এক্সপ্লোর

Firhad Hakim: জল জমা ঘিরে সংঘাত, মেয়রের ফোনে মানভঞ্জন, ইস্তফা দিচ্ছেন না তারক সিংহ

KMC Water Logging: মেয়রের সঙ্গে মেয়র পারিষদের মধ্যে মোড় নিয়েছিল সংঘাত। তবে ২৪ ঘণ্টায় বদলাল ছবি। পদত্যাগ করছেন না তারক সিংহ।

কলকাতা: বৃষ্টির বড় ঘাটতির পর সবে ভেজা শুরু করেছে তিলোত্তমা। তারপর এবার পরপর কয়েকদিন বৃষ্টির ভালই পূর্বাভাস রয়েছে। কিন্তু কলকাতা আছে কলকাতাতেই। প্রায় প্রতিবছরের মতো এবারও সেই জমা জল (Water Logging) নিয়ে সমস্যা পিছু ছাড়ছে না। আর এবার জল ঘোলা হয়েছিল মূলত জল জমা নিয়েই। মেয়রের সঙ্গে মেয়র পারিষদের মধ্যে মোড় নিয়েছিল সংঘাত। শহরে জল জমা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন খোদ মেয়র। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, 'সরকারি সিস্টেমই খারাপ, ফুটবলের মতো শুধু একে অপরকে পাস করে।' তবে এখানেই শেষ নয়, মেয়র পারিষদ তারক সিংহের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এরপরেই গতকাল  তারক সিংহর প্রতিক্রিয়া আসে, 'আগামীকালই পদত্যাগ করব।' তবে সেই আগামীকালটা আসলে আজই। যদিও ২৪ ঘণ্টায় ছবিটা বদলেছে। জমা জলের নয়। মেয়রের সঙ্গে মেয়র পারিষদের সংঘাতের। মেয়রের ফোনে হয়েছে মানভঞ্জন, পদত্যাগ করছেন না তারক সিংহ (Tarak Singh)।

ভাইকে হারিয়ে শোকগ্রস্ত ছিলেন মেয়র : তারক সিংহ

জানা গিয়েছে, গতকাল কলকাতায় জমা জল নিয়ে ক্ষোভপ্রকাশ করেন মেয়র। নিকাশি বিভাগের কাজ নিয়ে প্রশ্ন তোলেন ফিরহাদ হাকিম। জমা জলে নিজের ভাইয়ের মৃত্যুর প্রসঙ্গও তোলেন মেয়র। মেয়রের ক্ষোভপ্রকাশের পর পদত্যাগের কথা জানান মেয়র পারিষদ। পরে ফিরহাদের সঙ্গে কথার পর পদত্যাগ না করার সিদ্ধান্ত নেন তারক সিংহ। তাঁর কথায়,'মেয়র আমাকে বলেছেন, তিনি সরাসরি এসব কথা আমাকে বলতে চাননি।একটা সরকারি সিস্টেমের বিষয়ে বলতে গিয়ে মেয়রের এই মন্তব্য', দাবি তারক সিংহের। তারক সিংহ আরও বলেন, 'স্বাভাবিকভাবেই ভাইকে হারিয়ে শোকগ্রস্ত ছিলেন মেয়র। জোয়ার ভাটার কারণে লকগেট বন্ধ থাকায় মোমিনপুরে সমস্যা হয়েছিল। বিষয়টির গুরুত্ব বুঝে মেয়রের সঙ্গে সরাসরি কথা বলব, জানিয়েছেন তারক সিংহ।

আরও পড়ুন, ৩৩ বছরেই সব শেষ, ফের কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু মহিলার

আমি ওনাকে কিছু বলিনি : ফিরহাদ

অপরদিকে, ফিরহাদ হাকিম বলেন, 'তারক সিংহ আমার টিমের সদস্য, আমি ওনাকে কিছু বলিনি। জমা জলের সমস্যা মেটাতে আপ্রাণ চেষ্টা করছেন মেয়র পারিষদ নিকাশি। অনেক সময়ে কর্মীরা ভুল রিপোর্ট দেন, দাবি মেয়রের। প্রসঙ্গত, প্রতিবছরই কলকাতার একাধিক জায়গায় প্রবল বর্ষণ হলে তো বটেই, হালকা বৃষ্টিতেও জল জমে যায়। যার জেরে চরম ভোগান্তিতে পৌছয় শহরবাসী। এদিকে শহরের অনেক জায়গাতেই উন্মুক্ত হয়ে থাকে বিদ্যুৎতের তার। আর তড়িতাহিত হয়ে মৃত্যু হয় একাধিক শহরবাসীর।  

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."
Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
Mamata Banerjee:
"...মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি", বলেছিলেন মমতা; এবার ২৫ শতাংশ ভুয়ো বার্থ সার্টিফিকেটের কথা বললেন মুখ্যসচিব

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget