এক্সপ্লোর

Kashmir Attack: কাশ্মীরে নিহত বিতান অধিকারীর বাড়িতে শুভেন্দু, 'বদলা চাই, ২৬-এর বদলে ২৬০ টা মুন্ডু চাই..' !

Kashmir Attack Suvendu Visit Bitan Adhikari House: কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত বিতান অধিকারীর বাড়িতে শুভেন্দু, মুখ্যমন্ত্রীকে তোপ দেগে কী বললেন বিরোধী দলনেতা ?

কলকাতা: কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত বিতান অধিকারীর বাড়িতে শুভেন্দু অধিকারী। নিহত বাঙালি পর্যটকের পরিবারের পাশে থাকার বার্তা  রাজ্য়ের বিরোধী দলনেতার। এদিন তিনি বলেন, 'ভারতীয়-হিন্দু বলেই খুন করা হয়েছে। ডেমোগ্রাফি দেখে কাশ্মীর যান। যেখানে হিন্দুর সংখ্যা বেশি সেখানে ঘুরতে যান। যা মুর্শিদাবাদ, তাই কাশ্মীর। মুর্শিদাবাদে বাড়িতে ঢুকে হিন্দুদের ওপর হত্যা। হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে কুপিয়ে খুন কেন? কেন পুলিশ পালিয়ে গেল মুর্শিদাবাদে, কেন লুকিয়ে পড়ল দোকানে?' প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা।

আরও পড়ুন, পহেলগাঁওয়ে জঙ্গিরা পর্যটকদের হামলা করতে পারে, 'এমন খবর ছিল..' ! প্রশ্নের মুখে নিরাপত্তা এজেন্সি

এদিকে কাশ্মীরে জঙ্গি হামলায় কেন্দ্রের মোদির সরকারের দিকে আঙুল তুলেছে বিরোধীরা। এদিন শুভেন্দু বলেন, 'কাঁচের ঘরে বসে ঢিল ছুড়বেন না মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেনার গাফিলতি থাকলে তদন্ত করে দেখা হবে। প্রধানমন্ত্রীর ওপর ভরসা রাখুন। আমরা বদলা চাই, ২৬-এর বদলে ২৬০ টা মুন্ডু চাই। আমরা চাই গাজার মতো পাকিস্তান শেষ করতে। ২৬০ জিহাদিকে মেরে বদলা নিয়ে দেখাক ভারতীয় সেনা। পাকিস্তানের মদতে পরিকল্পিত হামলা, পাকিস্তানকে গুড়িয়ে দেওয়া উচিত।'

জঙ্গি হামলায় রক্তাক্ত কাশ্মীরের পহেলগাঁও। ২৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২ জন বাঙালি। এদের একজন আমেরিকা প্রবাসী তথ্যপ্রযুক্তি কর্মী। ছুটিতে দেশে ফিরে স্ত্রী-সন্তান নিয়ে কাশ্মীরে ঘুরতে গেছিলেন। জঙ্গি হামলা প্রাণ কেড়েছে বেহালার এক বাসিন্দারও। কেন্দ্রীয় সরকারি কর্মীও স্ত্রী-মেয়েকে নিয়ে ঘুরতে গেছিলেন। ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে এখনও শিউরে উঠছেন নিহতদের প্রিয়জনেরা। ভূস্বর্গ কাশ্মীর এখন মৃত্যু উপত্যকা। ভয়ঙ্কর জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ২৬ জনের। কাশ্মীরে ঘুরতে গিয়ে প্রাণ গেছে দুই বাঙালির। এদেরই একজন বিতান অধিকারী। ফোনে ভয়াবহ অভিজ্ঞতার কথা বলেছেন নিহত পর্যটকের স্ত্রী। বলছেন, বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে।
 

বছর চল্লিশের বিতান ফ্লোরিডার থাকতেন। কাজ করতেন তথ্যপ্রযুক্তি সংস্থায়।বিতানের পৈতৃক বাড়ি বেহালায়। বাড়ির ছোট ছেলে। জঙ্গিদের গুলিতে সন্তানের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন বৃদ্ধ দম্পতি। যে সন্ত্রাসের হাত থেকে বাঁচতে ১৯৬৪ সালে ওপার বাংলা থেকে এপারে এসেছিলেন বীরেশ্বর অধিকারী। এত বছর পর নিজের দেশে সেই সন্ত্রাসেরই বলি হল তাঁর সন্তান।  নিহত বিতান অধিকারীর স্ত্রী সোহিনী অধিকারী বলেছেন, দিন কাউকে একজনকে দিন। বলছে, যারা যারা মুসলিম তারা সরে যান, কালমা পড়ুন, আর মেরে দিল। যাদের কপালে সিঁদুর দেখেছে...মেরে দিল।

 নিহত বাঙালি পর্যটকের বাবা  বীরেশ্বর অধিকারী বলেন, সব কিছু ছেড়ে এখানে এসে গেলাম পশ্চিমবঙ্গে। সেটা কী ভাবতে পেরেছি আবার ৫০-৬০ বছর পরে আমারই ঘরে আবার এরকম হয়ে গেল। আমি ভাবিনি এই দেশে সেটা (হিন্দু বিদ্বেষ) আসবে। লোকের মনোবৃত্তি কিছুই পাল্টায়নি, সব একই রয়ে গেল। মার্কিন মুলুকে থাকলেও শিকড় ভোলেননি বিতান। বৃদ্ধ মা-বাবার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলেন ছোট ছেলে। এবার কী হবে? ভেবে আকুল সন্তানহারা দম্পতি। 

নিহত বাঙালি পর্যটকের মা  মায়া অধিকারী বলেন, আমাদের কেউ নেই পৃথিবীতে। আমাদের দু’জনকে ওষুধপত্র, অন্ন জোগানো মেডিক্লেম, কখন কোথায় অপারেশন হবে না হবে...সব দূরে থেকে দেখত। কেন আমাদের বাঁচিয়ে রেখেছেন ভগবান? নেতাজিনগর থানা এলাকায় বৈষ্ণবঘাটা লেনে বিতানের আত্মীয়ের বাড়িতে থাকতেন তাঁর স্ত্রী ও সাড়ে ৩ বছরের ছেলে। বিতানের বড় হয়ে ওঠা দুর্গাপুরে। বাবা ছিলেন দুর্গাপুর স্টিল প্লান্টের কর্মী। ছোটবেলায় পড়তেন দুর্গাপুরের হর্ষবর্ধন প্রাথমিক বিদ্যালয়ে। এরপর শিবাজি হাইস্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। ২০০৮-এ দুর্গাপুরের B C রায় ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করে TCS-এ চাকরি নিয়ে আমেরিকায় পাড়ি দেন।খবর পেয়ে স্কুলের মাঠে জড়ো হয়েছিলেন বিতানের ছোটবেলার বন্ধুরা। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Halisahar Police Suspend: হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget