এক্সপ্লোর

RG Kar Case : খাবি খেলেন সিব্বল, 'একটি মেয়ের প্রাণ হারিয়েছে, অন্তত হাসবেন না' শুনলেন কটাক্ষও

Kapil Sibal laughs in Supreme Court : প্রশ্নের উত্তর খুঁজে পেতে, এদিক ওদিক তাকাতে দেখা যায় সিব্বলকে। তারপর পাতা উল্টে উল্টে উত্তর দিলেও, তাতে সন্তুষ্ট হননি বিচারপতিরা। 

বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, কলকাতা : বৃহস্পতিবার আর জি কর-মামলায়, সুপ্রিম কোর্টের পরপর প্রশ্নবাণে জর্জরিত হল রাজ্য় সরকার। আর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কার্যত নাস্তানাবুদ হলেন রাজ্য় সরকারের আইনজীবী কপিল সিব্বল। কখনও টাইমলাইন নিয়ে, কখনও, কখনও ময়নাতদন্তের পর অস্বাভাবিক মৃত্য়ুর মামলা রুজু নিয়ে, বিচারপতিদের প্রশ্নের মুখে কার্যত খাবি খেলেন বর্ষীয়াণ আইনজীবী সিব্বল। 

সিব্বলের যুক্তিতে অসন্তুষ্ট শীর্ষ আদালত

শীর্ষ আদালত মন্তব্য করে, রাজ্যের দেওয়া টাইমলাইন নিয়ে সংশয় আছে।  এ নিয়ে কপিল সিব্বল যা সাফাই দিচ্ছেন, তা গ্রহণযোগ্য নয়।  ময়নাতদন্তের পর কী করে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে এফআইআর দায়ের হতে পারে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের প্রশ্নবাণে এভাবেই বারংবার বিদ্ধ হলেন রাজ্য় সরকারের আইনজীবী কপিল সিব্বল। কয়েকবার তো প্রশ্নের উত্তর খুঁজে পেতে, এদিক ওদিক তাকাতে দেখা যায় তাঁকে। তারপর পাতা উল্টে উল্টে উত্তর দিলেও, তাতে সন্তুষ্ট হননি বিচারপতিরা। 

'বিভ্রান্তি তৈরি করবেন না'

ময়নাতদন্ত শুরু হয় সন্ধে ৬.১০-এ। শেষ হয় সন্ধে ৭.১০-এ। এরপর রাত সাড়ে ১১টায় কীভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হল? কপিল সিব্বল, রাজ্য সরকারের আইনজীবী-ওটা এফআইআর। ওটা অস্বাভাবিক মৃত্যুর মামলা নয়। বিচারপতি পারদিওয়ালা বলেন, অবাক হচ্ছি, ময়নাতদন্তের আগেই বলে দিল অস্বাভাবিক মৃত্যু? এ ভাবে নিজেদের বক্তব্য নিয়ে বিভ্রান্তি তৈরি করবেন না। পরের বার শুনানিতে কোনও দায়িত্বশীল পুলিশ অফিসারকে এখানে রাখবেন। 

প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, প্রধান বিচারপতি বলেন, সকাল সাড়ে ৯টায় দেহ উদ্ধার হয়। আর রাত সাড়ে ১১টায় এফআইআর দায়ের হয়। প্রায় ১৪ ঘণ্টা পরে এফআইআর! এটার কোনও যুক্তি খুঁজে পাচ্ছি না। কেন ১৪ ঘণ্টা দেরিতে এফআইআর দায়ের হল? 

সওয়াল-জবাবের মধ্য়ে কপিল সিব্বল খানিকটা হালকা চালে কিছু বলতে গেলে, সলিসিটর জেনারেল তীব্র ভাষায় তার আপত্তি জানান। তুষার মেহতা আপত্তি জানিয়ে বলেন, 'আপনি হাসছেন কেন? এটা কি হাসির কোনও বিষয়? একটা মেয়ের প্রাণ চলে গিয়েছে। আর সেটাও অত্যন্ত অমানবিক ও বর্বরোচিতভাবে।' 

আইনজীবী হিসেবে প্রায় পাঁচ দশকের অভিজ্ঞতা কপিল সিব্বলের। কিন্তু, আর জি করে চিকিৎসক ধর্ষণ-খুনের মামলায় বৃহস্পতিবার রাজ্য় সরকারের হয়ে সওয়াল করতে গিয়ে এভাবেই কার্যত নাস্তানাবুদ হতে হল তাঁকে। 

আরও পড়ুন : 

এবার সন্দীপ ঘোষকে আষ্টেপৃষ্টে ধরবে ইডি? বড় খবর আজই

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Birbhum News: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
Suvendu Adhikari: 'যতই ফ্লাইওভার বানান, যতই ভাল ভাল রাস্তা বানান, শিক্ষা ছাড়া কখনও...', বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 
'যতই ফ্লাইওভার বানান, যতই ভাল ভাল রাস্তা বানান, শিক্ষা ছাড়া কখনও...', বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget