এক্সপ্লোর

Kanksa Terrorist Arrest:জঙ্গি সন্দেহে ধৃত হাবিবুল্লার ১৪ দিনের হেফাজত পেল এসটিএফ

ACJM Durgapur Court:জঙ্গি সন্দেহে ধৃত মহম্মদ হাবিবুল্লাকে ১৪ দিনের জন্য হেফাজতে পেল এসটিএফ। রবিবার তাকে দুর্গাপুর কোর্টে পেশ করে কাঁকসা থানার পুলিশ ও এসটিএফ।

মনোজ বন্দ্যোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষ, দুর্গাপুর: জঙ্গি সন্দেহে ধৃত মহম্মদ হাবিবুল্লাকে ১৪ দিনের জন্য হেফাজতে পেল এসটিএফ (STF Custody Of Arrested Terrorist)। রবিবার তাকে দুর্গাপুর কোর্টে পেশ করে কাঁকসা থানার পুলিশ ও এসটিএফ। গত কাল বিকেল ৪টে থেকে রাত ১২টা পর্যন্ত, আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের আধিকারিক এবং এসটিএফের আধিকারিকরা তাকে জেরা করেন। সূত্রের খবর, ধৃতের থেকে মোবাইল ও ল্যাপটপ উদ্ধার হয়েছে। তদন্তকারীদের বিশ্বাস, সমাজমাধ্যমে নিজেদের ভাবনাচিন্তা ছড়িয়ে দেওয়ার কাজ করত মহম্মদ হাবিবুল্লা। নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হয়ে 'মেসেজ' ছড়িয়ে দেওয়া ছাড়া আর তার কোনও কাজ ছিল কিনা, ভবিষ্যতে কোনও লক্ষ্য ছিল কিনা,  কোনও নাশকতার ভাবনা ছিল না, সবটাই তাঁকে রিমান্ডে নিয়ে জানতে চায় এসটিএফ। তার বিরুদ্ধে ১১টি মামলা দেওয়া হয়েছে। ইউএপিএ ছাড়াও একাধিক ধারায় একাধিক ধারায় মামলা দেওয়া হয়েছে তার নামে। ১৪ দিনের রিমান্ডের আর্জি জানানো হয় আদালতে। 

চাঞ্চল্যকর দাবি...
এসটিএফের দাবি, 'আনসার-অল-ইসলাম' মউিডলের এই রাজ্যে প্রধান ছিল হাবিবুল্লা। এই মডিউলের মূল চক্রী বা আমির হিসেবে সে কাজ করত, জেনেছে এসটিএফ। কিন্তু এই হাবিবুল্লার হদিস পাওয়া গেল কখন? সূত্রের খবর, বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টের গত মে মাসে তিন জনকে গ্রেফতার করা হয়েছিল বাংলাদেশে। ধৃতদের মধ্যে এক জন ছিল 'আনসার-অল-ইসলাম' -র যে শাখা নিয়োগের কাজ করত, তার সদস্য। বাকি দুজন ছিল আঞ্চলিক প্রশিক্ষক। তাদের জেরায় এক বিশেষ অ্যাপের কথা উঠে আসে। এই অ্যাপের মাধ্যমেই কথোপকথন হত। সেখান থেকে আরও দুজনের নাম জানা যায়। আসাদুল্লা আসিব এবং মহম্মদ আহাব-এই দুজন বাংলাদেশে 'আনসার-অল-ইসলাম'-এর সদস্য হিসেবে বাংলাদেশে কাজ করত বলে তদন্তকারীদের দাবি। বাংলাদেশের RAF এদের গ্রেফতার করার পর থেকেই এদের ছড়িয়ে থাকা জাল সম্পর্কে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট এসে পৌঁছয়। সেই সূত্রে খবর পৌঁছয় পশ্চিমবঙ্গ এসটিএফের কাছেও। তার পরেই নজরে আসে এই জঙ্গি সংগঠন। উল্লেখ্য, এর আগে পশ্চিমবঙ্গে এই জঙ্গি সংগঠনের কাউকে গ্রেফতার করা হয়নি। গোয়েন্দাদের ধারণা, এখানে একটি মডিউল বিস্তারের চেষ্টা করছিল সংগঠনটি। এবার সম্ভবত, তাকে জেরা করে জানার চেষ্টা হবে যে এই রাজ্যে ঠিক কতটা সক্রিয় হয়ে উঠেছে এই জঙ্গি সংগঠন?

 

আরও পড়ুন:অস্বাভাবিক মৃত্য়ু বিজেপি কর্মীর, দেহ উদ্ধার নলহাটি স্টেশনের অদূরে

        

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget