এক্সপ্লোর

KK Programme: কে কে-এর অনুষ্ঠানে খরচ প্রায় ২৫ লক্ষ টাকা! অর্থের উৎস নিয়ে বিতর্ক!

KK Death News: এত টাকার উৎস কী? ছাত্র সংসদের ভোট না হওয়া সত্ত্বও, ছাত্র সংসদে TMCP’র দাপটই বা কীভাবে? সেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

কৃষ্ণেন্দু অধিকারী, আবির দত্ত ও দীপক ঘোষ, কলকাতা: স্যর গুরুদাস মহাবিদ্যালয়ের যে অনুষ্ঠানে কেকে (KK) শেষবার গান গেয়েছিলেন, তার আয়োজক ছিল তৃণমূল (TMC) ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদ। তারাই জানিয়েছে, এই অনুষ্ঠানে খরচ হয়েছে ২২ থেকে ২৫ লক্ষ টাকা। কিন্তু, এত টাকার উৎস কী? ছাত্র সংসদের ভোট না হওয়া সত্ত্বও, ছাত্র সংসদে TMCP’র দাপটই বা কীভাবে? সেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। 

কলেজের ফেস্টের জন্য বুক করা হয়েছিল নজরুল মঞ্চে (Nazrul Manch)। সেখানে গান গাইতে এসেছিলেন কেকে’র মতো শিল্পী। উপচে পড়েছিল ভিড়। সেই অনুষ্ঠান শেষে, কেকে’র মৃত্যু ঘিরে এখন বিতর্ক তুঙ্গে। কেকে’র এই শেষ অনুষ্ঠানের আয়োজক ছিল স্যর গুরুদাস মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদ। এই অনুষ্ঠান করতে কত খরচ হয়েছে, সেটা নিজের মুখেই জানিয়েছেন কলেজের ছাত্র সংসদের সহ সভাপতি। 

স্যর গুরুদাস মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি সুমন হোড়ে বলেন, "২২ থেকে ২৫ লক্ষ টাকা খরচ হয়েছে"। এই গুরুদাস বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় এবং বাঙালি উপাচার্য। সেই কলেজের ফেস্টের বাজেট ২৫ লক্ষ টাকা। 

এদিকে, এই অনুষ্ঠান ঘিরে তৃণমূল ছাত্র পরিষদের অন্দরের ফাটলও কার্যত সামনে চলে এসেছে। অনুষ্ঠানের উদ্যোক্তা স্যর গুরুদাস মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদ হলেও, তার সাধারণ সম্পাদকের দাবি, তাঁকে অনুষ্ঠানে ডাকাই হয়নি। 

আরও পড়ুন, ঠিক সময়ে CPR দেওয়া হলে বাঁচানো যেত কে কে-কে! মত চিকিৎসকদের

শুধু গুরুদাস মহাবিদ্যালয়ই নয়। এখন একাধিক কলেজ রীতিমতো জাঁকজমক করে ফেস্টের আয়োজন করে। যেমন মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজের TMCP পরিচালিত ছাত্র সংসদ নেতাজি ইন্ডোরে ফেস্ট করার পরিকল্পনা করছে। সুরেন্দ্রনাথ কলেজের TMCP পরিচালিত ছাত্র সংসদও ৮ জুন নেতাজি ইন্ডোরে ফেস্ট করার সিদ্ধান্ত নিয়েছিল। যেখানে আসার কথা ছিল জুবিন নওটিয়াল, সুনিধি চৌহানের মতো মুম্বইয়ের জনপ্রিয় শিল্পীরা। কলেজ সূত্রে দাবি, ফেস্টের বাজেট ধরা হয়েছিল ৩৫ লক্ষ টাকা। 

যদিও, নজরুল মঞ্চের অনুষ্ঠান এবং কেকে’র মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন ওঠার পর, সুরেন্দ্রনাথ কলেজের ফেস্ট আপাতত স্থগিত রাখা হয়েছে। সরকারি সূত্রে অবশ্য জানানো হয়েছে, সরকারি অনুষ্ঠান থাকায় ওই দিন অনুমতি দেওয়া হয়নি। কিন্তু, বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, ফেস্ট করতে ছাত্র সংসদের হাতে এত টাকা আসছে কোথা থেকে? 

এরাজ্যে গত প্রায় ৬ বছর ধরে কলেজে ছাত্র সংসদের ভোট হয়নি।  তারপরও বিভিন্ন কলেজে ছাত্র সংসদে তৃণমূল ছাত্র পরিষদের এই দাপট কেন? যদিও, টিএমসিপি সদস্যদের দাবি, গত কয়েকবছরে কোনও অনুষ্ঠান না হওয়ায় সেই টাকা জমে রয়েছে। টিএমসিপি রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, "এই টাকা স্বাভাবিকভাবে এসেছে।" 

এদিকে কেকে’র মৃত্যুর পর, কলেজ ফেস্ট নিয়ে নড়েচড়ে বসেছে সরকার। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, সরকার কথা বলবে, এরপর ফেস্ট পরিকাঠামো কী আছে, সরকারকে জানাতে হবে। এব্যাপারে জানাতে হবে।  নজরুল মঞ্চের ঘটনার পরে সাউথ সিটি কলেজ এবং কে কে দাস কলেজের ছাত্র সংসদ বদ্ধ জায়গায় নয়, খোলা ময়দানে অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: চোরবাগান বিপর্যয়ের ঘটনাস্থলে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে SIT
চোরবাগান বিপর্যয়ের ঘটনাস্থলে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে SIT
Priyanka Gandhi Son Delhi Protest Photos Exhibition : প্রিয়ঙ্কার ছেলের ছবি প্রদর্শনীতে বাধা, সরাতে বলা হল দিল্লি-বিক্ষোভের ৭০টিরও বেশি ছবি, এবার ছেলের উদ্দেশে যা লিখলেন তিনি..
প্রিয়ঙ্কার ছেলের ছবি প্রদর্শনীতে বাধা, সরাতে বলা হল দিল্লি-বিক্ষোভের ৭০টিরও বেশি ছবি, এবার ছেলের উদ্দেশে যা লিখলেন তিনি..
Fire Incident: উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা, বহুতলে ভয়াবহ আগুন, যেখানে কাজ করেন প্রায় ১০০০ জনের বেশি স্বর্ণশিল্পী ও শ্রমিক..
উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা, বহুতলে ভয়াবহ আগুন, যেখানে কাজ করেন প্রায় ১০০০ জনের বেশি স্বর্ণশিল্পী ও শ্রমিক..
Birbhum: সিউড়িতে রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হলো SUCI-র স্টল
সিউড়িতে রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হলো SUCI-র স্টল

ভিডিও

Durga Puja 2026: চলছে গঙ্গার ঘাটে ঘাটে বিসর্জন |চোরবাগানের কথা মাথায় রেখে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা
Saltlake FD Block | এবার ভাবনায় নকশিকণার মাঠ, সল্টলেক FD ব্লকে এখনও দর্শনার্থীদের ভিড় | #abpananda
Priyanka Gandhi:
Rajarhat News | রাজারহাটে একদিনে CPM ও Congress পার্টি অফিসে ভাঙচুর
CJP Protest in Delhi | জামিনে জেলমুক্তির পরেই দুই CJP নেতাকে নোটিস পাঠাল দিল্লি পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget