এক্সপ্লোর

Kalipuja: মনস্কামনা পূর্ণ করতে বীরভূমের সতীপীঠে ভিড়, কালীপুজো মুখর মাতৃনামে

Kalipujo 2023: লালমাটির জেলা বীরভূমে শাক্তপীঠের ছড়াছড়ি। বোলপুরের কঙ্কালীতলা থেকে লাভপুরের ফুল্লরা, দীপান্বিতা অমাবস্যায় সতীপীঠগুলি যেন সেজে উঠেছে নতুনভাবে।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: কালীপুজোয় (Kalipujo) পুণ্যার্থীর ঢল বীরভূমের (Birbhum) সতীপীঠে (Satipith)। বোলপুরের কঙ্কালীতলা থেকে লাভপুরের ফুল্লরা, বিশেষ দিনে শক্তিপীঠে হাজির দূরদূরান্তের দর্শনার্থীরা।            

লালমাটির জেলা বীরভূমে শাক্তপীঠের ছড়াছড়ি। বোলপুরের কঙ্কালীতলা থেকে লাভপুরের ফুল্লরা, দীপান্বিতা অমাবস্যায় সতীপীঠগুলি যেন সেজে উঠেছে নতুনভাবে। বয়ে চলা কোপাইয়ের পাড়ে অবস্থিত কঙ্কালীতলা মন্দিরে দিনভর পুণ্যার্থীদের ভিড়।                                                                       

বোলপুর শহর থেকে প্রায় ৯ কিলোমিটার দূরেই রয়েছে এই কঙ্কালীতলা মন্দির। কঙ্কালীপীঠের মন্দিরে কোনও বিগ্রহ নেই। রয়েছে শ্মশানকালীর বাঁধানো ছবি। ঘটে আর পটেই হয় নিত্যপুজো। কালীপুজোর দিন মহাকালী রূপে পূজিতা হন দেবী। এক পুণ্যার্থী মৌসুমী সান্যাল বলেন, 'প্রতি মাসে আসি। বিশেষ বিশেষ দিনগুলোতে আসার চেষ্টা করি। নিজস্ব পরিতৃপ্তি, ইমোশোনস-এর ব্যাপার।' 

তন্ত্রচূড়ামণিতে কাঞ্চী নামের জায়গাকে ২৮তম সতীপীঠ হিসেবে উল্লেখ করা হয়েছে। কথিত আছে, সেই কাঞ্চীদেশই হল আজকের কঙ্কালীতলা। পীঠনির্ণয়তন্ত্র অনুসারে কঙ্কালীতলায় সতীর অস্থি বা কঙ্কাল পড়েছিল, তা থেকেই পীঠের নাম হয় কঙ্কালীতলা। আবার রায়গুণাকর ভারতচন্দ্রের অন্নদামঙ্গল থেকে জানা যায়, কঙ্কালীতলায় সতীর কটিদেশ বা কোমরের অংশ পড়েছিল।

জনশ্রুতি এখানেই পড়েছিল সতীর দেহাংশ। কঙ্কালীতলা মন্দিরের পুরোহিত বৈদ্যনাথ চক্রবর্তী বলেন, 'প্রচুর ভক্ত আসছে, প্রচুর ভক্ত যাচ্ছে। তাঁদের সব মনোস্কামনা পূর্ণ হয়। পাশে কুণ্ড আছে। ওখানে মায়ের কাঁখাল পড়েছিল। তাই নাম কঙ্কালীতলা।' 

বীরভূমের আরেক সতীপীঠ ফুল্লরাতেও কালীপুজোয় দিনভর পুণ্যার্থীদের ভিড়। কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গ্রাম লাভপুরে দেবী ফুল্লরার মন্দিরেও লেগেছে আধুনিকতার ছোঁয়া। কিন্তু সতীপীঠের ভক্তিভাবধারার স্রোত যেন বয়ে চলেছে নিজের নিয়মে। ৬৬ বিঘা জমি নিয়ে ফুল্লরা মহাপীঠ। জনশ্রুতি, প্রাচীনকালে এই এলাকা অট্টহাস নামে পরিচিত ছিল। 

কথিত আছে, ফুল্লরায় সতীর ওষ্ঠ পড়েছিল। জনশ্রুতি আছে, বেনারসে মণিকর্ণিকা ঘাটে কৃষ্ণদয়াল গিরি নামে এক সাধক সাধনা করেছিলেন। মায়ের স্বপ্নাদেশ পেয়েই তিনি জল, জঙ্গলে ঘেরা লাভপুরে আসেন এবং দেবী ফুল্লরাকে আবিষ্কার করেন।

বর্তমান যে মন্দির রয়েছে, ১৩০২ বঙ্গাব্দে জমিদার যাদবলাল বন্দ্যোপাধ্যায় তা নির্মাণ করান। দেবী এখানে শিলামূর্তি হিসেবে পূজিতা হন। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: ইডেনে হবে এবার পুজো উদ্বোধন, মিলন মেলার অনুষ্ঠানে ঘোষণা শুভেন্দু অধিকারীর
ইডেনে হবে এবার পুজো উদ্বোধন, মিলন মেলার অনুষ্ঠানে ঘোষণা শুভেন্দু অধিকারীর
CM Suvendu Adhikari On Durga Puja 2026: দুর্গাপুজোয় ১ লক্ষ টাকা অনুদান, ঘোষণা মুখ্যমন্ত্রীর, “বড় বাজেট যাদের, আপনারা সরকারের অর্থনৈতিক সাহায্য নেবেন না..”
দুর্গাপুজোয় ১ লক্ষ টাকা অনুদান, ঘোষণা মুখ্যমন্ত্রীর, “বড় বাজেট যাদের, আপনারা সরকারের অর্থনৈতিক সাহায্য নেবেন না..”
Prisoner Death: ফের পুলিশ হেফাজতে বন্দির মৃত্যুর অভিযোগ, তুলকালাম দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাখরাহাটে
ফের পুলিশ হেফাজতে বন্দির মৃত্যুর অভিযোগ, তুলকালাম দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাখরাহাটে
CM Suvendu Adhikari:
" ভাতা বৃদ্ধি" নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কাদের 'পারিশ্রমিক' বাড়ছে ? কবে থেকে কার্যকর হবে ? পার্শ্ব শিক্ষকদের জন্যও বড় বার্তা

ভিডিও

Suvendu Adhikari :
Nandigram- Rejinagar By Election 2026। ৬ অক্টোবর রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভার উপ নির্বাচন
Supreme Court on TMC: বিলবোর্ড কাণ্ডে 'কালীঘাট তৃণমূল'-র আবেদনে সাড়া দিল না সর্বোচ্চ আদালত
Delhi Building Collapse: দিল্লির বিল্ডিং-বিপর্যয়,৭ পড়ুয়ার মৃত্যু! ঘটনায় গ্রেফতার PG বিল্ডিংয়ের মালিক
Suvendu Adhikari | পুজো অনুদান ঘোষণা করতে গিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget