এক্সপ্লোর

Kolkata Accident: নিক্কো পার্কের কাছে বড় দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি

Accident in Nicco Park: গাড়িতে চালক একাই ছিলেন। গুরুতর আহতও হন।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: ফের কলকাতায় দুর্ঘটনা। নিক্কো পার্কের কাছে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়ি। আজ ভোর সাড়ে ৫টা নাগাদ নিক্কো পার্কের কাছে দুর্ঘটনা ঘটে।                                                       


পুলিশ তরফে খবর, চিংড়িঘাটা উড়ালপুল থেকে নামার পর সল্টলেকের সুকান্ত নগরে ডিভাইডারে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়ি। গাড়িতে চালক একাই ছিলেন। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। চালক আহত হন।  চালক মত্ত অবস্থায় ছিলেন কি না, বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ কি না, খতিয়ে দেখা হচ্ছে। 

সাম্প্রতিক সময়ে খাস কলকাতাতে একাধিক দুর্ঘটনা ঘটেছে। যা নিয়ে পথ নিরাপত্তা নিয়ে প্রশ্নও উঠছে। তিন দিন আগেই শহরে জোড়া দুর্ঘটনায় প্রাণ গেল দুই পথচারী মহিলার। সকাল ৯টা নাগাদ ওয়েলিংটন স্কোয়ারে স্কুল বাসের ধাক্কায় মৃত্যু হয় সত্তরোর্ধ্ব মহিলার। রাস্তা পার হওয়ার সময় মহিলাকে ধাক্কা মারে স্কুল বাস। এন্টালি থেকে আটক করা হয় স্কুল বাসের চালককে। সেই দিনই সকাল সাড়ে ৮টা নাগাদ রবীন্দ্র সদনের কাছে এক্সাইড মোড়ে দ্বিতীয় দুর্ঘটনা ঘটেছিল। দুই বাসের রেষারেষিতে গুরুতর জখম হয়েছিল এক মহিলা। SSKM হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয়। শ্যামবাজার থেকে আটক করা হয়েছিল ২৩৮ রুটের এক বাস চালককে। 

আরও পড়ুন, বউয়ের বদলে পাত্রীর বান্ধবীর গলায় মালায়! পাত্রকে কষিয়ে থাপ্পড় কনের

এমনকী, সোমবারই পুরসভায় যাওয়ার সময় তালতলার কাছে দুর্ঘটনার কবলে পড়ে ডেপুটি মেয়র অতীন ঘোষের গাড়ি। চালকের দাবি, শিয়ালদার দিকে থেকে আসা একটি সরকারি বাস ধাক্কা মারে গাড়িতে। 

অন্যদিকে, সম্প্রতি যে দুর্ঘটনা প্রশ্ন উঠেছে তা পানাগড়ে এক মহিলার মৃত্যু। রাতের হাইওয়েতে এক-দু কিলোমিটার নয়, অন্তত কুড়ি কিলোমিটার ধরে, পিছু ধাওয়া করে, বার বার গাড়িতে ধাক্কার অভিযোগ। মত্ত দুষকৃতীদের বেলাগাম, বেপরোয়া তাণ্ডবে, অকালে ঝরে গেল ২৭ বছরের একটা ঝকঝকে মেয়ের প্রাণ। একমাত্র ভরসা মেয়েকে হারিয়ে, পুলিশের দিকেই আঙুল তুলেছেন নিহত তরুণীর মা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: 'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."
Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
Mamata Banerjee:
"...মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি", বলেছিলেন মমতা; এবার ২৫ শতাংশ ভুয়ো বার্থ সার্টিফিকেটের কথা বললেন মুখ্যসচিব

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget