এক্সপ্লোর

Kasba Law College Molestation : গ্রেফতারের ঠিক ১ ঘণ্টার আগেই এক ব্যক্তির কাছে ছোটেন মনোজিৎ ও জেব, কী তার পরিচয়?

Kolkata Law College Molestation Case : বুধবার আরও এক তথ্য সামনে আসে পুলিশের হাতে। ঘটনার পরের দিন গ্রেফতারির একঘণ্টা আগে এক জায়গায় গিয়েছিলেন মনোজিৎ ও জেব।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : কসবাকাণ্ডে মঙ্গলবারই আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে একের পর এক অকাট্য প্রমাণ দাখিল করেছেন সরকারি আইনজীবী। এরপরও পুলিশের তদন্তে উঠে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য। ঘটনার পরের দিন গ্রেফতারির একঘণ্টা আগে বালিগঞ্জ স্টেশনের কাছে ফার্ন রোড একজনের সঙ্গে দেখা করেন অভিযুক্ত মনোজিৎ মিশ্র ও জেব আহমেদ। গত ২৫ জুন সাউথ ক্যালকাটা ল কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়, মূল অভিযুক্ত, প্রাক্তন TMCP নেতা ও এবং কলেজের অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্রকে (৩১) । গ্রেফতার করা হয় কলেজের বর্তমান দুই ছাত্র প্রমিত মুখোপাধ্যায় (২০) এবং জেব আহমেদকেও (১৯)। পরে গ্রেফতার করা হয় আইন কলেজের নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়কেও। 

বুধবার আরও এক তথ্য সামনে আসে পুলিশের হাতে। ঘটনার পরের দিন গ্রেফতারির একঘণ্টা আগে বালিগঞ্জ স্টেশনের কাছে ফার্ন রোডে একজনের সঙ্গে দেখা করেন অভিযুক্ত মনোজিৎ মিশ্র ও জেব আহমেদ। ওই ব্যক্তি কে? কী কারণে তাঁর সঙ্গে দেখা করেছিলেন গণধর্ষণকাণ্ডে অভিযুক্তরা? খতিয়ে দেখছে পুলিশ। সূত্রের খবর, দু’জনের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন পরীক্ষা করে জানা গেছে, ঘটনার পরের দিন অর্থাৎ ২৬ জুন, সন্ধে ৬টা ২৫-এ ফার্ন রোডে কারও সঙ্গে দেখা করেছিলেন মনোজিৎ ও জেব। এর একঘণ্টা পর, সন্ধে ৭টা ২০ মিনিটে বোসপুকুরের তালবাগান এলাকা থেকে মনোজিতকে গ্রেফতার করে পুলিশ। ৭টা ৩৫-এ ওই এলাকা থেকেই গ্রেফতার হন আরেক অভিযুক্ত জেব। ইতিমধ্যেই পুলিশের একাধিক প্রমাণের সঙ্গে হুবহু মিলে গিয়েছে নির্যাতিতার বয়ান। এখন খতিয়ে দেখার এই ঘটনা ঘটানোর পর কি কাউকে ধরে আইনের চোখকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছিলেন মনোজিৎ? এর আগেও বহুবার মনোজিতের বিরুদ্ধে  নানা অভিযোগ ওঠে। তখন পুলিশকে জানিয়েও লাভ হয়নি বলেই অভিযোগ অনেকেরই। 

ইতিমধ্যেই পুলিশ আদালতে যে নথি জমা করেছে, তাতে মনোজিৎ মিশ্রকে প্রভাবশালী তকমা দেওয়া হয়েছে। কসবা গণধর্ষণকাণ্ডে মনোজিতদের বিরুদ্ধে যুক্ত করা হয়েছে অপহরণের ধারাও। মঙ্গলবার  গতকাল আলিপুর আদালতে আরও ধারা যুক্ত করার আবেদন জানায় পুলিশ। আদালত আবেদন মঞ্জুর করলে যুক্ত করা হয় ৬টি নতুন ধারা। এর মধ্যে ৩টি ধারা জামিন অযোগ্য, সব মিলিয়ে কসবাকাণ্ডে মোট ৯টি ধারা যোগ হল। পাশাপাশি, আদালতে জমা দেওয়া নথিতে মনোজিতকে প্রভাবশালী বলে উল্লেখ করেছে পুলিশ। পুলিশের দাবি, অভিযুক্তরা পরস্পরবিরোধী বয়ান দিয়ে তদন্তকে ভুল পথে চালিত করার চেষ্টা করছে। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee Death Investigation: আশিস বন্দ্য়োপাধ্যায়ের কোন কোন জিনিস নিয়ে তদন্ত ? কী বললেন মুখ্যমন্ত্রী
আশিস বন্দ্য়োপাধ্যায়ের কোন কোন জিনিস নিয়ে তদন্ত ? কী বললেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: ১৭ অগস্ট নতুন সরকারের ১০০ দিন, সেদিন থেকেই ফের মিলবে অন্নপূর্ণা যোজনার টাকাও
১৭ অগস্ট নতুন সরকারের ১০০ দিন, সেদিন থেকেই ফের মিলবে অন্নপূর্ণা যোজনার টাকাও
Suvendu Adhikari: চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget