এক্সপ্লোর

Kali Puja 2023: অমাবস্যার নিশীথে প্রাণ প্রতিষ্ঠা, বামাকালী পুজো এই পাহাড় ঘেরা গ্রামে

Jungle Mahals Kali Puja: ২২০ বছর আগে বিশেষ স্বপ্নাদেশ পেয়ে কর্মকার পরিবারের প্রতিষ্ঠিত এই পুজো এখন সার্বজনীন হয়ে উঠেছে।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: জঙ্গলমহলের (Jungle Mahals) বামাকালী পুজোর সময় বাঁধা থাকতো শিকলে। ভূত চতুর্দশীতে মূর্তি গড়া হয়। অমাবস্যার নিশীথে প্রাণ প্রতিষ্ঠা। জঙ্গলমহলের বলরামপুরের কর্মা গ্রামে, এই প্রাচীন কালী পুজোয় আরও এক বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। বামা কালী মূর্তি গড়েন পূজারী। এটাই পরম্পরা। পুজোয় কয়েকশো পশু বলি হয়। কয়েক হাজার লোকের সমাগম ঘটে মন্দিরে। ভিন রাজ্যের ভক্ত আসেন মানত করেন। আশা- আকাঙ্খা পূরণের পর মানত শোধ করেন।

তিনদিক পাহাড় ঘেরা গ্রাম। কর্মা বুরু, কানা পাহাড় আর তিলাই পাহাড় এই জনপদ।  জঙ্গলঘেরা এই এলাকাতেই ছোট্ট জনপদ। ২২০ বছর আগে বিশেষ স্বপ্নাদেশ পেয়ে কর্মকার পরিবারের প্রতিষ্ঠিত এই পুজো এখন সার্বজনীন হয়ে উঠেছে। এতে আরও বেশি আকৃষ্ট করে তুলেছে ভক্তদের। দুর্গাপুজো নয় কালীপুজো প্রধান স্থানীয়দের। পুজো উপলক্ষ্যে কয়েকদিন চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। মনোরঞ্জন আর বিনোদনের আখড়া হয়ে উঠে আকর্ষণীয় স্থান।

প্রসঙ্গত, রাজ্যের জেলায় জেলায় আরও নানা রূপে পুজিত হন মা কালী। হাওড়া বর্ধমান কর্ড লাইনের সিঙ্গুর ব্লকের জগৎনগর কালী বাড়িতে ৩০০ বছরের বেশী সময় ধরে সেখানে 'মা আনন্দময়ী 'কালী রূপে বিরাজমান । কথিত আছে, 'মা আনন্দময়ী' র নাম মনে- প্রাণে  জড়িয়ে নিলে আর কোনও ক্ষতি হবে না। এই বিশ্বাস,শ্রদ্ধা ও পরম্পরায়  গ্ৰামেরই মেয়ে 'মা আনন্দময়ী' কালী রূপে পূজিত হয়ে আসছেন (Kali Puja 2023)।প্রাচীনকালে শ্মশানের  চিতার উপর তৈরী মন্দির। মঞ্চমুন্ডের আসনের উপর অধিষ্ঠিতা মা। পুরানো রীতি মেনে নিত্যপুজো হয় মায়ের।কালী পুজোয় সারাদিন বিশেষ পুজো অর্চনা হয় মন্দিরে। কালীপুজোর দিন সকাল থেকে দূর দূরান্ত থেকে আগত লক্ষাধিক ভক্তের ভিড়ে পূর্ণভূমিতে পরিণত হয় জগৎনগর কালী বাড়ি। 

আরও পড়ুন, 'দুয়ারে সরকারের বেলুন ফাটিয়ে দিয়েছেন ভাইপো', বিস্ফোরক শুভেন্দু

শোনা যায়, নানান মন কামনা নিয়ে মায়ের মন্দিরে ধর্না দিলে এখনও মায়ের নির্দেশে মেলে প্রতিকার। মা‌য়ের মহিমার কথা তাই লোকের মুখে মুখে ঘোরে। প্রতিকার মেলে কঠিন ব্যাধি থেকে, সন্তানের পড়াশোনা কিংবা কর্মক্ষেত্রে উন্নতি , বা সন্তান না হওয়া দম্পতির মুখে  হাঁসি ফোটান 'মা আনন্দময়ী।'  কথিত আছে, ৩০০ বছর আগে জগৎনগর গ্রামের  সুবল রায়ের কন্যা 'আঁন্দি' কিশোরী বয়সেই মারা যায়। এলাকা তখন ঘন জঙ্গলে ভরা। কানা নদীর শাখা বয়ে গেছে এলাকা দিয়ে। তার পাশের শ্মশানে দাহ করা হয় 'আঁন্দি'কে। সেই দিন ঝড়-জলের রাতে গ্ৰামের মেয়ে 'আঁন্দি' পাশের গ্রামের এক কালী সাধককে স্বপ্ন দেন তিনি। এখানে অধিষ্ঠিতা হয়েছেন এবং তাঁকে যেনও সে নিত্য পুজো করেন। সেই মতো সেই সাধক জগৎনগর গ্ৰামে গিয়ে চিতার উপর ঘট স্থাপনা করে বাঁশের বেড়া দিয়ে গ্ৰামের মেয়ে 'আঁন্দি'কে মাতৃরূপে পুজো করা শুরু করেন।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget