এক্সপ্লোর

Kashmir Terrorist Attack: পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা বিতান-সমীর, বুধবার রাতেই সম্পন্ন হল শেষকৃত্য

Kashmir News: একরাশ আতঙ্ক আর স্বামীর কফিনবন্দি নিথর দেহ নিয়ে বুধবার কলকাতায় ফিরলেন সোহিনী অধিকারী, শবরী গুহরা।

কলকাতা: পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে মৃত কলকাতার দুই বাসিন্দার দেহ ফিরল বাড়িতে (Kashmir Pahalagam Attack)। বিরোধী দলনেতার কাছে নাশকতার বিবরণ দিতে গিয়ে কান্নায় ভাঙলেন নিহত বিতান অধিকারীর স্ত্রী। জঙ্গিদের গুলিতে নিহত বিতান অধিকারী এবং সমীর গুহর শেষকৃত্য় সম্পন্ন হল বুধবার রাতেই।

শেষকৃত্য় সম্পন্ন হল: চোখের সামনেই জঙ্গিরা গুলি করে মেরেছে স্বামীকে। সেই ভয়ঙ্কর দৃশ্য যেন এখনও তাড়া করে বেড়াচ্ছে। একরাশ আতঙ্ক আর স্বামীর কফিনবন্দি নিথর দেহ নিয়ে বুধবার কলকাতায় ফিরলেন সোহিনী অধিকারী, শবরী গুহরা। বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারী কর্মসূত্রে ফ্লোরিডায় থাকতেন। দেশে ফিরে পরিবারকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন কাশ্মীরে। সেখানেই সাড়ে তিন বছরের ছেলে আর স্ত্রীর চোখের সামনে জঙ্গিরা খুন করে বিতান অধিকারীকে। বুধবার বিতানের মৃতদেহ নিয়ে কলকাতায় ফেরেন তাঁর স্ত্রী। বিমানবন্দরে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালরা। নিহত বিতান অধিকারীর পরিবারকে সাহায্যের আশ্বাসও দেন বিরোধী দলনেতা। এয়ারপোর্ট থেকে বিতান অধিকারীর মৃতদেহ সঙ্গে নিয়ে বৈষ্ণবঘাটার বাড়িতে পৌঁছন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাস। হাজির ছিলেন কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, সিপিএম নেতা সুজন চক্রবর্তীরা। 

পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে বেহালার সখেরবাজারের বাসিন্দা সমীর গুহরও। স্ত্রী ও ১৭ বছরের মেয়েকে নিয়ে গেছিলেন কাশ্মীরে ঘুরতে। বুধবারই ফেরার কথা ছিল। ফিরলেনও। কিন্তু কফিনবন্দি হয়ে। ক'দিন আগে যে মানুষগুলো আনন্দ করতে করতে, পরিবারকে নিয়ে বেড়াতে গেছিল, আজ কলকাতায় এল তাঁদের প্রাণহীন শরীর।  জঙ্গিদের গুলিতে নিহত বিতান অধিকারী এবং সমীর গুহর শেষকৃত্য় সম্পন্ন হল বুধবার রাতেই। 

কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে এ রাজ্যের আরও এক বাসিন্দার। পুরুলিয়ার ঝালদায় বাড়ি, কিন্তু IB অফিসার মণীশরঞ্জন মিশ্র সপরিবারে থাকতেন হায়দরাবাদে। স্ত্রী ও সন্তানদের নিয়ে কাশ্মীরে বেড়াতে গেছিলেন ওই গোয়েন্দা অফিসার। মঙ্গলবার দুপুরে পহেলগাঁও হিল স্টেশন থেকে প্রায় ৫ কিমি দূরে বৈসরন উপত্যকায় ঘুরতে গেছিলেন মণীশ। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে তাঁর মৃত্যু হয়। পুরুলিয়ার ঝালদা শহরের ৫ নম্বর ওয়ার্ডে বাড়ি মণীশের। খবর আসতেই কান্নায় ভেঙে পড়েছেন নিহত IB অফিসারের মা। কাশ্মীরে যাওয়ার কথা ছিল মণীশের ভাই-সহ অন্য আত্মীয়দের। এই খবর পাওয়ার পর তাঁরা দিল্লি থেকে ঝালদায় ফিরে আসেন। কাশ্মীরে জঙ্গি হামলায় মণীশরঞ্জনের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ ঝালদার প্রতিবেশীরা। আগামীকাল ঝালদায় পৌঁছবে তাঁর কফিনবন্দি দেহ। 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget