এক্সপ্লোর

Kashmir Blast: ফের বিস্ফোরণে কাঁপল কাশ্মীর, নাশকতা নাকি স্রেফ দুর্ঘটনা? কী বলল স্বরাষ্ট্রমন্ত্রক?

Kashmir Police Station Blast: এটা কি দুর্ঘটনাবশত বিস্ফোরণ নাকি নাশকতা ? কী ভাবছে জম্মু কাশ্মীর পুলিশের শীর্ষ কর্তারা ? কী জানাল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক? 


মধ্যরাতে বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু-কাশ্মীরের দক্ষিণ শ্রীনগরের নওগ্রাম থানা। বিস্ফোরণে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন ২৯ জন, এর মধ্যে অধিকাংশই পুলিশ কর্মী। জখম ২৯ জনের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর। এটা কি দুর্ঘটনাবশত বিস্ফোরণ নাকি নাশকতা ? কী ভাবছে জম্মু কাশ্মীর পুলিশের শীর্ষ কর্তারা ? কী জানাল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক? 

আবার নাশকতা নাকি  বাজেয়াপ্ত করা বিস্ফোরকের স্যাম্পল পরীক্ষা করতে গিয়েই এত বড় বিপদ? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক(MHA) এদিন সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানিয়ে দিল,  শ্রীনগরের নওগ্রামে পুলিশ স্টেশনে বিস্ফোরণটি একেবারেই দুর্ঘটনা। কোনও নাশকতার ঘটনা ঘটেনি। 

মন্ত্রকের তরফে বলা হয়, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। এই ঘটনা সম্পর্কে অন্য কোনও জল্পনা অপ্রয়োজনীয়। স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী, শুক্রবার জম্মু ও কাশ্মীরের নওগ্রামে একটি সন্ত্রাসী মডিউলের তদন্তের সময় দুর্ঘটনাজনিত বিস্ফোরণে ৯ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। 

জম্মু ও কাশ্মীরের পুলিশের  ডিজিপি নলিন প্রভাত সংবাদমাধ্যমকে জানান, বিস্ফোরণটি একেবারেই দুর্ঘটনাজনিত। এই ঘটনার কারণ সম্পর্কে অন্য কোনও জল্পনা অপ্রয়োজনীয়। পুলিশ সূত্রও ৯ জন নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছে। সোমবার  লাল কেল্লার কাছে আই২০ গাড়িতে বিস্ফোরণের দিনই সকালে ফরিদাহাদ থেকে ৩০০০ কেজির বেশি বিস্ফোরক উদ্ধার করে জম্মুকাশ্মীর পুলিশ। সেই বাজেয়াপ্ত করা বিস্ফোরক পরীক্ষা করতে গিয়েই এই দুর্ঘটনা।

পুলিশ ও সরকারের তরফে নাশকতার প্রসঙ্গ উড়িয়ে দেওয়া হলেও,অসমর্থিত সূত্রে দাবি করা হয়েছে, পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট (PAFF) এই ঘটনার দায় নিয়েছে। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই ঘটনায় PAFF এর হাত থাকলেও থাকতে পারে। এক প্রত্যক্ষদর্শীর মতে,  বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে, তখন অনেক মানুষের দেহের অংশ প্রায় ৩০০ ফুট দূরে উড়ে গিয়ে পড়ে। 

পুলিশ সূত্রে খবর, ফরিদাবাদ থেকে উদ্ধার করা অ্যামোনিয়াম নাইট্রেট শুক্রবার রাতে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির একটি দল পরীক্ষা করছিল। সঙ্গে ছিলেন পুলিশকর্মীরাও। সেই সময় আচমকা বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের জেরে থানাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে থানার বাইরে থাকা গাড়িতেও আগুন লেগে যায়। সিসি ফুটেজে বন্দি বিস্ফোরণের মুহূর্তের ছবি।             

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির

ভিডিও

BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী
BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget