এক্সপ্লোর

Kasba DI Office Chaos: বাধ্য হয়ে হালকা বলপ্রয়োগ, বলছে কলকাতা পুলিশ ; লাথি মারা কাম্য নয়…মন্তব্য পুলিশ কমিশনারের

SSC Job Loss: চাকরিহারা শিক্ষিকাদের উপরেও লাঠিচার্জ পুলিশের। বুধবার কসবায় DI অফিসের সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

কলকাতা: চাকরি হারিয়ে সর্বহারা তাঁরা। সেই চাকরি দাবিতেই এদিন গর্জে উঠেছিলেন। জেলায় জেলায় DI অফিস অভিযানের ডাক দেন সদ্য চাকরহারারা। আর কসবায় DI অফিসে আন্দোলন করতে গিয়ে জুটল পুলিশের লাঠি। রীতিমতো মাটিতে ফেলে পেটানো হল তাঁদের। এখানেই শেষ নয়, সদ্য চাকরিহারাদের লাথিও মারল পুলিশ। পাল্টা পুলিশের দাবি, হামলা করা হয়েছে তাদের উপরও। 

চাকরিহারা শিক্ষিকাদের উপরেও লাঠিচার্জ পুলিশের। বুধবার কসবায় DI অফিসের সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, "পুরো ফুটেজটাই দেখেছি। তদন্ত করে দেখা হচ্ছে। সিনিয়র অফিসাররা রিপোর্ট দেবেন আমাদের। যে ভিস্যুয়াল দেখানো হচ্ছে সেটা একটা পার্ট। আরেকটা দেখানো হয়নি। পুলিশের যে ছবি সামনে এসেছে তা কাম্য নয়। সেই ভাবে সবাইকে বলা হয়েছে। তবে পুরো ছবিটা নিশ্চয়ই দেখতে হবে। পুলিশ কেন বাধ্য হল, সেটা দেখার দরকার আছে। তার আগের ফুটেজ আছে, যেখানে পুলিশের উপর আক্রমণ হল সেটাও দেখতে হবে। পুলিশ লাথি মারছে এটা একেবারেই কাম্য নয়। রিপোর্ট পেয়ে দেখব, কী কী করণীয় আছে।'' অন্যদিকে কলকাতা পুলিশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এদিন বলপ্রয়োগ করতে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তারা পোস্ট করে লিখেছে, "আজ কসবা ডিআই অফিসের বাইরে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে স্পষ্টভাবে জানানো হচ্ছে যে, প্রথমে একদল বিক্ষুব্ধ জনতা, বিনা উসকানিতে পুলিশ কর্মীদের উপর হামলা চালায় এবং হিংসাত্মক আচরণ করে, যার মধ্যে মহিলা পুলিশ কর্মীরাও ছিলেন। চারজন পুরুষ পুলিশকর্মী এবং দুইজন মহিলা পুলিশকর্মী আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আরও ক্ষয়ক্ষতি ও আহতের ঘটনা রোধ করতে পুলিশ বাধ্য হয়ে হালকা বলপ্রয়োগ করে। এই ঘটনার তদন্ত প্রক্রিয়া চলছে।''

লালবাজার সূত্রে দাবি করা হয়েছে, যোগ্য় চাকরিপ্রার্থীরা যখন গার্ডরেলে ধাক্কাধাক্কি করেন, ৪ জন পুলিশকর্মী জখম হন। তাঁদের মধ্য়ে ২ জন রুবি জেনারেল হাসপাতালে ভর্তি, বাকি ২ জন চিত্তরঞ্জন ন্য়াশনাল মেডিক্য়াল কলেজে চিকিৎসাধীন। ১ জন পুলিশ কর্মীর অবস্থা গুরুতর। পুলিশ মার খাওয়ার পর, উন্মত্ত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতেই লাঠিচার্জ করা হয়। পাশাপাশি, পুলিশের হুঁশিয়ারি- আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কলকাতা পুলিশের সাউথ সাবার্বান ডিভিশনের ডেপুটি কমিশনার বিদিশা কলিতা দাশগুপ্ত বলেন, "ওরা প্রথমে আমাদের এখানে, তাঁরা শিক্ষক, তাঁদের প্রতিবাদ জানানোর অধিকার আছে। প্রথমে ব্য়ারিকে়ড ছিল, ওরা ব্য়ারিকেডটা ভেঙে, তারপর গেটের সামনে চলে আসে। পুরো গেটটা ভেঙে ভিতেরে চলে আসে। এটাতে আমাদের পুলিশকর্মীও আহত হয়েছে। আমরা আইনত ব্য়বস্থা নেব।''

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget