এক্সপ্লোর

KK Death: ঠিক সময়ে CPR দেওয়া হলে বাঁচানো যেত কে কে-কে! মত চিকিৎসকদের

KK Death News CPR Treatment: অ্যানিমেশন বা কার্ডিওপালমোনারি রিসাসিটেশন-তিন অক্ষরের একটি শব্দ। বিপদের সময় সাক্ষাৎ যেন দেবদূত। মুহূর্তের এই পদক্ষেপই, মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে যে কাউকে।

ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকার, কলকাতা: ঠিক সময়ে CPR দেওয়া হলে, সঙ্গীতশিল্পী কে কে’ (KK) কে বাঁচানো যেত। ময়নাতদন্তকারী (Postmortem ) চিকিৎসকদের এমনটাই মত বলে SSKM হাসপাতাল সূত্রে খবর। কারণ, জরুরিকালীন (Emergency) পরিস্থিতিতে এই CPR-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরকম উদাহরণও রয়েছে।

অ্যানিমেশন বা কার্ডিওপালমোনারি রিসাসিটেশন-তিন অক্ষরের একটি শব্দ। বিপদের সময় সাক্ষাৎ যেন দেবদূত। মুহূর্তের এই পদক্ষেপই, মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে যে কাউকে। SSKM হাসপাতাল সূত্রে খবর, ময়নাতদন্তকারী চিকিৎসকদের মতে, হোটেলেই যদি গায়ক কে কে’কে CPR দেওয়া হত, তাহলে সম্ভবত প্রাণে বেঁচে যেতেন তিনি। 

ঠিক যেমনটা হয়েছিল আজ থেকে প্রায় দু’দশক আগে জাকার্তার আশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপের হাইভোল্টেজ ম্যাচ। সতীর্থ ডগলাস দ্য সিলভার CPR’এ মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে এসেছিলেন দেবজিৎ ঘোষ। কার্যত পুনর্জন্ম হয়েছিল লাল হলুদ ডিফেন্ডারের। প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষ বলেন, "একবার আমার বন্ধুর জন্য নিজে বেঁচে ফিরেছি, একবার কোচ ছিলাম তখন একজনকে বাঁচিয়েছিলাম।" 

আরও পড়ুন, কেন নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হল না? কে কে-র মৃত্যুর পর প্রশ্ন বিভিন্ন মহলে

২০১৭’র ফেব্রুয়ারিতে চেক প্রজাতন্ত্রের ঘরোয়া ফুটবল টুর্নামেন্টে CPR করে স্লোভাকোর স্ট্রাইকারের প্রাণ বাঁচিয়েছিলেন বিপক্ষ টিমের গোলরক্ষকের। গত বছরের ইউরো কাপে ফিনল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে সংজ্ঞা হারান এরিকসেন। CPR-এর মাধ্যমে প্রাণ বাঁচে তাঁর।  বিশেষজ্ঞরা বলছেন, সঙ্গীতশিল্পী KK যখন অস্বস্তি বোধ করছিলেন, তৎক্ষণাৎ তাঁকে CPR দেওয়া হলে বিপদ হয়তো এড়ানো যেত। হৃদরোগ বিশেষজ্ঞ তাপস রায়চৌধুরী বলেন, "সবার জানা উচিত...স্কুলে স্কুলে শেখানো উচিত।"  

SSKM হাসপাতাল সূত্রে খবর, ময়নাতদন্তকারী চিকিৎসকদের মতে, সাধারণ হৃদরোগে কে কে’র মৃত্যু হয়নি। মৃত সঙ্গীতশিল্পীর কোনও ধমনিতে একশো শতাংশ ব্লকেজ ছিল না। তবে, একাধিক ধমনির বেশ কয়েকটি জায়গায় ছোট ছোট ব্লকেজ ছিল। সব থেকে বেশি ব্লকেজ ছিল বাঁ দিকের মূল ধমনিতে। এখানে সত্তর শতাংশ মতো ব্লকেজ ছিল। মানুষ উত্তেজিত হলে শরীরে অ্যাড্রিনালিন ক্ষরণ হয়। তার ফলে, ধমনিতে খিঁচ ধরে। আর এতে সত্তর শতাংশ ব্লকেজ মুহূর্তের জন্য একশো শতাংশে পরিণত হয়ে যায়। এতেই হৃদস্পন্দন অনিয়মিত হয়ে পড়ে। যাকে বলে অ্যারিদমিয়া।

চিকিৎসকরা বলছেন, এই অ্যারিদমিয়ার জন্য অজ্ঞান হয়ে যান কে কে। এর পর আর তাঁর হৃদযন্ত্র সচল হয়নি বলেই মত ময়নাতদন্তরারী চিকিৎসকদের। 

হৃদরোগ বিশেষজ্ঞ সিদ্ধার্থ চক্রবর্তী বলেন, "আমাদের হার্টে তিনটে করোনারি আছে। লেফট মেইন বন্ধ হয়ে যাওয়া মানে, হার্টের পাম্পিংয়ের জায়গাগুলো বন্ধ হওয়া। ৭০ পার্সেন্ট ব্লক মানে ক্রিটিক্যাল ব্লক। এবার যদি অ্যাড্রিনালিন চার্জ হলে, আর্টারি সঙ্কুচিত হবে। নর্মালের ক্ষেত্রে কোনও অসুবিধা হবে না। যার ৭০ শতাংশ ব্লক, তার তো পুরোটাই বন্ধ হবে।

পুলিশ সূত্রে খবর, কে কে’র হোটেলের ঘর থেকে গ্যাসস্ট্রিক ও লিভারের রোগের ১০টির বেশি ওষুধ পাওয়া গেছে। হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক ওষুধও পাওয়া গেছে। পুলিশকে পরিবার জানিয়েছে, কে কে প্রচুর অ্যান্টাসিড খেতেন। সোমবার কে কে তাঁর ম্যানেজারকে জানিয়েছিলেন, তিনি এনার্জি পাচ্ছেন না। স্ত্রীকে জানিয়েছিলেন তাঁর কাঁধ ও হাতে ব্যথা হচ্ছে।

ফরেন্সিক বিশেষজ্ঞ শোভনকুমার দাস, "৭০ শতাংশ ব্লক হলে, সঙ্গে সঙ্গে কার্ডিয়াক অ্যারেস্ট হবে তা না। হার্ট মাসেলে অক্সিজেন সাপ্লাই কম হচ্ছে। এই অবস্থায় অ্যাডরিনালিন প্রেসার বাড়িয়ে দেয়। অক্সিজেনের চাহিদা বাড়ে। কম্প্রোমাইজড কন্ডিশনে যে আছে, সেখানে হার্ট বেশি কাজ করলে অক্সিজেন ডিমান্ড বাড়বে। তখন কার্ডিয়াক ডিস ফাকশন হয়। সিভিয়ার ইস্কেমিয়া হয়।" 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন কি? বাড়ছে জল্পনা
NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন কি? বাড়ছে জল্পনা
News Live Updates: পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
Birbhum Money And Gold Recovered: বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
Weather Update: একাধিক জায়গায় হলুদ আর কমলা সতর্কতা জারি, প্রবল বৃষ্টির পূর্বাভাস! বড় আপডেট দিল আবহাওয়া দফতর
একাধিক জায়গায় হলুদ আর কমলা সতর্কতা জারি, প্রবল বৃষ্টির পূর্বাভাস! বড় আপডেট দিল আবহাওয়া দফতর

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget