এক্সপ্লোর

Kobita Utsav: "সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যাচার করা হচ্ছে,'' কবিতা অ্যাকাডেমিতে দুর্নীতির অভিযোগে মন্তব্য সুবোধ সরকারের

Kobita Utsav Controversy: পবিত্র সরকার, মন্দাক্রান্তা সেন-সহ ৫৫ জন মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিয়েছেন। যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন কবি সুবোধ সরকার।

কলকাতা: পশ্চিমবঙ্গ কবিতা অ্যাকাডেমির বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ সামনে এসেছে। কবিতা উৎসব না হওয়ায় ক্ষুব্ধ কবিদের একাংশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে খোলা চিঠি দিয়েছেন ৫৫ জন। সেখানে কবিতা উৎসব বন্ধ হওয়া নিয়েও সরব হয়েছেন তাঁরা। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন কবিতা অ্যাকাডেমির সভাপতি কবি সুবোধ সরকার। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই অভিযোগ ভিত্তিহীন। যে বা যাঁরা এই অভিযোগ করছে তা প্রমাণ করতে না পারলে শাস্তি পেতে হবে। 

গত আর্থিক বর্ষে কবিতা উৎসব না হওয়া থেকে কবিতা পাঠের জন্য টাকা চাওয়ার বিস্ফোরক অভিযোগ উঠছে। রাজ্য সরকারের স্বশাসিত সংস্থার বিরুদ্ধেই অনিয়মের অভিযোগ সামনে আসতেই সরব হয়েছেন বিশিষ্টরা। পবিত্র সরকার, মন্দাক্রান্তা সেন-সহ ৫৫ জন মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিয়েছেন। যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন কবি সুবোধ সরকার। কবিতা অ্যাকাডেমির সভাপতি সুবোধ সরকার বলেন, "যদি কোনও সদস্যের নাম করে বা আমার নাম করে কোনওরকম কোনও কথা বলে থাকেন, এবং যদি অংশগ্রহণকারী শিল্পীর কাছ থেকে কেউ টাকা নিয়ে থাকেন, তাহলে তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিক। অর্থাৎ পুলিশকে বলুন। আমার অ্যাকাডেমির বিরুদ্ধে যা বলছে শুনে স্তম্ভিত হয়ে যাচ্ছি। প্রমাণ দিতে হবে। যদি প্রমাণ দিতে না পারে তাহলে তাঁকেও শাস্তি পেতে হবে। এটার টার্গেটটা মূলত কবিতা অ্যাকাডেমির বিরুদ্ধে। কারণ তার সভাপতি সুবোধ সরকার, চাকরিহারাদের মঞ্চে বক্তৃতা দিয়েছিলেন। ওখানে বলেছিলাম ভারতের সবথেকে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন থেকে আমার বিরুদ্ধে যা শুরু করেছে, বাম নিশানা। সম্পূর্ণভাবে ভিত্তিহীন, মিথ্যাচার করা হচ্ছে। তদন্ত করে দেখুন। যা এসব রটাল তাঁদের কিন্তু শাস্তি পেতে হবে।'' 

ঠিক কী অভিযোগ? 

এবিষয়ে কবি ও অধ্যাপক অংশুমান কর বলেন, "আমরা বাধ্য হলাম চিঠি লিখতে। খবরে প্রকাশ পেয়েছিল যে এই অভিযোগগুলো আসছে। আবৃত্তির যে তালিকা তাতে নজর রাখলে অভিযোগ বোঝা যাবে। গত আর্থিক বর্ষে এই প্রথম কবিতা উৎসব হল না। সরকারের তরফে নাকি অনুমতিই পাওয়া যায়নি। প্রথম যে অভিযোগ সামনে এসেছে বিভিন্ন কবিতার দলকে বা এককভাবে কাউকে আবৃত্তি করার সুযোগ করে দেওয়া হবে এই মর্মে টাকা তোলা হচ্ছে। এটা নিয়ে ফেসবুকে পোস্ট করার পর কবি জানান, তাঁদের থেকেও টাকা চাওয়া হয়েছে। কেউ আবার ভয়ে হোয়াটসঅ্যাপে জানাচ্ছেন তাঁর থেকেও টাকা চাওয়া হয়েছে, কিন্তু নাম যেন প্রকাশ্যে না আসে। অভিযোগ, কবিতা অ্যাকেডেমির ঘনিষ্ঠ বেশ কিছু কবি নাকি এই টাকা তোলার কাজের সঙ্গে যুক্ত। গতবছরের উৎসবের যে তালিকা তাতে ১৮ জন মাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের। বিশেষত তরুণদের মধ্যে যাঁরা পুরস্কার পেয়েছেন তাঁদের বাধ্যতামূলকভাবে ঘনিষ্ঠতা বজায় রাখতে হয়েছে। সভাপতি ব্যক্তিগতভাবে কখনও অভিযোগ জানাইনি। তবে অনেকেই তাঁকে এই অভিযোগ জানিয়েছেন।''

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja Saptami : সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget