এক্সপ্লোর

West Bengal Live Blog: আমদাবাদ বিপর্যয়ের জের, কলকাতা বিমানবন্দর সংলগ্ন একাধিক পুরসভাকে নোটিস

West Bengal Live News Update: নন্দীগ্রামের কালীচরণপুরে বিস্ফোরণ। এক মহিলার বাড়ির পিছনে বিস্ফোরণ, আহত মহিলা

LIVE

Key Events
Kaliyaganj Election News TMC BJP Update West Bengal Live Blog District News Update West Bengal Live Blog: আমদাবাদ বিপর্যয়ের জের, কলকাতা বিমানবন্দর সংলগ্ন একাধিক পুরসভাকে নোটিস
কালীগঞ্জের ভোটে নিয়ম নাস্তি, ভোটারদের জন্য খিচুড়ি, টোটোর ব্যবস্থা করার অভিযোগ
Source : ABP Ananda

Background

কলকাতা: ঠিক কী কারণে ঘটল আমদাবাদের ভয়াবহ বিমান বিপর্যয়? যান্ত্রিক ত্রুটি, নাকি পাখির ধাক্কায় ইঞ্জিন ফেলিওর? সামনে একাধিক বহুতল না থাকলে কি এড়ানো যেত মৃত্যু মিছিল? উত্তর মেলেনি কোনও প্রশ্নের। ভয়াবহ বিমান বিপর্যয়ের কারণ নিয়ে যখন চলছে কাটাছেঁড়া, তখন আলোচনায় উঠে এসেছে এই শহরের বিমানবন্দরও। কলকাতা বিমানবন্দর কতটা নিরাপদ? আমদাবাদের মতো বিপর্যয় ঘটলে কী হবে কলকাতার? প্রশ্নটা উঠছে তার কারণ, কলকাতা বিমানবন্দর সংলগ্ন বহুতল, হাই মাস্ট হোর্ডিং, মোবাইল টাওয়ারের পাশাপাশি সমস্যা বাড়িয়েছে বেশ কয়েকটি ভ্যাট। যেখানে খাবারের জন্য আনাগোনা বাড়ছে বিভিন্ন রকম পাখির। যার ফলে সমস্যা হচ্ছে বিমানের উড়ানে। এই আবহে কলকাতা বিমানবন্দর সংলগ্ন একাধিক পুরসভাকে নোটিস পাঠাল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, বিধাননগর, উত্তর দমদম পুরসভাকে নোটিস পাঠানো হয়েছে। নোটিসে, বিমানবন্দরের ২০ কিলোমিটারের মধ্যে বহুতলের ক্ষেত্রে বিমানবন্দর কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স বাধ্যতামূলক, এমনটাই বলা হয়েছে। আগে মধ্যমগ্রামে ২৬, ২৭, ২৮ ওয়ার্ডে দু'তলার বেশি বহুতলে নিষেধাজ্ঞা ছিল। এবার নিউ ব্যারাকপুরের ফতেশা খালের আশেপাশে বহুতল নির্মাণে নিতে হবে বিশেষ অনুমতি। বাড়ি তৈরি করতে গেলে আবেদন করতে হবে এয়ারপোর্ট অথরিটিকে। বিমানবন্দর কর্তৃপক্ষ ছাড় দিলে তবেই বাড়ি তৈরির প্ল্যান অনুমোদন করবে পুরসভা।  

পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের প্রক্রিয়া আজই শুরু হবে, নির্দেশ বিচারপতি কৌশিক চন্দের। কলকাতা হাইকোর্টের নির্দেশমতো ৬৬ টি সম্প্রদায়কে নিয়েই শুরু করতে হবে নিয়োগপ্রক্রিয়া, নির্দেশ আদালতের। ৭ দিনের মধ্যে প্রয়োজনীয় অনুমতি দেবে রাজ্য, তারপর বাকি নিয়ম মেনে চলবে নিয়োগ, নির্দেশ আদালতের। ৭৮ টি শূন্যপদে হবে নিয়োগ। ডিভিশন বেঞ্চের নির্দেশ না মানা নিয়ে একে অপরকে দোষারোপ করছে পুরসভা, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, মন্তব্য আদালতের। আদালতের নির্দেশ অনুযায়ী ভার্চুয়ালি হাজিরা দেন কলকাতা পুরসভার কমিশনার, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। 

নন্দীগ্রামের কালীচরণপুরে বিস্ফোরণ। এক মহিলার বাড়ির পিছনে বিস্ফোরণ, আহত মহিলা। মজুত বোমা থেকে বিস্ফোরণ, অনুমান পুলিশের। বিধবা মহিলা বাড়িতে একাই থাকতেন। বাড়ির পিছনে সাফাই করতে গিয়ে বিস্ফোরণ। আহত মহিলাকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নেওয়া হয়। আশঙ্কাজনক হওয়ায় তাম্রলিপ্ত হাসপাতালে স্থানান্তর। 

তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছেন সন্দেশখালি থানার OC বলাই ঘোষ। প্রলোভনে রাজি না হওয়ায় ভিলেজ পুলিশের মোবাইল ফোন থেকে গালিগালাজ করেছেন, এমনকী প্রাণনাশের হুমকিও দিয়েছেন। চাঞ্চল্যকর অভিযোগ করেছেন সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালি ওরফে মাম্পি দাস। নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে কলকাতা ও জেলার পুলিশ আধিকারিক, মহিলা কমিশনেও অভিযোগ জানিয়েছেন বিজেপি নেত্রী। পুলিশ সূত্রে খবর, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, ভিলেজ পুলিশকে ফোন করে গালিগালাজ করছিলেন পিয়ালি ওরফে মাম্পি দাস। সন্দেশখালি থানার OC ভিলেজ পুলিশের মোবাইল ফোন থেকে পিয়ালিকে ফোন করায় বাদানুবাদ হয়। তবে কী কথা হয়েছে তা স্পষ্ট নয়। এ নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। 

01:08 AM (IST)  •  20 Jun 2025

West Bengal Live Blog: সন্দেশখালির বিজেপি কর্মী পিয়ালি দাসকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে

সন্দেশখালির বিজেপি কর্মী পিয়ালি দাসকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তৃণমূলে যোগ দিতে চাপ দেওয়ার পাশাপাশি ফোন করে, গালিগালাজ করেছেন সন্দেশখালি থানার ওসি। X হ্যান্ডলে ভিডিও পোস্ট করে চাঞ্চল্যকর অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। অভিযোগ অস্বীকার করে পাল্টা চক্রান্তের অভিযোগ করেছে তৃণমূল।

23:21 PM (IST)  •  19 Jun 2025

West Bengal News: কাল হাইকোর্টে চাকরিহারাদের ভাতা মামলার রায়

কাল হাইকোর্টে চাকরিহারাদের ভাতা মামলার রায়
কাল সকাল ১০.৩০: ভাতা মামলার রায় দেবেন বিচারপতি অমৃতা সিন্হা
চাকরিহারা গ্রুপ C ও D কর্মীদের ২৫ হাজার ও ২০ হাজার টাকা ভাতা দেওয়ার ঘোষণা করেছে রাজ্য
ভাতা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা ২০১৬-এর ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ramakrishna Mission: রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
TMC News: নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
BJP News: বিজেপি কর্মীর বিয়েতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলার অভিযোগ নেত্রীর বিরুদ্ধে
বিজেপি কর্মীর বিয়েতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলার অভিযোগ নেত্রীর বিরুদ্ধে
West Bengal News Live Updates: এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget