এক্সপ্লোর

Sishir Adhikari News : প্রকাশ্যে শিশিরকে গুরুদেব বলে প্রণাম, শাস্তি পেলেন তৃণমূলের বড় নেতা

Sishir Adhikari News : অভিযোগ, বিরোধী দলনেতার বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করে তিনি তৃণমূল কর্মীদের ভাবাবেগে আঘাত করেছেন।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর : শুভেন্দু অধিকারীর বাবা, কাঁথির সাংসদ শিশির অধিকারীর দিকে বারবার আঙুল তুলেছে তৃণমূল। অতি সম্প্রতি, সম্পত্তিতে অসঙ্গতির অভিযোগ নিয়ে  এক্স হ্য়ান্ডলে এক চিঠির ছবি পোস্ট করে কুণাল ঘোষ তীক্ষ্ণ আক্রমণ করেন কুণাল ঘোষ। এই আবহেই শিশির অধিকারীর পা ছুঁয়ে রোষে পড়লেন কাঁথির তৃণমূল নেতা। 

শুক্রবারের ছবি। কাঁথির এক বেসরকারি স্কুলের অনুষ্ঠানে প্রকাশ্যে শিশির অধিকারীর পা ছুঁয়ে তাঁকে প্রণাম করলেন তৃণমূল নেতা। তারপর তাঁকে গুরুদেব বলে সম্বোধনও করে বসলেন। ঘটনাটা ঘটেছিল এইরকম। শুক্রবার কাঁথির এক বেসরকারি সকুলের অনুষ্ঠানে গিয়েছিলেন কাঁথি পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা সুবল মান্না। সেখানে উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী। মঞ্চে শিশির অধিকারীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন সুবল। পরে বক্তব্য রাখার সময় 'পূজ্যপদ গুরুদেব' বলে সম্বোধন করেন কাঁথির সাংসদকে। তিনি বলেন, 'মা জন্ম দিয়েছেন। পথ চলা, আজ যে এই জায়গায় পৌঁছেছি,পূজ্যপদ গুরুদেব এখানে আছেন। তাঁকে আমার প্রণাম। মাননীয় শিশির অধিকারী মহাশয়কে।' ব্যস, তারপরই পার্টির শাস্তির কোপে  পড়লেন তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না। কাঁথি সাংগঠনিক জেলার তরফে সাংবাদিক বৈঠক করে পুরপ্রধানকে শোকজ করার কথা জানানো হয়েছে।

এখানেই শেষ নয়, তৃণমূল নেতৃত্বের দাবি, কাঁথি পুরসভার সমস্ত দলীয় কাউন্সিলর পুরপ্রধানের বিপক্ষে। কারণ, উনি সবাইকে নিয়ে ঠিকঠাকভাবে কাজ করছেন না। তা ছাড়া, বিরোধী দলনেতার বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করে তিনি তৃণমূল কর্মীদের ভাবাবেগে আঘাত করেছেন।

কাঁথি পুরসভার দীর্ঘদিনের কাউন্সিলর সুবল। গত পুরসভার জয়ের পর তিনি চেয়ারম্যান হন । এই শো-কজের পর পাল্টা তোপ দেগেছেন কাঁথির পুরপ্রধান। তাঁর দাবি, জেলা সভাপতি তাঁকে শোকজ করতে পারেন না। বিজেপির কটাক্ষ, তৃণমূলে সৌজন্য বোধের অভাব রয়েছে। কিন্তু শিশির অধিকারী ? কী বললেন প্রবীন রাজনীতিক? ' এটা তৃণমূলের দলীয় ব্যাপার' , বলে মন্তব্য এড়িয়েছেন কাঁথির সাংসদ শিশির অধিকারী।   

২০২১ সালের ২১ মার্চ, পূর্ব মেদিনীপুরের এগরায় অমিত শাহর সভায় দেখা গেছিল শিশির অধিকারীকে। তারপর থেকেই শিশির অধিকারীর বিরুদ্ধে বারবার তীব্র আক্রমণ এসেছে ঘাসফুল শিবির থেকে। 

আরও পড়ুন: প্রতিদিন হোটেল ভাড়া ৭০ হাজার টাকা, অযোধ্যার হোটেল এখন তাজ-ওবেরয়ের চেয়েও বেশি দামি 

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD
সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
Birbhum Money Gold Recovered: ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট

ভিডিও

Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget