এক্সপ্লোর

Acropolis Mall Fire: বিকল্প পথেই পদে পদে বাধা, অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ডে ফের প্রশ্নের মুখে সুরক্ষা

Kolkata Fire: কোনও বহুতলে আগুন লাগলে প্রথমেই লিফট বন্ধ করে দেওয়া হয়। ব্যবহার করতে বলা হয় সিঁড়ি। ঠিক সেই নিয়ম মেনেই এদিন উপরতলা থেকে নীচের দিকে নেমে আসছিলেন সবাই।

শিবাশিস মৌলিক, কলকাতা: সিঁড়িতে রাখা রাবিশের বস্তা, লোহার রড। অ্যাক্রোপলিস মলে (Acropolis Mall Fire) আগুন লাগার সময়, প্রাণে বাঁচতে গিয়ে এইভাবেই বাধার মুখে পড়লেন বহুতলের কর্মীরা। ফের প্রশ্নের মুখে পড়ল সুরক্ষা।  

অগ্নিকাণ্ডে ফের প্রশ্নের মুখে সুরক্ষা: কলকাতার বুকে অভিজাত এলাকায় ২১ তলার ইমারত। শপিং মল থেকে রেস্তোরাঁ, অফিস, কী নেই! প্রত্যেক দিন শয়ে শয়ে মানুষের আনাগোনা। কিন্তু, এতগুলো মানুষের প্রাণ নিয়ে কি এতদিন ছিনিমিনি খেলা হচ্ছিল? শুক্রবারের অগ্নিকাণ্ড সেই প্রশ্নটাই তুলে দিল। প্রশ্ন তুলে দিল বেশ কিছু ছবি। কোনও বহুতলে আগুন লাগলে প্রথমেই লিফট বন্ধ করে দেওয়া হয়। ব্যবহার করতে বলা হয় সিঁড়ি। ঠিক সেই নিয়ম মেনেই এদিন উপরতলা থেকে নীচের দিকে নেমে আসছিলেন সবাই। কিন্তু, সেখানেও পদে পদে বাধা। সিঁড়ি পুরোপুরি ফাঁকা থাকার কথা, কিন্তু সেখানে সিড়ির এক পাশে বোঝাই করে রাখা আছে রাবিশের বস্তার স্তূপ।  শুধু বস্তা নয়, রাখা আছে লোহার রড, বাঁশ, কাঠ। যে কারণে আগুন লাগার পর উপরতলা থেকে নামতে প্রচণ্ড অসুবিধার মুখে পড়েন অনেকেই।

অ্যাক্রোপলিস মলের এক অফিসের কর্মী বলেন, "অনেকক্ষণ ধরে ফায়ার অ্যালার্ম বাজছিল। তারপর আমাদের বলা হল যে বেরিয়ে যেতে। আমরা তখন আস্তে আস্তে বেরতে শুরু করলাম। সিড়ি দিয়ে আমরা নামলাম সবাই। অনেক বাধা ছিল, সিড়ি ফাঁকা ছিল না। মানে অনেককিছু সিড়িতে রাখা ছিল, যার জন্য অনেক সমস্যা হয়েছে আমাদের, অনেক সমস্যা হয়েছে।'' এবিষয়ে অ্যাক্রোপলিস মলের কর্পোরেট কমিউনিকেশনের ভাইস প্রেসিডেন্ট সর্বাণী ভট্টাচার্য বলেন, "আমরা সেরকম কিছু এখনও দেখতে পাইনি। আমরা যখন নেমেছি, সেরকম কিছু ছিল না। তবে আপনি যেহেতু বলছেন, সেহেতু আমরা নিশ্চয়ই দেখব বিষয়টি।''

স্টিফেন কোর্ট থেকে, আমরি, নন্দরাম মার্কেট থেকে পূর্ব রেলের দফতর। কলকাতার বুকে ভয়ঙ্কর সব অগ্নিকাণ্ডে প্রাণ গেছে বহু। প্রত্যেকবারই প্রশ্ন ওঠে বহুতলের সুরক্ষাব্যবস্থা নিয়ে। আগুন নেভাতে আসে দমকলের ১৫টি ইঞ্জিন এবং একটি ল্যাডার। শপিং মলের ডানদিক থেকে ল্যাডারটি ঢোকানো হয়। কিন্তু, সেখানে একটি গাড়ি দাঁড়িয়ে থাকায় এগোতে পারছিল না ল্যাডারটি। যে কারণে দীর্ঘক্ষণ কাজে লাগানো যায়নি এই ল্য়াডার। শেষমেশ ঠেলে গাড়ি সরানোর পর, কাজ শুরু করে ল্যাডার।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Bird Flu: শ্বাসকষ্টজনিত সমস্যা মেটেনি বার্ড ফ্লু আক্রান্ত শিশুর, দাবি পরিবারের

সেরা শিরোনাম

SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Jadavpur University : যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget