এক্সপ্লোর

KMC Election Result 2021: বিজেপি নয়, তিলোত্তমার রায়ে মহানগরে দু'য়ে বাম

KMC Poll Result 2021: ২০১৯ সালের লোকসভা ভোটে এরাজ্যে একটিও আসনে জিততে পারেনি বামেরা

কলকাতা: বিধানসভা নির্বাচন (Assembly Election) এবং উপনির্বাচনের (By Election) পর এবার কলকাতা পুরসভার ভোট (Kolkata Municipality Election)। লালবাড়ির লড়াইয়ে কিছুটা ঘুরে দাঁড়াল লাল পার্টি (CPM)। ভোট শতাংশের নিরিখে বিজেপিকে (BJP) পিছনে ফেলে দিল তারা। গত দু’বছরে, এরাজ্যে লড়াই হয়ে উঠেছিল মূলত তৃণমূল বনাম বিজেপির। কার্যত ধস নেমেছিল বামেদের ভোটব্যাঙ্কে। তবে পুরভোটের পর কিছুটা আশার আলো দেখছেন তাঁরা।

২০১৯ সালের লোকসভা ভোটে এ রাজ্যে একটিও আসনে জিততে পারেনি বামেরা (CPM)। তাদের ঝুলিতে যায় মাত্র ৬ শতাংশ ভোট। এ বছরের বিধানসভা ভোটেও ছবিটা বদলাতে পারেনি তাঁরা। ছ’মাস আগের এই ভোটে বামেরা পেয়েছিল মাত্র ৫ শতাংশ ভোট। কিন্তু, কলকাতা পুরভোটে (KMC Election) তারা কিছুটা হলেও ঘুরে দাঁড়াল। 

একই বছরে পশ্চিমবঙ্গের (West Bengal) তৃতীয় ভোট-পরীক্ষায় বড়সড় ধাক্কা খেল বিজেপি (BJP)। এবার প্রাপ্ত ভোটের হারে, বিজেপিকে (BJP) টেক্কা দিল বামেরা। ভোট শতাংশের নিরিখে বিজেপি নেমে গেল তৃতীয় স্থানে বামেরা উঠে এল দ্বিতীয় স্থানে। ২০১৯ সালের লোকসভা কিংবা এবছরের বিধানসভা ভোটের ফলের নিরিখে পদ্ম শিবির কলকাতার যে ক’টি ওয়ার্ডে এগিয়ে ছিল, পুরভোটের ফলে তার ধারেকাছেও পৌঁছতে পারেনি তারা। এমনকী, ২০১৫ সালে নিজেদের প্রাপ্ত ওয়ার্ড সংখ্যার থেকেও বহু পিছনে থামল গেরুয়া গাড়ি। 

২০১৫ সালে কলকাতা পুরভোটে বিজেপি ৭টি আসনে জিতেছিল। ২০১৯ সালের লোকসভা ভোটের ফলের নিরিখে বিজেপি এগিয়ে ছিল ২২টি আসনে।। ২০২১ সালের বিধানসভা ভোটের ফলের নিরিখে ১২টা ওয়ার্ডে এগিয়ে ছিল বিজেপি। কিন্তু, এবার কলকাতা পুরভোটে তারা জিতল মাত্র ৩টি আসনে। গেরুয়া শিবিরের গ্রাফ যখন নিম্নমুখী, তখন বিরোধী পরিসরে স্পটলাইট কাড়ল লাল। গত কয়েকটি ভোটের তুলনায় এবার তাদের প্রাপ্ত ভোটের হার অনেকখানি বেড়েছে। ২০২১ সালের বিধানসভা ভোটের ফলের নিরিখে কলকাতা পুর এলাকায় জোট বেধে ৭ শতাংশ ভোট পেয়েছিল বাম-কংগ্রেস।

এবার বামেরা একাই পেল প্রায় ১২ শতাংশ ভোট।কংগ্রেস পেল ৪ শতাংশ ভোট।২০২১ সালের বিধানসভা ভোটের ফল অনুযায়ী, কলকাতা পুর এলাকায় একটি ওয়ার্ডেও এগিয়ে ছিল না বামেরা। এবার তারা ২টি ওয়ার্ডে জিতল।২০২১ সালের বিধানসভা ভোটের ফল অনুযায়ী কলকাতা পুর এলাকায় একটি ওয়ার্ডে এগিয়ে ছিল কংগ্রেস।

এবার পুরভোটে ২টি ওয়ার্ডে জিতল তারা।  তৃণমূল যে ১৩৪টি আসনে জিতেছে, তার মধ্যেও ৬৫টিতেই দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। এক্ষেত্রে তাদের থেকে অনেক পিছিয়ে বিজেপি। তারা দ্বিতীয় স্থানে রয়েছে ৪৮টি আসনে। কংগ্রেস ১৬টি আসনে দ্বিতীয় স্থানে।

তবে বিধানসভা ভোটের পর কলকাতা পুরভোটেও, বামেদের তরুণ ব্রিগেড বিশেষ দাগ কাটতে পারল না। করোনা এবং লকডাউনের সময়, যাঁরা বিপদগ্রস্ত মানুষে দরজায় দরজায় পৌঁছে গেছিলেন সেই রেড ভলান্টিয়ারদের ৪৩ জনকে প্রার্থী করেছিল বামেরা। কিন্তু, তাঁদের মধ্যে কেউই জিতে আসতে পারেননি। যে ২ জন প্রার্থী জিতেছেন, তাঁরা দীর্ঘদিনের রাজনীতিবিদ। 

সেরা শিরোনাম

Bad Road Conditions: কলকাতা থেকে মালদা, পুজোর আগে রাজ্য জুড়ে রাস্তার মরণফাঁদ, চলছে মেরামতির কাজও
কলকাতা থেকে মালদা, পুজোর আগে রাজ্য জুড়ে রাস্তার মরণফাঁদ, চলছে মেরামতির কাজও
Teacher Protest : কারও চাকরি যাবে না...সরকারি আশ্বাসের পরেও পথে কম্পিউটার শিক্ষকরা, কী দাবি?
কারও চাকরি যাবে না...সরকারি আশ্বাসের পরেও পথে কম্পিউটার শিক্ষকরা, কী দাবি?
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬)পর্ব ১ : ১০বিদ্রোহী TMC বিধায়কের পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত
Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget