এক্সপ্লোর

Kasba: মাথার পিছনে আচমকা ঘুষি, ছিনতাই গলার হার! আক্রান্ত তৃণমূল কোঅর্ডিনেটর শ্যামল বন্দ্যোপাধ্যায়

তৃণমূল কর্মীর দাবি, মাথার পিছনে আচমকাই ঘুষি মারলে মাটিতে পড়ে যান ওই নেতা

কলকাতা: কসবায় একটি পেট্রল পাম্পে আক্রান্ত হলেন কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কোঅর্ডিনেটর শ্যামল বন্দ্যোপাধ্যায়। তিনি ভারতীয় দলের প্রাক্তন ফুটবলারও ছিলেন। 

ঠিক কী ঘটেছে?

এক তৃণমূল কর্মীর দাবি, গতকাল রাতে গাড়িতে জ্বালানি ভরানোর জন্য পাম্পে গিয়েছিলেন কোঅর্ডিনেটর। সেইসময় একজন তাঁর মাথার পিছনে আচমকাই ঘুষি মারলে মাটিতে পড়ে যান। এরপরই দেখা যায় শ্যামল বন্দ্যোপাধ্যায়ের গলায় থাকা সোনার হার নেই।    

এই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বিধায়ক ও মন্ত্রী জাভেদ খান। কসবা থানায় অভিযোগও দায়ের করেছেন কোঅর্ডিনেটর শ্যামল বন্দ্যোপাধ্যায়। পুলিশ সূত্রে খবর, খতিয়ে দেখা হচ্ছে পেট্রল পাম্পের সিসিটিভি ফুটেজ। তল্লাশি চালানো হচ্ছে অভিযুক্তদের।

এদিকে, সমাজবিরোধীরা এখন সব তৃণমূলে। পুরভোটের আগে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াতেই এই পরিবেশ তৈরি করা হচ্ছে। কসবায় তৃণমূল নেতার ওপর হামলা প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের।

আরও পড়ুন, রহস্যমৃত্যু! স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টার থেকে উদ্ধার মহিলা চিকিৎসকের পচাগলা দেহ

আরেকদিকে, রাজ্যে চলছে 'দুয়ারে সরকার' কর্মসূচি। ইতিমধ্যেই এই কর্মসূচিতে চালু হয়ে গিয়েছে বাড়ি বাড়ি রেশন দেওয়ার কাজও। সেই কাজ করতে গিয়েই খোদ শাসক দলের নেতাদের হাতেই মার খেতে হল এক রেশন ডিলারকে। অভিযোগ উঠেছে যে, ওই রেশন ডিলারকে মারধর করার পাশাপাশি হেনস্থা এবং হুমকিও দেওয়া হয়েছে বলে। ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। অভিযোগ উঠেছে যে, গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি নারায়ন পাঁজার দল এসে ওই রেশন ডিলারকে আক্রমণ করে। তাঁকে মারধর করে এলাকা থেকে তাড়িয়ে দেয়। এমনকি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে রেশন দেওয়া পুরোপুরি বন্ধ করে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে তাঁকে। 

এদিকে, কয়লাকাণ্ডে ইডির (ED) সমন খারিজের দাবিতে দিল্লি হাইকোর্টে আবেদন জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। আগামী মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। তার আগে সমন খারিজের দাবিতে আদালতের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ।

 

 

সেরা শিরোনাম

পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget