এক্সপ্লোর

Kasba Law College: সাউথ ক্যালকাটা ল' কলেজে পঠনপাঠন অনির্দিষ্টকালের জন্য বন্ধ

Kasba College Incident: আইন কলেজের পড়ুয়াদের প্রতিষ্ঠানে আসতে নিষেধ করা হয়েছে। গতকালই কলেজে এ নিয়ে নোটিস দিয়েছে সাউথ ক্যালকাটা ল' কলেজ কর্তৃপক্ষ। 

ঝিলম করঞ্জাই, কলকাতা : কসবাকাণ্ডের পর সাউথ ক্যালকাটা ল' কলেজে পঠনপাঠন অনির্দিষ্টকালের জন্য বন্ধ। গভর্নিং বডির সিদ্ধান্তে কলেজের পঠনপাঠন বন্ধ। আইন কলেজের পড়ুয়াদের প্রতিষ্ঠানে আসতে নিষেধ করা হয়েছে। গতকালই কলেজে এ নিয়ে নোটিস দিয়েছে সাউথ ক্যালকাটা ল' কলেজ কর্তৃপক্ষ। কসবার এই আইন কলেজেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রাক্তনী এবং দুই বর্তমান পড়ুয়ার বিরুদ্ধে। মূল অভিযুক্ত শাসক দলের ঘনিষ্ঠ বলেও জানা গিয়েছে ইতিমধ্যেই। পেশায় তিনি আইনজীবী। কসবার আইন কলেজের এই ঘটনার প্রতিবাদে দিকে দিকে উঠেছে প্রতিবাদের ঝড়। তার মধ্যেই অনির্দিষ্টকালের জন্য সাউথ ক্যালকাটা ল' কলেজের পঠনপাঠন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কলেজের গভর্নিং বডি। 

২৯ তারিখ কলেজের তরফে নোটিস দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে বিএ এলএলবি এবং এলএলএম - এইসব কোর্সের পঠনপাঠন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হচ্ছে। এছাড়াও পড়ুয়াদের কলেজ চত্বরে আসতে নিষেধ করা হয়েছে। কলেজের গভর্নিং বডির তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে সাউথ ক্যালকাটা ল' কলেজের অফিশিয়াল ওয়েবসাইটে। 

পরিকল্পনা করেই গণধর্ষণ, প্রাথমিকভাবে তদন্তে ধারনা পুলিশের। 'সন্ধে সাড়ে ৭টা পর্যন্ত ৮জন কলেজে ছিল, তারপরে ৪জন চলে যায়। বাকিরা চলে যাওয়ার পরে ছাত্রীকে আটকে রেখে অত্যাচার চালায় ৩জন'। নির্যাতিতার বয়ানের সঙ্গে হুবহু মিলছে একের পর এক তথ্যপ্রমাণ। কসবাকাণ্ডের তথ্যপ্রমাণ, অত্যাচারে অসুস্থ হওয়ার দাবি নির্যাতিতার, মিলল ইনহেলার কেনার প্রমাণ। এছাড়াও নির্যাতিতার বয়ানের সঙ্গে মিলছে CC ফুটেজে অভিযুক্তদের গতিবিধি। নির্যাতিতার বয়ানে উল্লেখ, মনোজিতের ফোনে মিলল 'ধর্ষণের ভিডিও'। নির্যাতিতার বয়ানের সঙ্গে মিলছে অত্যাচারের মেডিক্যাল রিপোর্ট। অসুস্থ হয়ে পড়ায় নির্যাতিতাকে ইনহেলার এনে দেয় অভিযুক্তরা, মিলল তারও প্রমাণ। আইন কলেজ থেকে অভিযুক্তদের ব্যবহৃত হকি স্টিকও উদ্ধার। কসবাকাণ্ডে বাজেয়াপ্ত হওয়া সরঞ্জাম পাঠানো হয়েছে ফরেন্সিকে। হকি স্টিক, পোশাক সহ বিভিন্ন জিনিস ফরেন্সিকে পাঠিয়েছে পুলিশ। 

হুবহু মিলছে নির্যাতিতার বয়ান, মনোজিতের শরীরেও আঁচড়ের দাগ। 'নির্যাতনের সময় প্রতিরোধেই মূল অভিযুক্তের শরীরে আঁচড়ের ক্ষত', মনোজিৎ মিশ্রের মেডিক্যাল টেস্টে এমনই অনুমান চিকিৎসকদের, খবর সূত্রের। নির্যাতিতার শরীরে আঁচড়ের চিহ্ন, মেলাতে অভিযুক্তদের DNA টেস্ট। কলকাতা মেডিক্যাল কলেজের ফরেন্সিক বিভাগে DNA-র নমুনা সংগ্রহ। দীর্ঘ ৮ ঘণ্টা ধরে অভিযুক্তদের চুল, নখ, ত্বক, রক্ত, দেহরসের নমুনা সংগ্রহ। নির্যাতনের সময় অসুস্থ হয়ে ইনহেলার চেয়েছিলেন তিনি, বয়ানে উল্লেখ করেছিলেন নির্যাতিতা। নির্যাতিতার বয়ানের সঙ্গে এবার মিলে গেল পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ। 

ঘটনার দিন রাত ৮.২৯ মিনিটে কেনা হয়েছিল ইপ্রাটোপিয়াম লিভোসালবুটামোল ইনহেলার। ইনহেলার কেনা হয়েছিল কসবার একটি ওষুধের দোকান থেকে। ইনহেলার কিনতে গিয়েছিলেন ধৃত অভিযুক্ত জেব। ওষুধের রসিদে মিলেছে জেবের নাম। সাড়ে তিনশ টাকা দিয়ে ইনহেলার কিনেছিলেন জেব। জেব ওষুধের দোকানের বিল মিটিয়েছিলেন UPI অ্যাপের সাহায্যে। কিছু টাকা নগদে দিতে চেয়েছিলেন জেব। দোকানদার আপত্তি করার পুরো টাকা মেটান UPI অ্যাপের সাহায্যে। দোকানের CCTV ফুটেজ বাজেয়াপ্ত করেছে পুলিশ। বাজেয়াপ্ত মানি রিসিটও। 

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত

ভিডিও

Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE
Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget