এক্সপ্লোর

Kamduni Verdict : 'উকিল বিক্রি হয়ে গিয়েছে, সরকার পারেনি,' কান্নায় ভাঙলেন প্রতিবাদী মৌসুমী

Kamduni Verdict Update : কামদুনিকাণ্ডের রায় ঘোষণায় ফাঁসির সাজাপ্রাপ্ত ১ জনকে বেকসুর খালাসের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ২ জনের সাজা পাল্টে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ।

কলকাতা: কামদুনিকাণ্ডের রায় ঘোষণা (Kamduni Verdict) করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। রায় শুনে কান্নায় ভেঙে পড়লেন কামদুনির দুই প্রতিবাদী টুম্পা এবং মৌসুমী কয়াল। 

কামদুনিকাণ্ডের রায় ঘোষণা ২০১৩-র ৭ জুন কামদুনিতে গণধর্ষণ ও খুনের ঘটনা ঘটে। ঘটনায় মূল অভিযুক্ত ছিল ৯ জন। এই ঘটনার দশ বছর পর এদিন রায় ঘোষণা হল। রায়ের পর আদালত চত্বরেই কান্নায় ভেঙে পড়েন কামদুনি কাণ্ডের অন্যতম প্রতিবাদী মুখ মৌসুমী কয়াল। তিনি বলেন, “টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে রাজ্য সরকারের উকিল।  মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বিচার দিতে পারলেন না।’’

কামদুনিকাণ্ডের রায় ঘোষণায় ফাঁসির সাজাপ্রাপ্ত ১ জনকে বেকসুর খালাসের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ২ জনের সাজা পাল্টে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ। রেহাই দোষী সাব্যস্ত ইমানুল, ভোলানাথ, আমিনুরও। রায়ে দোষী সাব্যস্ত আনসার আলি মোল্লা, সইফুল আলি মোল্লার ফাঁসির পরিবর্তে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। ফাঁসির সাজা হয়েছিল অভিযুক্ত আমিন আলির। এদিন বেকসুর খালাস করা হয়েছে তাকে। এর আগে নিম্ন আদালত রেহাই ইমানুল হক, ভোলানাথ নস্কর ও আমিনুর ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। রায়ে রেহাই দেওয়া হয়েছে তাদেরও। এদিন রায়ের পর আদালত চত্বরেই অসুস্থ হয়ে পড়ে মৃতার ভাই।

২০১৩ সালের ৭ জানুয়ারি এক কলেজছাত্রীকে গণধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে সেখানে। ঘটনায় ৮ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পরে তদন্তভার যায় সিআইডি-র হাতে। ২ বছরের বেশি মামলা চলার পর, রায় দেয় নগর দায়রা আদালত। অভিযুক্ত ৬ জনকে দোষী সাব্য়স্ত করা হয়। তথ্য প্রমাণের অভাবে বেকসুর খালাস করা হয় ২ জনকে। ২০১৬-র জানুয়ারিতে কামদুনির গণধর্ষণ, খুনের মামলায় সাজা ঘোষণা করে নগর দায়রা আদালত। ৩ জনকে মৃত্য়ুদণ্ড এবং ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় দোষীরা ওই রায়কে চালেঞ্জ করে হাইকোর্টে যায়। এদিন সেই মামলার রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। 

এই রায় প্রসঙ্গে এদিন টুম্পা কয়াল বলেন, 'আমরা অনেক আশা নিয়ে হাইকোর্টে এসেছিলাম। আমরা চেয়েছিলাম যারা দোষী তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। রাজ্য়ের মানুষ দেখেছিল আমাদের আন্দোলন, আমরা নিরপেক্ষ ভাবে আন্দোলন করেছিলাম। আমরাও আরও ভরসা করেছিলাম আমাদের সরকারের উপরে। আমাদের সরকার গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল যে যারা দোষী তারা শাস্তি পাবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা হাইকোর্টে নিরাশ হয়ে ফিরে যাচ্ছি।' 
কলকাতা হাইকোর্টের একটি পর্যবেক্ষণ ছিল যে, অভিযুক্তদের মধ্যে অনেকেই সাত-দশ বছর সংশোধনাগারে রয়েছেন। সেই কারণেই মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন এবং বাকিদের রেহাই দেওয়া হয়েছে। এই বিষয়ে প্রশ্ন করায় টুম্পা বলেন, 'আমার কিছু বলার নেই। আমাদের রাজ্যে যেখানে একের পর এক মায়ের কোল খালি হচ্ছে। একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে হাইকোর্টে এই রায় পাব এই আশাটাই করিনি। আমরা আস্থা রেখেছিলাম বিচারপতির উপর। আজকে আমাদের কামদুনিতে হয়েছিল। আমরা সুপ্রিম কোর্ট যাব। আমরা শেষ দেখে যাব।'

আরও পড়ুন: Kamduni Case: 'ফাঁসির পরিবর্তে আমৃত্যু কারাদণ্ড..', কামদুনিকাণ্ডের রায় ঘোষণা হাইকোর্টের

সেরা শিরোনাম

SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget