এক্সপ্লোর

Agarpara Fire: আগরপাড়ায় মারুতির শোরুমে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই একাধিক গাড়ি

Kolkata News: আগুন লাগে রাত সাড়ে ৮টা নাগাদ। ঘটনাস্থলে দমকল।

সমীরণ পাল, কলকাতা: রাতের শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগরপাড়ায় বিটি রোডের উপর মারুতির শোরুমে বিধ্বংসী আগুন লেগেছে। তাতে পুড়ে ছাই হয়ে গিয়েছে একাধিক গাড়ি। রাত সাড়ে ৮টা নাগাদ আগুন লাগে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী দমকল।  তবে কী করে আগুন লাগল, এখনও ধোঁয়াশা রয়েছে তা নিয়ে। আগুন নেভানোর চেষ্টা চলছে এই মুহূর্তে। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। (Agarpara Fire)

ওয়র্কশপ থেকে আগুন ছড়াল মারুতির শোরুমেও

আগরপাড়া আলপাইন ডেয়ারির কাছে বিটি রোডের উপর অবস্থিত মারুতির ওই শোরুমটি। শোরুমের নীচে রয়েছে একটি ওয়র্কশপ। বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ ওই ওয়র্কশপে আগুন লাগে বলে জানা গিয়েছে। ওয়র্কশপে অনেক গাড়ি রাখা ছিল। আগুন লাগার পর দ্রুত তা ছড়িয়েও পড়ে উপরের শোরুমে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুনের লেলিহান শিখা। (Kolkata News)

বিটি রোডের উপর অবস্থিত ওয়র্কশপটি। আগুন লাগার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। বিটি রোডের উপর  ব্যারাকপুরগামী যে রাস্তা, সেখানে যান চলাচল নিয়ন্ত্রণ করতে শুরু করে খড়দা থানার পুলিশ। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। হোস পাইপ দিয়ে ওয়র্কশপের ভিতরে জল ছুড়ে আগুন নেভানোর চেষ্টা হয়। তবে এখনও পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন।

আরও পড়ুন: Kolkata News: আমহার্স্ট স্ট্রিট থানার বাইরে সজল ঘোষ, বিক্ষোভ পরিবারের, CBI তদন্ত, সিসি ফুটেজ দেখার দাবি

স্থানীয়রা জানিয়েছেন, এদিন রাত সাড়ে ৮টা নাগাদ ওই ওয়র্কশপে আগুনের লেলিহান শিখা জ্বলতে দেখা যায়। স্থানীয়রাই পুলিশকে খবর দেন। ওয়র্কশপের ভিতরে অনেক গাড়ি মজুত ছিল। গাড়িতে ছিল পেট্রোল-ডিজেল। এছাড়াও ওয়র্কশপে প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল। তা থেকেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে অনুমান করছেন স্থানীয়রা।

আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রাই খবর দেন দমকলে

এই মুহূর্তে যুদ্ধকালীন পরিস্থিতিতে আগিন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকলের চারটি ইঞ্জিন। ওই ওয়র্কশপ এবং শোরুমের আশেপাশে আরও অনেক দোকান রয়েছে। সেখানেও যাতে আগুন ছড়িয়ে না পড়ে, এই মুহূর্তে সেই চেষ্টাই চালানো হচ্ছে। আগুন লাগার কারণ নিয়ে একাধিক তত্ত্ব উঠে আসছে। তবে আগুন নিয়ন্ত্রণে এলে, পরিস্থিতি খতিয়ে দেখে, তবেই আগুন লাগার কারণ বোঝা যাবে বলে জানিয়েছেন দমকল কর্মীরা। তবে আগুনের রূপ দেখে আতঙ্কিত স্থানীয় মানুষ জন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget