এক্সপ্লোর

KMC Elections 2021:‘..স্টিয়ারিং, বামদিকে ঘুরিয়ে দিন’, স্লোগান দিয়ে কলকাতা পুরভোটে ইস্তেহার বামফ্রন্টের

KMC Election 2021:শুধু সবার আগেই নয়। এবার বদলে গিয়েছে বামেদের ইস্তেহার ধরনও। আগের থেকে বেশি ঝকঝকে।ছাপানো ইস্তেহারের পাশাপাশি প্রকাশ করা হয়েছে ই-ইস্তেহার। 

 

উজ্জ্বল মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য ও পূর্ণেন্দু সিংহ, কলকাতা: প্রার্থী তালিকার পর এবার সবার প্রথমে ইস্তেহারও (manifesto)প্রকাশ করল বামেরা( Left Front)। প্রতি ওয়ার্ডে শ্রমজীবী ক্যান্টিন, শ্রমজীবী বাজার থেকে শুরু করে পানীয় জল, নিকাশি ব্যবস্থার উন্নতি, একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তেহারে( KMC Election 2021)। যদিও এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা।

গত ২৬শে নভেম্বর সবার আগে কলকাতা পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ করে চমক দিয়েছিল বামেরা। এবার ইস্তেহার প্রকাশেও চমক বামেদের।তৃণমূল বা বিজেপি, রাজ্যের শাসক ও প্রধান বিরোধী দলের আগে বামেদের প্রকাশিত ইস্তেহারে এবার মূল স্লোগান... ‘কলকাতার স্টিয়ারিং, বামদিকে ঘুরিয়ে দিন’।

শুধু সবার আগেই নয়। এবার বদলে গিয়েছে বামেদের ইস্তেহার ধরনও। আগের থেকে বেশি ঝকঝকে।ছাপানো ইস্তেহারের পাশাপাশি প্রকাশ করা হয়েছে ই-ইস্তেহার। 

করোনাকালে লকডাউন চলাকালীন বামেদের শ্রমজীবী ক্যান্টিন, শ্রমজীবী বাজার থেকে রেড ভলান্টিয়ার্স, নজর কেড়েছিল সকলের। সেই প্রসঙ্গ তুলে ধরে ইস্তেহারে, প্রতি ওয়ার্ডে শ্রমজীবী ক্যান্টিন ও শ্রমজীবী বাজার তৈরি করা,প্রতিটি বরোতে শ্রমজীবীদের জন্য রাতের আস্তানা, ১০০ দিনের কাজে ন্যূনতম মজুরি ৩২৭ টাকা করার মতো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 

বলা হয়েছে, রেড ভলান্টিয়ার্সদের ইউনিট প্রস্তুত করা হবে। কেউ কোনও বিপদে পড়লে, কর্মীরা যাতে দ্রুত সেখানে পৌঁছে যেতে পারে, তা খেয়াল রাখা হবে। 

সম্প্রতি SSC-তে শিক্ষক ও গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ ঘিরে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। এপ্রসঙ্গে বামেদের ইস্তেহারে, এক বছরের মধ্যে ২৮ হাজার শূন্যপদে নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 

২০১৫ সালের পুর নির্বাচনে ‘কলকাতা হবে লন্ডন’ এই স্লোগানকে সামনে রেখে ভোটে নেমেছিল তৃণমূল। আর এবার বামেদের ইস্তেহারে শাসকদলকে কটাক্ষ করা হয়েছে। 

পাশাপাশি কলকাতার জল নিকাশি ব্যবস্থা উন্নত করার বার্তাও দিয়েছে বামেরা। এছাড়াও প্রতি ওয়ার্ডে সরকারি ক্লিনিক তৈরির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।সিপিএমের   রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শমীক লাহিড়ির দাবি, আমরাই তো কাজ করেছি। ছাত্র যুব মহিলা রেড ভলান্টিয়ার্স। মানুষ তাদের অভিজ্ঞতা দিয়ে দেখেছে।

গত বিধানসভা ভোটে বাম-কংগ্রেস জোট হলেও, পুরভোটে আলাদা আলাদাভাবে লড়ছে দুই দল। এই প্রেক্ষাপটে দ্রুত ইস্তেহার প্রকাশের কথা জানিয়েছে কংগ্রেসও। 

বামেদের ইস্তেহার প্রকাশকে কটাক্ষ করেছে বিরোধীরা। এখন তৃণমূল, বিজেপি ও কংগ্রেস তাদের ইস্তেহারে কী বার্তা দেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: বিপর্যয়ের ২ দিন পর থমথমে চোরবাগান, চলছে তদন্ত, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯ জন
বিপর্যয়ের ২ দিন পর থমথমে চোরবাগান, চলছে তদন্ত, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯ জন
CPM Book Stall: 'গেরুয়া পরে গুন্ডামি', বামেদের বুকস্টল ভাঙা নিয়ে সরব রাজ্যের অর্থমন্ত্রী, কী বললেন শমীক?
'গেরুয়া পরে গুন্ডামি', বামেদের বুকস্টল ভাঙা নিয়ে সরব রাজ্যের অর্থমন্ত্রী, কী বললেন শমীক?
Durga Puja 2026: অষ্টমী সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ভিড়, রাস্তায় ঢল মানুষের, আলোর উৎসবে মেতে আট থেকে আশি
অষ্টমী সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ভিড়, রাস্তায় ঢল মানুষের, আলোর উৎসবে মেতে আট থেকে আশি
CM Suvendu Adhikari: 'আরশোলা, ছারপোকা... যাদের বাপ-ঠাকুরদা চিনে থাকে...', ফের কাদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী
'আরশোলা, ছারপোকা... যাদের বাপ-ঠাকুরদা চিনে থাকে...', ফের কাদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget