এক্সপ্লোর

Kashmir News : 'সিঁদুর পরা দেখলেই মেরে দিচ্ছিল, কলমা না পড়তে পারলেই...' আতঙ্কের কথা শোনালেন নিহত বিতানের স্ত্রী

আতঙ্কের ঘোর কাটাতে পারছেন না স্ত্রী। বলছেন, আমি বাড়ি ফিরতে চাই। কিন্তু তার আগে স্বামীর দেহের ময়নাতদন্ত হবে। 

কলকাতা : 'বডি নিয়ে শ্রীনগরে নামছি'ডুকরে কেঁদে উঠলেন স্ত্রী। কয়েকদিন আগেই হাসিখুশি মানুষটা আগলে রাখতেন। আজ তিনিই নেই। কয়েক মিনিটে ধসে গেল বিতান অধিকারীর পরিবার। পহেলগাঁওতে জঙ্গি হামলায় মৃত্য়ু হয়েছে কলকাতার এক বাসিন্দার।   নিহত বিতান অধিকারীর বাড়ি নেতাজিনগর থানা এলাকার বৈষ্ণবঘাটা লেনে। সঙ্গে ছিলেন স্ত্রী ও ছোট্ট ছেলে।  স্ত্রী ও সন্তানকে নিয়ে কাশ্মীর বেড়াতে গেছিলেন তিনি। জানা গিয়েছেন, মঙ্গলবারকাঁধে গুলি লাগে বিতান অধিকারীর। পরে অবস্থার অবনতি হলে মৃত্য়ু হয় তাঁর। আতঙ্কের ঘোর কাটাতে পারছেন না স্ত্রী। বলছেন, আমি বাড়ি ফিরতে চাই। কিন্তু তার আগে স্বামীর দেহের ময়নাতদন্ত হবে। 

'বারবার ধর্মের কথা জানতে চাইছিল'           

কী ঘটেছিল সেই মুহূর্তে ? বিতান অধিকারীর স্ত্রী সোহিনী বিজেপি নেতা শঙ্কু দেব পাণ্ডাকে টেলিফোনিক কথোপকথনে জানান, সেই মুহূর্তে হামলাকারীরা বারবার ধর্মের কথা জানতে চাইছিল। পড়তে বলা হয় কলমাও। 'কপালে সিঁদুর দেখলেই মেরে দিচ্ছিল ওরা' জানালেন তিনি। স্বপ্নের ভূস্বর্গ এখন তাঁর কাছে নরকের থেকে কম কিছু নয় ! বললেন,' ইমিডিয়েটলি আমায় কলকাতা ফিরতে হবে।' তিনি বাড়ি ফিরতে চান ছেলেকে নিয়ে। একজন কাউকে সাহায্যের জন্যও চান তিনি। শঙ্কু আশ্বাস দেন শিগগিরিই তাঁর সাহায্যের সবরকম ব্যবস্থা করা হবে। বিরোধী দলনেতা নিজে বিষয়টি দেখছেন। 

উদ্বেগ-আতঙ্ক-ভয়-চিন্তা            

রক্তে লাল হয়েছে ভূস্বর্গ! জঙ্গিদের নিশানায় শেষ হয়ে গিয়েছে একের পর এক পর্যটকের প্রাণ। ফের কাশ্মীর ঘিরে উদ্বেগ-আতঙ্ক-ভয়-চিন্তা। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ পহেলগাঁও হিল স্টেশন থেকে প্রায় ৫ কিমি দূরে বৈসরন উপত্যকায়, হামলা চালায় জঙ্গিরা। রিসর্টে ঢুকেও গুলি চালায় তারা।  ছড়িয়ে ছিটিয়ে লনে পড়ে থাকতে দেখা যায় পর্যটকের রক্তাক্ত দেহ। 

বাড়ছে মৃত্যু                

মাস তিনেক বাদেই জুলাইয়ের ৩ তারিখ অমরনাথ যাত্রা শুরু হওয়ার কথা। তার আগেই অত্য়ন্ত ইঙ্গিতপূর্ণভাবে পহেলগাঁওতে পর্যটকদের নিশানা করল জঙ্গিরা। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে মাটিতে পড়ে থাকা পর্যটকের দেহের এই ছবি শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বইয়ে দেবে। সংবাদসংস্থা PTI সূত্রে খবর - জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্য়ু হয়েছে। মৃতদের মধ্য়ে ২ জন ভিনদেশি নাগরিকও রয়েছেন। জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন বহু। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: জলশূন্য হয়ে যাচ্ছে শরীর, সোনম ওয়াংচুককে হাঁটতেও নিষেধ করলেন চিকিৎসকেরা!
জলশূন্য হয়ে যাচ্ছে শরীর, সোনম ওয়াংচুককে হাঁটতেও নিষেধ করলেন চিকিৎসকেরা!
West Bengal LIVE News: 'বাঁকুড়ায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রাজ্যের, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'বাঁকুড়ায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রাজ্যের, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টালে নতুন কোনও আপডেট এসেছে? এভাবেই দেখুন আবেদন গ্রহণ না বাতিল
অন্নপূর্ণা যোজনার পোর্টালে নতুন কোনও আপডেট এসেছে? এভাবেই দেখুন আবেদন গ্রহণ না বাতিল
Buddhadeb Bhattacharjee: বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে নিরাপত্তারক্ষী ফেরাল বিজেপি সরকার, মীরা ভট্টাচার্য বলছেন, 'আমি গর্বিত যে...'
বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে নিরাপত্তারক্ষী ফেরাল বিজেপি সরকার, মীরা ভট্টাচার্য বলছেন, 'আমি গর্বিত যে...'

ভিডিও

Suvendu Adhikari:
TMC News: 'ঋতব্রত-তৃণমূল'-এর ২ নেতা হাজির NCPI নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে
Suvendu Adhikari: 'প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এখানে আসতে বলবো',শ্যাম স্টিলের কারখানার নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপনে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী
56 Bhogs of Mahesh Rath Yatra: রথযাত্রায় ৫৬ ভোগে মুখর ৬৩০ বছরের প্রাচীন মাহেশ
Suvendu Adhikari: 'শ্রমিকদের আমার কুর্নিশ, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে', আশ্বাস মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget