এক্সপ্লোর

Chinmay Krishna Das : বাংলাদেশের সঙ্গে কথা বলুক ভারত সরকার ! হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারির পর এবার কড়া বার্তা ইসকনের

ISKCON On Chinmoy Krishna Das Arrest : ISKCON ভারত সরকারকে অবিলম্বে পদক্ষেপ করার জন্য এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলার জন্য আবেদন জানিয়েছে।

কলকাকা : চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেফতারিতে কড়া প্রতিক্রিয়া জানাল ইসকন। সোমবার ঢাকা থেকে  গ্রেফতার করা হয় তাঁকে । তারপর থেকেই প্রতিবাদে উত্তাল বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সমাজ। সংখ্যালঘুদের আন্দোলনের ওপর আঘাতও হানা হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। ইতিমধ্যেই সন্ন্যাসীর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এই পরিস্থিতিতে কড়া প্রতিক্রিয়া জানাল ইসকন। ভারত সরকারকে এই বিষয়ে হস্তক্ষেপ করার আর্জি জানিয়েছে তারা। ভিত্তিহীন অভিযোগ, চিন্ময়কৃষ্ণ দাসকে মুক্তি দিক বাংলাদেশ সরকার, দাবি ইসকন কর্তৃপক্ষের।  

ইসকন এক্স হ্যান্ডেলে ভারতের প্রধানমন্ত্রী , বিদেশমন্ত্রী, বিদেশমন্ত্রক, ইন্ডিয়ান হাইকমিশনার ঢাকা ও BDMOFA-কে ট্যাগ করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ।  'আমরা উদ্বেগজনক খবর পাচ্ছি। ইসকন-বাংলাদেশের অন্যতম প্রধান মুখ শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকা পুলিশ আটক করেছে। বিশ্বের যে কোনও স্থানে সন্ত্রাসবাদের সঙ্গে ইসকনের কোনও সম্পর্ক আছে এমন ভিত্তিহীন অভিযোগ করা নিন্দনীয়। ইসকন.ইনক ভারত সরকারকে অবিলম্বে পদক্ষেপ করার জন্য এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলার জন্য আবেদন জানাচ্ছে।  আমরা একটি শান্তিপ্রিয় ভক্তি আন্দোলনকারী, এটা বাংলাদেশ সরকারকে বোঝাক ভারত সরকার । আমরা চাই বাংলাদেশ সরকার অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিন। ভক্তদের রক্ষার জন্য ভগবান কৃষ্ণের কাছে আমাদের প্রার্থনা।' 

বাংলাদেশের চট্টগ্রামের ম্যাজিস্ট্রেট আদালত মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে।  হিন্দু সংগঠন সম্মিলিত সনাতনী জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। বিডি নিউজ-সূত্রে খবর, মঙ্গলবার সকাল ১১টা ৪৫ মিনিটে চট্টগ্রাম ষষ্ঠ মহানগর হাকিম কাজী শরিফুল ইসলাম আদালতে এই নির্দেশ দেন। এরপরেই  হিন্দু সন্ন্যাসী  চিন্ময় কৃষ্ণ দাসের  অনুগামীরা আদালত চত্বরে প্রতিবাদে স্লোগান দিতে শুরু করেন।   

অন্যদিকে, বাংলাদেশের এই ঘটনার কঠোর সমালোচনা করেছে বঙ্গ বিজেপি।  সাংসদ সুকান্ত মজুমদার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী , সকলেই কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারের নিন্দা করে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন  সুকান্ত । অন্যদিকে শুভেন্দু অধিকারী  বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন, চিন্ময়কৃষ্ণ দাস প্রভুকে অবিলম্বে মুক্তি না দিলে সীমান্তে অবরোধ হবে। কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের সামনেও বিক্ষোভ দেখানো হবে।  

আরও পড়ুন : 

বিধানসভায় এলেন আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের মা-বাবা, কার সঙ্গে দেখা ?

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Suvendu Adhikari: 'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget