এক্সপ্লোর

KMC Election 2021: KMC Election 2021: ‘স্বাধীনতা খর্ব হয়েছে শুভেন্দুর’, গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে মমতাকে আক্রমণ ধনখড়ের

KMC Election 2021: কলকাতায় পুরভোট চলাকালীন সল্টলেকের বাড়িতে বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠক করেন শুভেন্দু। সেই বৈঠক চলাকালীনই বিধাননগর পুলিশের বিরাট বাহিনী তাঁর বাড়ি ঘিরে ধরে বলে অভিযোগ।

কলকাতা: শুভেন্দু অধিকারীকে নিয়ে ফের রাজ্যের সঙ্গে সঙ্ঘাতে রাজ্যপাপল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। পুরভোট চলাকালীন সল্টলেকে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বাড়ি ঘেরাওয়ের অভিযোগ বিধাননগর পুলিশের বিরুদ্ধে। সেখানে বিজেপি-র ২০ জন বিধায়ক আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। তা নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করেন ধনখড়। তাঁর বক্তব্য, ‘কোনও পরিস্থিতিতেই গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে আপস করা উচিত নয়।‘

কলকাতায় পুরভোট (KMC Election 2021) চলাকালীন সল্টলেকের বাড়িতে বিজেপি (BJP) বিধায়কদের নিয়ে বৈঠক করেন শুভেন্দু। সেই বৈঠক চলাকালীনই বিধাননগর পুলিশের বিরাট বাহিনী তাঁর বাড়ি ঘিরে ধরে বলে অভিযোগ। বিজেপির দাবি, উপর মহলের নির্দেশ রয়েছে, তাই বিজেপি বিধায়কদের বেরোতে দেওয়া যাবে না বলে জানায় পুলিশ। তাতে দফায় দফায় জয়প্রকাশ নারায়ণ এবং বিজেপি কর্মীদের সঙ্গে বচসা এবং ধস্তাধস্তিও হয়।

সেই নিয়ে রাজনীতির পারদ যখন ক্রমশ চড়ছে, সেই সময় বিকেলে ৫টা বেজে ২১ মিনিটে টুইটারে রাজ্যপাল লেখেন, ‘সচিবের নির্দেশে পদক্ষেপ করা হয়েছে বলে ব্যাখ্যা দিয়েছেন বিধাননগরের কমিশনার। কিন্তু বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর স্বাধীনতা যে ভাবে খর্ব করা হয়েছে, তা একেবারেই সমর্থনযোগ্য নয়।’ মমতাকে উল্লেখ করে ধনখড় লেখেন, ‘কোনও পরিস্থিতিতেই গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে আপস করা উচিত নয়।’

আরও পড়ুন: 'অশান্তি দেখতে না পেলে চোখের হাসপাতালের ঠিকানা দেব', অভিষেকের মন্তব্যকে কটাক্ষ সুকান্তর

‘গৃহবন্দি’ শুভেন্দুর সঙ্গে ফোনে কতা হয়েছে বলেও জানান ধনখড়। টুইটারে লেখেন, ‘বিরোধী দলনেতার সঙ্গে কথা হল। উনি বললেন, ‘বিধাননগর পুলিশ আমার সল্টলেকের বাড়ি সম্পূর্ণ অবরুদ্ধ করে রেখেছে। রাজ্যের বেশ কয়েক জন নেতা-সহ ২০ জন বিধায়ক রয়েছেন বাড়িতে’।’ সন্ধ্যা ৬টায় রাজভবনে বিজেপি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানান ধনখড়।

সেরা শিরোনাম

Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget