এক্সপ্লোর

Kaushiki Amavasya 2025: কৌশিকী অমাবস্যায় তারাপীঠে বিশেষ পুজো, ভোর থেকে ভক্তদের ভিড়, কড়া নিরাপত্তা ব্যবস্থা

Birbhum News: মোড়ে মোড়ে বসানো হয়েছে প্রায় ১২টি ওয়াচ টাওয়ার। নজরদারিতে নিযুক্ত করা হয়েছে প্রায় ৫০০ পুলিশ আধিকারিক সহ ১৫০০ পুলিশকর্মী সহ প্রায় ২ হাজার সিভিক ভলান্টিয়ার।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: আজ কৌশিকী অমাবস্যা। বীরভূমের তারাপীঠে তারা মায়ের বিশেষ পুজো হয় এই দিনে। বেলা বারোটার আগে অমাবস্যা লাগবে বলে এবার এগিয়ে নিয়ে আসা হয়েছে মায়ের মধ্যাহ্ন ভোজনের সময়। অমাবস্যা লাগলেই শুরু হবে মায়ের বিশেষ পুজো। তার আগে, মঙ্গলারতি করে শুরু হল মায়ের সেবা পুজো। কথিত আছে, সাধক বামাক্ষেপা কৌশিকী অমাবস্যার দিনে তপস্যায় সিদ্ধিলাভ করেন। তারাপীঠ শ্মশানের শ্বেত শিমূল তলায় সাধনা করেন তিনি। বিশেষ পুজো উপলক্ষে ভোর থেকেই ভক্তরা আসতে শুরু করেছেন তারাপীঠে।অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দির চত্বর জুড়ে লাগানো হয়েছে একাধিকি সিসিটিভি ক্যামেরা। মোড়ে মোড়ে বসানো হয়েছে প্রায় ১২টি ওয়াচ টাওয়ার। নজরদারিতে নিযুক্ত করা হয়েছে প্রায় ৫০০ পুলিশ আধিকারিক সহ ১৫০০ পুলিশকর্মী সহ প্রায় ২ হাজার সিভিক ভলান্টিয়ার।              

প্রতি বছরই কৌশিকী অমাবস্য়া উপলক্ষে, মায়ের আশীর্বাদ নিতে প্রচুর ভক্তের সমাগম হয় তারাপীঠে। কথিত আছে সাধক বামাক্ষ্যাপা, ১২৭৪ বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শ্বেতশিমূল বৃক্ষের তলায় সিদ্ধিলাভ করেছিলেন। ধ্যানমগ্ন বামাক্ষ্যাপা এদিন তারা মায়ের আবির্ভাব পান। এই তিথিতে কৌশিকী রূপে মা তারা বিশেষ সন্ধিক্ষণে, শুম্ভ- নিশুম্ভ নামক অসুরদের দমন করেছিলেন। সেই নাম থেকেই 'কৌশিকী অমাবস্যা' নামটি এসেছে। মা তারা হলেন দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা। কৌশিকী তারই আরেক রূপ।         

অন্যান্য বছরের মতো এবারও কৌশিকী আমাবস্যা উপলক্ষে তারাপীঠে লক্ষাধিক ভক্তের সমাগম হয়েছে। অপ্রতিকর ঘটনা আটকাতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। মোড়ে মোড়ে বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। তারাপীঠে জুড়ে লাগানো হয়েছে সিসিটিভি। সরাসরি মায়ের আরতি এবং পুজো দেখানোর জন্য বসানো বেশ কয়েকটি জায়েন্ট স্ক্রিন। সাজানো হয়েছে মন্দির চত্বর। মন্দিরে চত্বরে লাগানো হয়েছে সিসিটিভি। পুলিশের পাঁচশো আধিকারিক-সহ দেড়া হাজার জন পুলিশকর্মী এবং দুহাজার সিভিক কর্মী নিযুক্ত থাকবে নিরাপত্তায়। পুলিশের নজরদারির জন্য ১২টি অস্থায়ী ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। যানবাহন নিয়ন্ত্রণের জন্য ৪০টি ড্রপগেট করা হয়েছে।            

শুধু তারাপীঠই নয়। কৌশিকী অমাবস্য়া উপলক্ষে অনেক জায়গাতেই পুজো হয়। বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে লেক কালীবাড়িতেও। প্রতিবারের মতো এবারও মায়ের আশীর্বাদ নিতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন ভক্তরা। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget