এক্সপ্লোর

Madan Mitra: "অর্জুন অভিষেক, কৃষ্ণ মমতা বন্দ্যোপাধ্যায়,'' ডায়মন্ড মডেল বিতর্কে মন্তব্য মদনের

Madan Mitra on Diamond Harbor Model: "তোমায় মনে রাখতে হবে তোমার রথের সারথি কৃষ্ণ। আর তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।'' অভিষেকের (Abhishek Banerjee) উদ্দেশে বার্তা মদনের।

কলকাতা: কৃষ্ণ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অর্জুন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ডায়মন্ড মডেল (Diamond Harbor Model) বিতর্কে অভিষেককে নিয়ে মন্তব্য মদনের (Madan Mitra)। এদিন তিনি বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। আমি চাই অভিষেককে আরও অনেক বেশি শক্তি জোগাতে। আসল লড়াই ছিল অর্জুনের। সেই অর্জুন অভিষেক। এরপর অভিষেকের উদ্দেশে মদন বলেন, "তোমায় মনে রাখতে হবে তোমার রথের সারথি কৃষ্ণ। আর তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।'' 

করোনা সংক্রমণ রুখতে নিজের নির্বাচনী এলাকাকে কড়া বিধির বাঁধনে বেঁধেছিলেন আগেই। আর এরপর গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারে একদিনে করা হল ৫৩ হাজারের বেশি টেস্ট করা হয়। যার মধ্যে পজিটিভ হওয়ার সংখ্যা সাড়ে এগারোশোর কিছু বেশি। লোকসভা কেন্দ্রে পজিটিভিটি রেট কমে দাঁড়ায় ২.১৬ শতাংশে। রেকর্ড ব্রেকিং বলে ট্যুইট করেন অভিষেক। ইতিমধ্যেই অভিষেকের ডায়মন্ড হারবার মডেল নিয়ে তৃণমূলের অন্দরে নানা মতের কথা শোনা গিয়েছে। তৈরি হয়েছে বিতর্কও। সাংসদের এই ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। এবার ডায়মন্ড মডেল (Diamond Harbor Model) বিতর্কের আবহেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অর্জুন বললেন মদন মিত্র। 

ডায়মন্ড হারবার মডেল নিয়ে গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে দলীয় শৃঙ্খলাভঙ্গ বলে বিস্ফোরক দাবি করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁকে পাল্টা জবাব দিয়েছেন কুণাল ঘোষও। কিন্তু সেখানেই থেমে থাকেনি বিতর্ক। কটাক্ষের পাল্টা তোপ। ট্যুইটের পাল্টা ট্যুইটে রাজনীতির পারদ ক্রমশ চড়েছে। এদিকে শুক্রবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাশে দাঁড়িয়ে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়কে (Kalyan Banerjee) তীব্র আক্রমণ করেছেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Poddar)।। অপরূপার দাবি, নিজের বক্তব্য দলের অন্দরে রাখলেি পারতেন কল্যাণ। তা না করে কল্যাণ আসলে ‘ঘরশত্রু বিভীষণ’-এর মতো আচরণ করেছেন বলেও অভিযোগ করেছেন অপরূপা। দলের মুখ্য সচেতকের পদ থেকে কল্যাণের পদত্যাগও দাবি করেছেন তিনি। 

আরও পড়ুন: WB Municipal Polls: দু’সপ্তাহ পিছনো হোক বকেয়া পুরভোট, কমিশনের কাছে আর্জি রাজ্যের

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget