এক্সপ্লোর

Kolkata Accident : 'সোনাগাছি থেকে ফেরার সময়' বেপরোয়া অডি গাড়ি, দুর্ঘটনা ঘটিয়ে ধরা পড়ে বনেটে শুয়ে নাটক চালকের

Kolkata Road Accident : পুলিশ সূত্রে খবর, মত্ত যুবক সোনাগাছি থেকে ফিরছিলেন। সকাল ৮.২০ নাগাদ মহম্মদ আলি পার্কের সামনে প্রথমে একজন ভ্যানচালককে ধাক্কা মারে অডি গাড়িটি।

আবির দত্ত, কলকাতা : কলকাতায় ( Kolkata ) ফের বেপরোয়া গাড়ির তাণ্ডব। শুধু লাগামছাড়া গতি, ট্রাফিক নিয়ম ভঙ্গ বা দুর্ঘটনা ঘটানো নয়, ধরা পড়াক পর চালকের আচরণেও তাজ্জব পুলিশ !

সেন্ট্রাল অ্যাভিনিউতে গাড়ির তাণ্ডব 

বুধবার একেবারে সকাল সকাল উত্তর কলকাতার ( North Kolkata ) রাস্তায় বেপরোয়া ভাবে ছুটছিল অডি গাড়িটি। তাও আবার সেন্ট্রাল অ্যাভিনিউর মতো ব্যস্তা রাস্তায়! পুলিশ ধরে ফেলায় কাঁচুমাচু হওয়া তো দূরে থাক, পুলিশকেও গালিগালাজ শুরু করে দেন চালক! সকাল সকাল মত্ত যুবকের তাণ্ডব দেখল মধ্য কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র সেন্ট্রাল অ্যাভিনিউ।

প্রথম সি আর অ্যাভিনিউতে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানরিকশয় ধাক্কা মারে দামী অডি গাড়িটি। হাতে-পায়ে চোট লেগে ভালরকম জখম হন ভ্যানচালক। পুলিশ সূত্রে খবর, মত্ত অবস্থায় অডি গাড়ি চালাচ্ছিলেন ওই যুবক। উল্লেখযোগ্য বিষয় হল, গাড়িটিতে যে নম্বর প্লেট রয়েছে , তা উত্তরপ্রদেশের। স্টিকার লাগানো রয়েছে কলকাতা হাইকোর্টের। কিন্তু কে এই উদ্ধত যুবক? পুলিশ সূত্রে খবর, নির্মাণ কাজের সঙ্গে যুক্ত তিনি।

গাড়ি ভর্তি বিয়ারের বোতল

আটক যুবক পার্ক স্ট্রিটের বাসিন্দা বলে জানিয়েছেন পুলিশকে। হেস্টিংসেও তাঁর একটি ঠিকানা রয়েছে। গাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি মদ ও বিয়ারের বোতল।

পুলিশ সূত্রে খবর, মত্ত যুবক সোনাগাছি থেকে ফিরছিলেন। সকাল ৮.২০ নাগাদ মহম্মদ আলি পার্কের সামনে প্রথমে একজন ভ্যানচালককে ধাক্কা মারে অডি গাড়িটি। তারপরেই চালক চম্পট দেওয়ার চেষ্টা করেন । তাই বাড়ান গাড়ির গতি। পরের সিগনালেই জোড়াসাঁকো থানা আর জোড়াবাগান ট্রাফিক গার্ডের পুলিশ মত্ত যুবককে ধরে ফেলে।

গাড়ির বনেটে শুয়ে নাটক

অভিযোগ, আটক হওয়ার সময়, পুলিশকেও গালিগালাজ করেন ওই যুবক। মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে নাটক শুরু করে দেন তিনি। কখনও গাড়ির বনেটে শুয়ে পড়েন, আবার কখনও বনেটে চুপ করে বসে থাকতে দেখা যায় তাঁকে। ভাইরাল ভিডিওয় দেখা গেছে এমনই দৃশ্য। থানাতে গিয়েও ওই যুবকের আচরণ ছিল দুর্বিনীত। অডি গাড়িটিও আটক করেছে পুলিশ।  

আরও পড়ুন :

আসছে বিনায়ক চতুর্থী, কবে, কোন মুহূর্তে গণেশ আরাধনায় কার্যসিদ্ধি? 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে                    
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y 

 




সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget