এক্সপ্লোর

Firecrackers: দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল! শব্দবাজির দাপটে জেরবার বাংলা

Kalipuja: রাজ্যে বাজির শব্দমাত্রা ৯০ ডেসিবেলের থেকে বাড়িয়ে ১২৫ ডেসিবেল করেছিল রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ

কলকাতা: কালীপুজোয় (Kalipujo) আতসবাজি (Firecrackers) এবং শব্দবাজির দৌরাত্ম্য থাকবেই। সেই মোতাবেক দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আগেই জানিয়ে দিয়েছিল রাজ্যে শুধুমাত্র সবুজবাজি বিক্রি (Green Crackers) ও ফাটানো যাবে। কিন্তু  রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিষেধাজ্ঞাকে আমল না দিয়ে কালীপুজোর রাতে নির্ধারিত সময়ের পরেও দাপিয়ে বেড়াল শব্দ দানব।                                                                                   

রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ২ ঘণ্টার নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে দেদার পুড়ল বাজি। কলকাতাজুড়ে শব্দদানবের দাপাদাপি। রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও দেদার পুড়ল বাজি। রাতভর তল্লাশি চালিয়ে ৪১৪ কেজি বাজি বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ। গ্রেফতার করা হয়েছে ৪৪৪ জনকে। এর মধ্যে উশৃঙ্খল আচরণের জন্য ১৭১ জনকে পাকড়াও করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে সাড়ে ৯ কেজি শব্দবাজি। এছাড়াও রাতে দমদমের মতিঝিলে একটি বাড়িতে আগুন লাগে। শিলিগুড়ির একটি বাজার এলাকায় আগুন লাগে। ক্ষতিগ্রস্থ হয় বেশ কয়েকটি দোকান।  

দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে বলা হয়েছিল, বেরিয়াম রয়েছে এমন আতসবাজি ও শব্দবাজি বহুগুণ বাড়িয়ে তোলে বাতাসে দূষণের পরিমাণ। পরিবেশ দূষণ রোধে এবার গ্রিন ক্র্যাকার বা সবুজ বাজি ব্যবহার বাধ্যতামূলক করেছিল প্রশাসন। কিন্তু মার্কেটে সবুজ বাজির ক্ষেত্রে যথাযথ নিয়ম মানা হচ্ছিল  কি না তা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠেছিল। সবুজ বাজির ক্ষেত্রে বেরিয়াম নাইট্রেটের ব্যবহার একেবারেই নিষিদ্ধ ছিল। কিন্তু কোনও কোনও ক্ষেত্রে দেখা গেল, তাও ব্যবহার করা হয়েছে। 

আরও পড়ুন, অমাবস্যার নিশীথে প্রাণ প্রতিষ্ঠা, বামাকালী পুজো এই পাহাড় ঘেরা গ্রামে

রাজ্যে বাজির শব্দমাত্রা ৯০ ডেসিবেলের থেকে বাড়িয়ে ১২৫ ডেসিবেল করেছিল রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। ১৭ অক্টোবর, পর্ষদের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়, সবুজ শব্দবাজির ক্ষেত্রে শব্দের মাত্রা ১২৫ ডেসিবেলের মধ্যে এবং সবুজ আতসবাজির ক্ষেত্রে শব্দের মাত্রা ৯০ ডেসিবেলের মধ্যে রাখতে হবে। বলা হয়, পশ্চিমবঙ্গে শুধুমাত্র সবুজবাজি বিক্রি ও ফাটানো যাবে। 

এদিকে, কালীপুজোর পুজোর মুখে শহরে বিপুল পরিমাণ বেআইনি বাজি উদ্ধার হয়েছে। নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে ৩৫০ কেজি বেআইনি বাজি উদ্ধার করেছে কলকাতা পুলিশের বম্ব স্কোয়াড। গ্রেফতার করা হয়েছে মানস কর্মকার নামে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের বাসিন্দা এক ব্যক্তিকে। ঘটনায় প্রগতি ময়দান থানায় রুজু হয়েছে মামলা। 

সেরা শিরোনাম

Durga Puja: অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
News Live Update : পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফুটেজ দেখিয়ে রাহুলকে নিশানা বিজেপির
পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফুটেজ দেখিয়ে রাহুলকে নিশানা বিজেপির
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর

ভিডিও

Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget