এক্সপ্লোর

Kamarpukur Math: ভক্তদের জন্য খুলে গেল কামারপুকুর মঠ, নির্দিষ্ট সময়ে প্রবেশাধিকার

Kamarpukur Math Opens: করোনা বিধি মেনে সকালে সাড়ে আটটা থেকে ১১টা এবং বিকেলে সাড়ে তিনটে থেকে ৫টা পর্যন্ত মঠে প্রবেশ করতে পারবেন ভক্তরা

কলকাতা: আজ থেকে ফের ভক্তদের জন্য খুলে গেল কামারপুকুর মঠ। করোনা বিধি মেনে সকালে সাড়ে আটটা থেকে ১১টা এবং বিকেলে সাড়ে তিনটে থেকে ৫টা পর্যন্ত মঠে প্রবেশ করতে পারবেন ভক্তরা। তবে বন্ধ থাকছে প্রসাদ বিতরণ, এমনটাই জানা গিয়েছে। 

এর আগে ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফের জেরে অনিদিষ্টকালের জন্য বন্ধ হয়েছিল কামারপুকুর মঠ ও মিশন। প্রবেশ বন্ধের নোটিস দিয়েই মন্দির বন্ধ করা হয়েছিল। আগের নোটিসে বলা হয়, পরিস্থিতি অনুকূল হলে দর্শনার্থীদের জানিয়ে দেওয়া হবে সময়। তবে কোনও গেস্ট হাউস খোলা থাকছে না। হবে না প্রসাদ বিতরণও। ভক্তরা দাঁড়িয়ে প্রণাম করতে পারবেন। প্রায় তেইশ দিন বন্ধ থাকার পর ফের খুলে দেওয়া হল। মঠের সিদ্ধান্ত অনুযায়ী, ফের বুধবার অর্থাৎ ২ ফেব্রুয়ারি থেকে আগে যে নিয়ম ছিল, সেই নিয়মের মধ্যে রেখেই মঠ খুলে দেওয়া হচ্ছে। 

কোভিডবিধি মেনে মাস্ক পরে মঠে প্রবেশ করতে হবে ভক্তদের, এমনটাই জানানো হয়েছে কামারপুকুর মঠের তরফ থেকে। এদিকে, মঙ্গলবার থেকে তারাপীঠ মন্দিরে ভক্তদের প্রবেশে শিথিল করা হল নিয়ম। তবে মানতে হবে কোভিডবিধি। একই নিয়ম কার্যকর করা হয়েছে কঙ্কালীতলা মন্দিরেও। এবার থেকে প্রতি শনি ও রবিবার বসবে সোনাঝুরি খোয়াই হাট।

এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, পর্যটন কেন্দ্র খুলবে, সামাজিক অনুষ্ঠানে ছাড়, এরকম ছাড় সংক্রান্ত বক্তব্য। করোনা আবহে সোমবারই রাজ্যে নতুন করে একগুচ্ছ ছাড়ের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর মঙ্গলবার থেকেই তারাপীঠ মন্দিরে ভক্তদের প্রবেশে শিথিল করা হল নিয়ম। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এবার থেকে একসঙ্গে ৫০ জনের বেশি পুণ্যার্থী মন্দিরে প্রবেশ করতে পারবেন।

পাশাপাশি ভোগ খাওয়ার ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানিয়েছেন এই মন্দির খোলার বিষয়ে। তবে সব কিছুই হবে কোভিড বিধি মেনে। এজন্য নজরদারি চালাতে মন্দিরে চত্বরে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। এতদিন নামমাত্র ভক্ত আসতেন কঙ্কালীতলা মন্দিরে। এবার এখানেও দেওয়া হয়েছে ছাড়। কঙ্কালীতলা মন্দির কমিটির সেবায়েত বৈদ্যনাথ চক্রবর্তী বলেন, "গর্ভগৃহে একসঙ্গে ৭জন ও মন্দির চত্বরে ১২ থাকতে পারবেন।"      

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: রেজিনগরে নতুন ট্যুইস্ট, প্রার্থী পদ নিয়ে ফের ইউ টার্ন রবিউল আলম চৌধুরীর
রেজিনগরে নতুন ট্যুইস্ট, প্রার্থী পদ নিয়ে ফের ইউ টার্ন রবিউল আলম চৌধুরীর
Nandigram Congress Candidate Arrest: গ্রেফতার নন্দীগ্রামের কংগ্রেস নেতা, ভোটের আগেই কেন অ্যাকশন ? বিবৃতিতে কী জানাল পুলিশ
গ্রেফতার নন্দীগ্রামের কংগ্রেস নেতা, ভোটের আগেই কেন অ্যাকশন ? বিবৃতিতে কী জানাল পুলিশ
হুমায়ুন কবীরের AJUP পার্টির রাজ্য সম্পাদক গ্রেফতার, ভয়ঙ্কর অভিযোগ
হুমায়ুন কবীরের AJUP পার্টির রাজ্য সম্পাদক গ্রেফতার, ভয়ঙ্কর অভিযোগ
Nandigram Abu Taher: 'সব নকল লোক পাশে বসিয়ে রাজনীতি করেছেন, চোখ নয় কান দিয়ে দেখতেন', ফের সরব নন্দীগ্রামের আবু তাহের
'সব নকল লোক পাশে বসিয়ে রাজনীতি করেছেন, চোখ নয় কান দিয়ে দেখতেন', ফের সরব নন্দীগ্রামের আবু তাহের

ভিডিও

Sumit Roy: ৮ দিনের CID হেফাজত শেষ, আজ অভিষেকের PA-কে মেদিনীপুর আদালতে পেশ
Rejinagar TMC: মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে এলাম: রবিউল আলম
Siliguri News: বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে শিলিগুড়িতে গ্রেফতার ৪
BJP MLA:
Mamata Banerjee : নন্দীগ্রামে উপনির্বাচনের আগে দলের নাম, প্রতীক, প্রার্থী সব হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget