এক্সপ্লোর

Arjun Singh on TMC: দলে কদর নেই কল্যাণের, শীঘ্রই বার করে দেওয়া হতে পারে, দাবি অর্জুনের

Arjun Singh on TMC: অর্জুনের কথায়, ‘‘একটা সময় তৃণমূল করেছি। যতদূর জানি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ব্যক্তিগত সমস্যা রয়েছে।’’

সৌরভ বন্দ্যোপাধ্যায়, চন্দননগর: তৃণমূল (TMC) ছেড়ে বেরিয়ে এসেছেন ঢের আগেই। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় Abhishek Banerjee) এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) নিয়ে জোড়াফুলে যে সংঘাত পরিস্থিতি দেখা দিয়েছে, তা নিয়ে এ বার টিপ্পনি করতে দেখা গেল বিজেপি (BJP) সাংসদ অর্জুন সিংহকে (Arjun Singh)। তাঁর অভিযোগ, অভিষেক এবং কল্যাণের মধ্যে ব্যক্তিগত সমস্যা রয়েছে। কল্যাণের মতো সিনিয়র নেতাদের তৃণমূলে এখন গুরুত্ব নেই বলেও দাবি করেন অর্জুন।  

শুক্রবার হুগলির চন্দননগরে গিয়েছিলেন অর্জুন। সেখানেই তৃণমূলের অভ্যন্তরীণ সংঘাত নিয়ে মুখ খোলেন তিনি। তাঁর কথায়, ‘‘একটা সময় তৃণমূল করেছি। যতদূর জানি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ব্যক্তিগত সমস্যা রয়েছে। কল্যাণরা সিনিয়র নেতা। দলে এখন তাঁরা গরুত্ব পাচ্ছেন না। বরং যে সমস্ত তরুণ তুর্কি গরুপাচার, কয়লা পাচার নিয়ে থাকে, তাদেরই মাথায় তুলে রাখা হচ্ছে।’’

সংঘাত পরিস্থিতি নিয়ে তৃণমূল নেতৃত্ব যদিও সাবধানী ভূমিকা পালন করছেন। কল্যাণ এবং অভিষেকপন্থী শিবিরকে সতর্ক করেছেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি করে দলের ভাবমূর্তি নষ্ট না করার নির্দেশ দিয়েছেন। তার পরেও যদিও শিরদাঁড়ার ফারাক বোঝাতে তৎপর হতে দেখা গিয়েছে কল্যাণকে। শ্রীজাতর কবিতার ছত্রে অভিষেক পন্থীদের সঙ্গে নিজের তফাত বুঝিয়ে দিয়েছেন তিনি।

আরও পড়ুন: Madan Mitra: "অর্জুন অভিষেক, কৃষ্ণ মমতা বন্দ্যোপাধ্যায়,'' ডায়মন্ড মডেল বিতর্কে মন্তব্য মদনের

সৌগত রায় থেকে, কুণাল ঘোষ, অপরূপা পোদ্দার, একে একে অনেকেই প্রকাশ্যে অভিষেকের প্রতি সমর্থন প্রকাশ করেছেন। চাঁচাছোলা ভাষায় কল্যাণকে আক্রমণও করেছেন কুণাল এবং অপরূপা। এমনকি কল্যাণ ‘ঘরশত্রু বিভীষণ’, মুখ্য সচেতক পদ ছেড়ে দেওয়া উচিত বলে অপরূপা মন্তব্য করেছেন। আরও এক কদম এগিয়ে ‘শ্রীরামপুর নতুন সাংসদ চায়’ বলে ফেসবুকে দাবি তুলেছেন অভিষেকের ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়।

এত কিছুর মধ্যেও কল্যাণ যদি শুরু থেকেই জানিয়ে আসছেন যে, তিনি এক জনকেই নেতা বলে মানেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঊর্ধ্বে তাঁর কাছে কেউ নন। যত দিন মমতা রয়েছেন, তত দিন তিনি থাকবেন বলে জানিয়েছেন কল্যাণ। কিন্তু তাঁকে নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের অবস্থান এখনও স্পষ্ট নয়।

এমন পরিস্থিতিতে অর্জুনের দাবি, খুব শীগ্রই কল্যাণকে দল থেকে তাড়ানো হতে পারে। ব্যারাকপুরের বিজেপি সাংসদের বক্তব্য, ‘‘দলের কল্যাণদের আর কদর নেই। উনি হতাশায় রয়েছেন। খুব শীঘ্র হয়ত দল থেকেও বার করে দেওয়া হতে পারে তাঁকে।’’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Inner Clash: ৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
News Live Update : হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget