja 2025: অন্ডালের মা খাদান কালী, নেই মূর্তি, নেই বাঁধানো মন্দির, এক পাথরেই অগাধ বিশ্বাস ভক্তদের

Andal Khadan Kali: প্রতি বছর কালীপুজোয় হাজারও মানুষ ভিড় করেন এই মন্দিরে। কেউ মানত করতে আসেন। কেউ বা মানসিক পূরণের পর ছুটে আসেন মায়ের দরবারে।

মনোজ বন্দ্যোপাধ্যায়, অন্ডাল : আজ কালীপুজো। শক্তি আরাধনায় মেতেছে বাংলার প্রতিটি কোণা। আলোর উৎসবে মাতোয়ারা বাঙালি। বিভিন্ন কালী মন্দিরে সকাল থেকেই দেখা গিয়েছে পুণ্যার্থীদের ভিড়। বেলা যত গড়াবে, ভিড়ের পরিমাণ আরও বাড়বে। এমনই দৃশ্য প্রতি বছর দেখা যায় অন্ডালের খাদান কালীর পুজোয়। কথিত আছে বহুদিন আগে এখানে খাদানে পড়ে গিয়েছিল কয়লা বোঝাই লরি। বেশ কয়েকদিন আটকে ছিল এই লরি। পরে তা উদ্ধার করা হয়। সকলেই বলেন, এই অসাধ্য সাধন সম্ভব হয়েছিল মা কালীর কৃপায়। তারপর থেকেই আরও জমজমাট হয়েছে অন্ডালের খাদান কালীর পুজো। 

অণ্ডালের পলাশবন বাবুইসোল কলোনির বাসিন্দাদের মনে রয়েছে এক বিশ্বাস, এক আশ্রয়, এক ভরসা। এর সঙ্গে জড়িয়ে রয়েছে এক অলৌকিক ইতিহাস, যার সবটুকুতে রয়েছেন মা খাদান কালী। নামেই রয়েছে এই পুজোর বৈশিষ্ট্য। খনির বুক চিরে জীবিকা চলে যাঁদের, তাঁদেরই জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন এই মা। এখানে নেই কোন মূর্তি বা ঝাঁ-চকচকে মন্দির। যে অঞ্চলে পুজো হয় তার চারিদিকশুধু  পাঁচিল দিয়ে ঘেরা, ছাদ বলতে কোনও আচ্চাদন নেই। এটাই বৈশিষ্ট্য মা খাদান কালীর পুজোর। মা এখানে পূজিত হন শ্যামা রূপে। এক পাথরেই হয় দেবীর আরাধনা।

কয়েক শত বছর আগে স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেছিলেন স্থানীয় বাসিন্দা মতিলাল চক্রবর্তী। সেই সময় থেকে আজও ওই পাথরকেই মা কালী হিসেবে মেনে আসছেন স্থানীয় বাসিন্দারা। ওই পাথরই আসচলে মা খাদান কালী। লোকমুখে শোনা যায়, বহু বছর আগে খনিতে কয়লা বোঝাই একটি লরি হঠাৎ আটকে যায়। একদম খাদানের গভীরে আটকে গিয়েছিল লরিটি। যতই চেষ্টা করা হচ্ছিল লরি বের করার, তত বারই জুটছিল ব্যর্থতা। শেষ পর্যন্ত তখনকার লোডিং বাবু মানত করেন,'মা খাদান কালীর' কাছে। আশ্চর্যজনকভাবে কিছুক্ষণের মধ্যেই লরিটি ওপরে তোলা সম্ভব হয়। সেই থেকেই যেন নতুন করে শুরু হয় মায়ের জাগরণ।

তারপর থেকে ঝোপজঙ্গল কেটে গড়ে ওঠে মন্দির। শুরু হয় নিয়মিত পুজো। আর ধীরে ধীরে এই নিত্য পুজোর মাধ্যমে মা খাদান কালী হয়ে ওঠেন এলাকার হৃদস্পন্দন, সকলের ভরসার জায়গা। প্রতি বছর কালীপুজোয় হাজারও মানুষ ভিড় করেন এই মন্দিরে। কেউ মানত করতে আসেন। কেউ বা মানসিক পূরণের পর ছুটে আসেন মায়ের দরবারে। আবার কেউ শুধু এক ঝলক মায়ের দর্শনে শান্তি খুঁজতেও আসেন খাদান কালীর পুজোয়। পুরোহিত অভিজিৎ চক্রবর্তী বলেন, “এই পাথরেই মায়ের শক্তি বিরাজমান। অনেকেই মানত করে ফল পেয়েছেন। তাই ভক্তির ঢেউ আরও বাড়ছে।” সেবায়েত অমিত ঘোষ যোগ করেন, “মা যেন আমাদের রক্ষা করেন। খনিতে যারা কাজ করেন, তাঁরা মায়ের আশীর্বাদেই নিরাপদে থাকেন বলে বিশ্বাস।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget