এক্সপ্লোর

Katwa Train Fire: কাটোয়ায় ভস্মীভূত ট্রেনের কামরা ! তীব্র আক্রমণ তৃণমূলের, কী দাবি রেলের ?

TMC On Modi On Katwa Train Fire: কাটোয়ায় ভস্মীভূত ট্রেনের কামরা, কেন্দ্রকে জোর নিশানা তৃণমূলের

পূর্ব বর্ধমান: কাটোয়ায় ভস্মীভূত ট্রেনের কামরা, আক্রমণ তৃণমূলের।'বন্দে ভারত ও হাই স্পিড ট্রেন করিডরের সূচনা করেছেন নরেন্দ্র মোদি। বুক বাজিয়েছেন, নিজেই নিজের পিঠ চাপড়েছেন। সাধারণ মানুষের ট্রেনগুলিতে ন্যূনতম নিরাপত্তাও নেই।

আরও পড়ুন, ভোটের মুখে বেকার ভাতার ফর্ম বিলি, চলবে কবে অবধি ?

কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনে কাটোয়া স্টেশনে অগ্নিকাণ্ড। কত জন ভারতীয়ের বন্দে ভারতে যাত্রা করতে পারার সামর্থ্য আছে? সিংহভাগ মানুষ প্যাসেঞ্জার ট্রেনে যাতায়াত করেন, তাঁরা বিলাসিতা চান না। ৪ শতাংশেরও কম রেল রুটে 'কবচ' সুরক্ষা রয়েছে', সোশাল মিডিয়ায় পোস্টে আক্রমণ তৃণমূলের। রেল সূত্রে দাবি, কাটোয়ায় ইচ্ছাকৃতভাবে ট্রেনে অগ্নি সংযোগের সম্ভাবনা রয়েছে। বাইরের কোনও কারণে অগ্নিকাণ্ড, প্রাথমিক তদন্তের পর অনুমান রেলের।'সিসিটিভি ফুটেজে কয়েকজনের সন্দেহজনক চলাফেরা নজরে এসেছে', শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড নয়, প্রাথমিক তদন্তের পর দাবি রেল সূত্রে। হাওড়ার ADRM-এর নেতৃত্বে রেলের ৫ আধিকারিক তদন্ত করবেন। তদন্তে হাওড়ার ADRM উদয় কেশরীর নেতৃত্বে ৫ সদস্যের কমিটি। 

কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে ভয়াবহ আগুন। পুড়ে খাক কাটোয়া-আজিমগঞ্জ ট্রেনের একটি কামরা। ইচ্ছাকৃতভাবে ট্রেনে অগ্নিসংযোগের সম্ভাবনা বলে প্রাথমিক তদন্তের পর উঠে এল রেল সূত্রে। তদন্তকারীদের নজরে সিসিটিভি ফুটেজে বহিরাগতদের আনাগোনা।দাউদাউ করে জ্বলে ট্রেনের কামরা। জানালা দিয়ে বেরিয়ে আসে লেলিহান শিখা। তার সঙ্গে কুণ্ডলী পাকানো ধোঁয়া। রবিবার ভোরে এভাবেই আচমকা আগুন ধরে যায়, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা কাটোয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনে। 
 
এদিন সকাল ৬ টা ৫-এ কাটোয়া স্টেশন থেকে ছাড়ার কথা ছিল ট্রেনটির।কিন্তু তার ঘণ্টা দেড়েক আগেই ঘটে অগ্নিকাণ্ড। ভোর সাড়ে চারটে নাগাদ হঠাৎ আগুন লাগে একটি কামরায়। কয়েক মিনিটের মধ্যে বিধ্বংসী আকার নেই আগুন। ভষ্মীভূত হয়ে যায় গোটা কামরা। ভোরবেলা হওয়ায় স্টেশন চত্বর ছিল ফাঁকা। যাত্রীসংখ্যা ছিল কম। ওই সময় কামরায় ছিলেন না কোনও যাত্রী। ফলে এড়ানো গেছে আরও বড় বিপদ। এক যাত্রী বলেন, এসে দেখছি ট্রেনটায় আগুন লেগে গেছে। দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে রয়েছে এবং পোড়া দুর্গন্ধ। আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছি আমরা। যদি আমরা ধরুন ওই ট্রেনটাতে যেতাম, যদি দুর্ঘটনা এরকম ঘটে যেত তাহলে কী অবস্থা হত? কিন্তু দাঁড়িয়ে থাকা ট্রেনে কীভাবে আগুন লাগল? যান্ত্রিক ত্রুটি? নাকি অন্য কোনও কারণ? ADRM হাওড়া (অ্যাডমিন) উদয় কেশরী-সহ ৫ জন বিভাগীয় আধিকারিক ঘটনার তদন্ত করবেন। 

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: রেজিনগরে গণনা চলছে, বাড়িতে ঘুমাতে চলে গেলেন ঋতব্রত-তৃণমূলের প্রার্থী
রেজিনগরে গণনা চলছে, বাড়িতে ঘুমাতে চলে গেলেন ঋতব্রত-তৃণমূলের প্রার্থী
Nandigram Rejinagar Bypoll : বড় খবর, নন্দীগ্রাম, রোজিনগরে গণনা শুরু, কোথায় কোন প্রার্থী গেলেন এগিয়ে ?
বড় খবর, নন্দীগ্রাম, রোজিনগরে গণনা শুরু, কোথায় কোন প্রার্থী গেলেন এগিয়ে ?
Shimla Landslide : ধসে পড়ল পাহাড়, নেমে এল বিরাট বিরাট পাথর, নিচেই সারি সারি গাড়ি, শিমলায় ভয়াবহ বিপর্যয়
ধসে পড়ল পাহাড়, নেমে এল বিরাট বিরাট পাথর, নিচেই সারি সারি গাড়ি, শিমলায় ভয়াবহ বিপর্যয়
West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget